আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

এবার পকেটে রাখার মত মুঠো সাইজের ড্রোন

এবার পকেটে রাখার মত মুঠো সাইজের ড্রোন

একটা সময় ছিল যখন স্মার্টফোন ছিল অনেক মানুষের জন্য কল্পনার বস্তু। কিন্তু এখন স্মার্টফোন দেখা যায় ঘরে ঘরে - মানুষের হাতে হাতে। গবেষকরা বলছেন খুব শিগগিরি দেখা যাবে ড্রোন জায়গা করে নেবে মানুষের পকেটে বা হাতব্যাগের ভেতরে। ড্রোন বা রিমোট চালিত বিমান ক্রমশই জনপ্রিয় হয়ে উঠছে এবং নানা কাজে এর ব্যবহারও বাড়ছে । নেদারল্যান্ডসের ডেল্ফট্ ইউনিভার্সিটি অফ টেকনোলজির গবেষকরা বলছেন তারা শহুরে পরিবেশে এবং ঘনবসতিপূর্ণ জায়গায় ব্যবহারের জন্য খুবই হালকা - মাত্র ৪ গ্রাম ওজনের ড্রোন তৈরি করেছেন যা হাতের মুঠোয় ধরা যাবে। বিশ্বের সবচেয়ে ক্ষুদে এই ড্রোনের ভেতরে পুরোপুরি কার্যক্ষম ক্যামেরা থাকবে এবং এটি খুবই স্বল্পখরচের প্রযুক্তি ব্যবহার করবে। এটি হবে সম্পূর্ণ স্বয়ংনিয়ন্ত্রিত এবং ঘরের বাইরে এটি ওড়ানো যাবে স্মার্টফোনের জিপিএস ব্যবহার করে। ক্ষুদে ড্রোনের গবেষক বার্ট রেমেস (ডানদিকে) বিবিসিকে দেখান কীভাবে কাজ করবে এই ক্ষুদে ড্রোন ঘরের ভেতরে যেখানে জিপিএস নেই সেখানে রিমোট ব্যবহার করে এটির গতি ও দিক নির্দেশ করা যাবে। পশ্চিমের বিভিন্ন দেশে আকাশ থেকে ছবি তোলার কাজে তো বটেই - এমনকী জমি জরিপের জন্য ছবি তোলা, প্যাকেটে করে মাল সরবরাহ করা এবং চিকিৎসা সেবার কাজে ড্রোনের ব্যবহার ব্যাপকভাবে বাড়ছে। হাতের মুঠোয় ধরা যায় ৪ গ্রাম ওজনের এই ক্ষুদে ড্রোন নতুন উদ্ভাবিত এই ক্ষুদে ড্রোন কীভাবে উড়তে এবং ছবি সংগ্রহ করতে পারে গবেষকদলের বার্ট রেমেস তা বিবিসিকে দেখিয়েছেন। তিনি বলছেন এই ক্ষুদে ড্রোনের ওজন যেহেতু ২০ গ্রাম ছাড়াবে না, তাই এই ড্রোন কোনো কিছুতে আঘাত করলে বা কারো 'মাথায় গিয়ে পড়লে' কারো কোনো ক্ষতি হবে না। তিনি দেখান তাদের বিশ্ববিদ্যালয় ভবনে একবার আগুন লাগলে কীভাবে এই ড্রোন ভবনের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল, যখন এই ড্রোন আকাশ থেকে আগুন লাগা ভবনের ছবি তোলে। এই ছবি থেকে তারা বুঝতে পারেন আগুন ঠিক কোন্জায়গায় জ্বলছে। ডেল্ফট্ ইউনিভার্সিটির ওই গবেষক বিবিসিকে বলেন তাদের এই ক্ষুদে ড্রোন জনাকীর্ণ এলাকায় এবং এধরনের কাজে ব্যবহারের জন্য খুবই উপযোগী হবে।

শেয়ার করুন

পাঠকের মতামত