আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মোকতাদির চৌধুরী বললেন, ৭ মার্চের আগেই বঙ্গবন্ধু আমাদের পথনির্দেশ দিয়েছিলেন

মোকতাদির চৌধুরী বললেন, ৭ মার্চের আগেই বঙ্গবন্ধু আমাদের পথনির্দেশ দিয়েছিলেন

সে পথ ছিল মুক্তির পথ, স্বাধীনতার পথ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের পথ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির পথ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ৭ মার্চের আগেই বঙ্গবন্ধু আমাদের পথনির্দেশ দিয়েছিলেন। সে পথ ছিল মুক্তির পথ, স্বাধীনতার পথ, শোষণমুক্ত বৈষম্যহীন সমাজ গঠনের পথ, গণতন্ত্র ও অর্থনৈতিক মুক্তির পথ।


শুক্রবার (১০ মে) ব্রাহ্মণবাড়িয়ার বঙ্গবন্ধু স্কয়ারে জেলা ছাত্রলীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


গণপূর্তমন্ত্রী বলেন, ১৯৭০ সালের নির্বাচনী প্রচারের জন্য যখন আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়, তখন আমরা যারা ছাত্রলীগ করেছি আমাদেরকে বলা হয়েছে আমরা যেন ছয় দফার পক্ষে কথা বলি, আমরা যেন ১১ দফার পক্ষে কথা বলি। সেইসঙ্গে এ কথাও বলা হয়েছে যে- ছয় দফা এবং ১১ দফা বাস্তবায়নের সম্ভবনা খুবই কম। ছয় দফা ও ১১ দফা বাস্তবায়ন না হলে কি করতে হবে আমাদের তাও বলতে বলা হয়েছে। আমরা সেটা বলেছিলাম। আমরা মানুষকে উদ্বুদ্ধ করেছিলাম স্বাধীনতা ও মুক্তির পথে, একটি স্বতন্ত্র অস্তিত্বের পথে। সেটা আমরা করেছিলাম ৭ মার্চের আগেই, কারণ সাত মার্চের অনেক আগেই বঙ্গবন্ধু আমাদের পথনির্দেশ দিয়েছিলেন। আমাদের পথ ছিল অসাম্প্রদায়িকতার পথ, আমাদের পথ ছিল গণতন্ত্রের পথ, স্বাধীনতার পথ, আমাদের পথ ছিল শোষণমুক্তির পথ, আমাদের পথ ছিল সকল মানুষের জন্য তার অধিকার সুসংহত করার পথ, যে পথে আমরা এখনো চলছি, ছাত্রলীগ তার জন্মলগ্ন থেকে কোনো প্রকার বিচ্যুতি ছাড়া এই পথে আছে এবং এই পথে আমরা দৃঢ়ভাবে ছিলাম বলেই ১৯৭৫ সালের ১৫ আগস্টের পর যখন বাংলাদেশে আওয়ামী লীগের অস্তিত্ব ছিল না বললেই চলে, তখনও আমরা বঙ্গবন্ধুর আদর্শের পতাকাকে উর্ধ্বে তুলে ধরতে সক্ষম হয়েছিলাম।

এ সময় তিনি আগামী ২৭ সেপ্টেম্বর জেলা ছাত্রলীগের সম্মেলের উন্মুক্ত অধিবেশন শুরু করে ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপনের মাধ্যমে সম্মেলন শেষের ঘোষণা দেন।

সকলের ঐকান্তিক প্রচেষ্টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগকে চাঁদাবাজ, মাদকাসক্ত ও ছিনতাইকারীমুক্ত করা সম্ভব হয়েছে বলে সকলের উদ্দেশ্যে তিনি ধন্যবাদ জ্ঞাপন করেন।

এসময় মন্ত্রী বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করে তার ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য, ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত, সমৃদ্ধ ও একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য যে লড়াই, তাতে ছাত্রলীগ সদা সতর্কভাবে সর্বদা তার পাশে থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।

ছাত্রলীগ আগামীতে আরও সুসংহত ও সংগঠিত হয়ে শেখ হাসিনার স্বপ্ন এবং বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন অর্থাৎ একটি শোষণহীন, বৈষম্যমুক্ত, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে কর্মীসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহসভাপতি মো. হেলাল উদ্দিন, সহসভাপতি হাজী মো. হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শোভন, ছাত্রলীগের কেন্দ্রীয় সহসভাপতি সোহরাব মিয়া সোহাগ, তামান্না জেসমিন রিভা, অর্থ বিষয়ক সম্পাদক সাকিব আল হাসান, উপ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, উপ-সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক সম্পাদক ফাল্গুনী দাস তন্বী উপস্থিত ছিলেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত