আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

        উপকূলে ধেয়ে আসছে ট্রপিক্যাল স্টর্ম বার্থা, বন্যা ও জলোচ্ছ্বাসের সতর্কতা

        এলিডা ঝড়ের প্রভাবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে উচ্চ ঢেউয়ের সতর্কতা

        লস এঞ্জেলেসে আবাসিক ভবনে ভয়াবহ আগুন, নিহত ১, বাস্তুচ্যুত ৬০ জন

        চতুর্থ সন্তানের বাবা হলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

        যুক্তরাষ্ট্রে ডায়রিয়া প্রাদুর্ভাব: লেটুসে পরজীবী শনাক্তের দাবি ছিল ভুল, জানাল এফডিএ

        ইরানে নতুন করে মার্কিন হামলা, ট্রাম্পের কড়া বার্তা

দেহরক্ষীদের কাজে লাগিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা

দেহরক্ষীদের কাজে লাগিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যা

দীর্ঘ প্রতিক্ষার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবার অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরা

দেহরক্ষীদের কাজে লাগিয়ে ইউক্রেনের প্রেসিডেন্টকে হত্যার ষড়যন্ত্র করার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। অভিযোগের পর দেহরক্ষী বাহিনীর প্রধান বরখাস্ত হয়েছেন। এদিকে মার্কিন অস্ত্র কাজে লাগিয়ে রণক্ষেত্রে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন ইউক্রেনের সেনারা।


দীর্ঘ প্রতিক্ষার পর মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে আবার অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম সরবরাহ আবার শুরু হলেও যুদ্ধক্ষেত্রে এখনো রাশিয়ার মোকাবিলা করতে হিমশিম খাচ্ছে ইউক্রেন। সে দেশের দুর্বলতার সুযোগ নিয়ে যতটা সম্ভব ক্ষতির চেষ্টা করছে রাশিয়া।


মস্কো এমনকি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির হত্যার ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ উঠছে। এমন সন্দেহের ভিত্তিতে চলতি সপ্তাহে দুই দেহরক্ষী অফিসারকে আটক করা হয়েছে। জেলেনস্কি বৃহস্পতিবার সেই বিভাগের প্রধান সের্গি লেওনিদোভিচ রুড-কেও বরখাস্ত করেন।

ইউক্রেনের গোয়েন্দা সংস্থা এসবিইউ-র সূত্র অনুযায়ী রাশিয়া জেলেনস্কিসহ একাধিক শীর্ষ নেতাকে হত্যার ষড়যন্ত্র করছে।

ইউক্রেনের পূর্বে রাশিয়া সম্প্রতি নতুন করে কিছু জমি দখল করলেও যথেষ্ট অস্ত্রের অভাবে সেনাবাহিনী তেমন বাধা দিতে পারেনি। বৃহস্পতিবার জেলেনস্কি বলেন, মার্কিন অস্ত্র হাতে এলেই ইউক্রেন রাশিয়ার উদ্যোগ বন্ধ করে দেবে।

কিয়েভ সফররত ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রোব্যার্তা মাৎসোলার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেনের উত্তর ও পূর্বাঞ্চলে আরও সৈন্য একত্র করে বড় আকারের সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছে।

কিন্তু তার মতে, রাশিয়া যেমনটা ভেবেছিল বাস্তবে তেমনটা ঘটছে না।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে অস্ত্র সরবরাহ আবার চালু হওয়ায় ইউক্রেনের সেনাবাহিনী কিছু সুফল পেতে শুরু করেছে। বৃহস্পতিবার রাতেও রাশিয়া দশটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালালেও ইউক্রেনের এয়ার ডিফেন্স সিস্টেম সব কয়টি হামলা বানচাল করতে পেরেছে। সেইসঙ্গে রাশিয়ার ভূখণ্ডে বিচ্ছিন্ন ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইউক্রেন।

রাশিয়া কিছু ড্রোন ধ্বংস করার দাবি করলেও এমন হামলার সার্বিক চিত্র অস্পষ্ট থাকছে। ইউক্রেন সাধারণত রাশিয়ার অভ্যন্তরে হামলা সম্পর্কে কোনো মন্তব্য না করায় পরিস্থিতি অস্পষ্ট থেকে যাচ্ছে।

ইউক্রেনের প্রতিরক্ষার ক্ষমতা আরও জোরদার করতে জার্মানি বাড়তি উদ্যোগের ঘোষণা করেছে। ওয়াশিংটন সফরকালে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিউস বলেন, ইউক্রেনের জন্য জার্মানি যুক্তরাষ্ট্র থেকে তিনটি হিমার্স দূর পাল্লার মিসাইল আর্টিলারি সিস্টেম কিনছে। মার্কিন সেনাবাহিনীর নিজস্ব ভাণ্ডারে সেই সরঞ্জাম মজুত থাকায় সেগুলির হস্তান্তর করতে বেশি সময় লাগবে না বলে আশা করা হচ্ছে।

অস্ত্র সরবরাহের প্রতিশ্রুতির ক্ষেত্রে দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়ে আসছেন জেলেনস্কি।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত