আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা

যৌতুকের জন্য অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা, ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা

চাঁদপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে পুড়িয়ে হত্যা মামলার‌ আসামি ইব্রাহিম প্রধানিয়াকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব। ইব্রাহিম প্রধানিয়া চাঁদপুরের মতলব দক্ষিণ থানার বকচর এলাকার আব্দুল মোতালেব প্রাধানিয়ার ছেলে।


বৃহস্পতিবার (৯ মে) গভীররাতে তাকে যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (১০ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৬ এর যশোর ক্যাম্প।


র‌্যাব-৬ যশোর ক্যাম্পের অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, ইব্রাহিম ৪ বছর আগে একই এলাকার খোকন মিয়ার মেয়ে খাদিজাকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। গত এক বছর ধরে ইব্রাহিম যৌতুক হিসেবে ফার্নিচার দাবি করেন। খাদিজার দরিদ্র বাবা যৌতুক দিতে ব্যর্থ হওয়ায় বিভিন্ন অজুহাতে খাদিজার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করেন ইব্রাহিম। এরই ধারাবাহিকতায় গত ১০ এপ্রিল রাতে খাদিজার শরীরের ডিজেল ঢেলে আগুন ধরিয়ে দেয় ইব্রাহিম। চিকিৎসাধীন অবস্থায় ১২ এপ্রিল খাদিজার মৃত্যু হয়।

এ ঘটনায় মামলা হলে খাদিজার শাশুড়িকে গ্রেপ্তার হয়। কিন্তু আত্মগোপনে চলে যায় ইব্রাহিম। গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার রাত দেড়টার দিকে ভারতে পালিয়ে যাওয়ার সময় বেনাপোল থেকে ইব্রাহিম প্রধানিয়াকে গ্রেপ্তার করে।

র‌্যাব অধিনায়ক আরও জানান, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মামলার তদন্ত।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত