আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

দুই স্ত্রী থাকা পুরুষদের আড়াই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি!

দুই স্ত্রী থাকা পুরুষদের আড়াই লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি!

কংগ্রেস ভারতের ক্ষমতায় এলে দু’জন স্ত্রী রয়েছে, এমন পুরুষেরা দুই লাখ করে রুপি (বাংলাদেশি মুদ্রায় আড়াই লাখ টাকার বেশি) আর্থিক সহায়তা পাবেন। এমনই প্রতিশ্রুতি দিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছেন দেশটির কংগ্রেস নেতা কান্তিলাল ভুরিয়া।


ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, গতকাল বৃহস্পতিবার দলের মহালক্ষ্মী প্রকল্প নিয়ে আলোচনা করার সময় এমন মন্তব্য করেন তিনি। যার জেরে বিতর্ক শুরু হয়েছে। কংগ্রেস নেতার এই মন্তব্যকে ‘সস্তার প্রচার’ বলে মন্তব্য করেছে বিজেপি।  


জানা যায়, কান্তিলাল লোকসভা নির্বাচনে মধ্যপ্রদেশের রতলাম আসনের কংগ্রেস প্রার্থী। বৃহস্পতিবার একটি নির্বাচনী প্রচারে বেরিয়ে মহালক্ষ্মী প্রকল্প নিয়ে কথা বলার সময় তিনি বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে, প্রতিটি নারীর অ্যাকাউন্টে এক লাখ রুপি করে জমা হবে। আমাদের নির্বাচনী ইস্তাহারে এই প্রতিশ্রুতি দেওয়া রয়েছে। যাদের দু’জন স্ত্রী রয়েছেন, তারাও দুই লাখ রুপি পাবেন।

ইন্ডিয়া টুডে’র প্রতিবেদন অনুযায়ী, কান্তিলাল যখন ওই মন্তব্য করেন, তখন সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের সাবেকচ মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিংহ এবং মধ্যপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি জিতু পটোয়ারি।

কান্তিলালের ওই মন্তব্যের সমালোচনা করেছেন বিজেপির মুখপাত্র নরেন্দ্র সালুজা। কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে তিনি নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যাম এক্সে (সাবেক টুইটার) বিজেপি নেতা লিখেছেন, কংগ্রেসের চিন্তাভাবনা খুবই সস্তা। দুইটি বিয়ে করলে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এটাই তাদের পরিভাষা!’

আগামী ১৩ মে রতলামে লোকসভা নির্বাচন। সেখানে কংগ্রেসের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন কান্তিলাল। তার বিরুদ্ধে বিজেপি প্রার্থী করেছে মধ্যপ্রদেশের বনমন্ত্রী নাগর সিংহ চৌহানের স্ত্রী অনিতা চৌহানকে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত