আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অভিযোগে ৩ এসআইসহ চারজনকে একযোগে বদলি

অভিযোগে ৩ এসআইসহ চারজনকে একযোগে বদলি

বদলি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ

পেশাগত দায়িত্বপালনকালে অনিয়মের অভিযোগে কক্সবাজারের রামু থানার ৩ এসআইসহ চারজনকে একযোগে বদলি করা হয়েছে। তবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলছে এটি নিয়মতান্ত্রিক বদলি।


বৃহস্পতিবার (৯ মে) কক্সবাজারের পুলিশ সুপার  মো. মাহফুজুল ইসলামের স্বাক্ষরিত এক আদেশে থেকে এ তথ্য জানা গেছে।


বদলি হওয়া পুলিশ সদস্যরা হলেন- এসআই আবুল কাওসার, মো. আল আমিন, মুহাম্মদ ইমরান উদ্দিন ও কনস্টেবল মো. মাহমুদ।

বদলির আদেশ অনুযায়ী, রামু থানার এসআই আবুল কাওসারকে পেকুয়া থানা, মুহাম্মদ ইমরান উদ্দিনকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ি, মো. আল আমিনকে কুতুবদিয়া ও কনস্টেবল মো. মাহমুদকে সেন্টমার্টিন পুলিশ ফাঁড়িতে পদায়ন করা হয়েছে। আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে উল্লেখ রয়েছে।

আদেশটি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজিসহ ৯ জনকে অনুলিপি পাঠানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র মতে, দীর্ঘদিন ধরে কক্সবাজারের রামু থানার ওসি মোহাম্মদ আবু তাহের দেওয়ানের ছত্রছায়ায় এসআই কাওসার ও আল আমিনের নেতৃত্বে গড়ে উঠেছে ‘সিভিল টিম’। এই টিমের সব কিছুই দেখভাল করেন ওসির আরেক আস্থাভাজন এসআই মো. আল আমিন।

এ ছাড়া এই টিমে রয়েছে এসআই মুহাম্মদ ইমরান উদ্দিন, মো. আহসান হাবীব, পিপল দেব, রাকিব হোসেন, মো. তৌহিদুল ইসলাম, মো. মাহমুদ, মো. আবু বক্কর। তাদের ছত্রছায়ায় পুরো রামু উপজেলাজুড়ে চলছে নানা অপরাধ। এই সিভিল টিমের সহযোগিতায় রামুর বিভিন্ন পয়েন্ট দিয়ে ইয়াবা, গরু, সিগারেট পাচার হচ্ছে প্রতিনিয়ত। এমনকি রাতে মাটি পাচারেও সহযোগিতা করে আসছে এই সিভিল টিম।

এ টিমের বিরুদ্ধে ইয়াবাসহ লোকজন ধরে থানায় এনে ছেড়ে দেওয়া এবং জব্দকৃত ইয়াবা বিক্রির অভিযোগও রয়েছে। ইতিমধ্যে এই টিমের এসআই মো. আল আমিনের বিরুদ্ধে ইয়াবা সংশ্লিষ্টতার অভিযোগ এনে জেলা পুলিশের বিশেষ শাখায় কয়েকটি অভিযোগ জমা পড়েছে। এসব অনিয়ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে বদলিকৃত ৩ এসআই ও এক কনস্টেবলসহ অনেকের নাম ছিল।

নাম প্রকাশের অনিচ্ছুক এক কর্মকর্তা জানিয়েছেন, রামু থানা থেকে বদলিকৃত ৩ এসআইসহ ৪ জনের বিরুদ্ধে ইতিমধ্যে অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।

এ বিষয়ে রামু থানার ওসি আবু তাহের দেওয়ানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. রফিকুল ইসলাম বলেন, তারা নিয়মতান্ত্রিক বদলি হয়েছেন। অন্য অভিযোগের বিষয়গুলো জানা নেই। এ ধরনের অভিযোগ থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত