আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

অনলাইন শ্রমিক সরবরাহে বাংলাদেশ দ্বিতীয়

অনলাইন শ্রমিক সরবরাহে বাংলাদেশ দ্বিতীয়

বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় বৃহত্তম অনলাইন শ্রমিক সরবরাহকারী দেশ। সম্প্রতি এক রিপোর্টে এ তথ্য প্রকাশ করা হয়েছে। নিয়োগকর্তাদের সঙ্গে ফ্রিল্যান্সারদের সংযোগ করার ক্ষেত্রে ইন্টারনেট প্লাটফর্মগুলোর তথ্য বিশ্লেষণ করে এ রিপোর্ট প্রকাশ করা হয়েছে।

অক্সফোর্ড ইউনিভার্সিটির অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট প্রকাশিত এ রিপোর্টে বলা হয়েছে, অনলাইন শ্রমিক বা ফ্রিল্যান্সার সরবরাহে বিশ্বের মোট বাজারের ১৬ শতাংশ বাংলাদেশের দখলে রয়েছে। এই বাজারের ২৪ শতাংশ দখলে নিয়ে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে ভারত। ১২ শতাংশ দখলে নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ অবস্থানে রয়েছে যথাক্রমে পাকিস্তান, ফিলিপাইন এবং যুক্তরাজ্য।

‘আই-লেবার প্রজেক্ট’ হিসেবে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। যার অংশ হিসেবে অনলাইন শ্রমিক সূচক তৈরি করা হয়ে থাকে। রিপোর্টে দেখা গেছে, বিভিন্ন দেশের অনলাইন শ্রমিক বা ফ্রিল্যান্সাররা ভিন্ন ভিন্ন কাজের ওপর প্রাধান্য দিয়ে থাকে। যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট ও টেকনোলজি ক্যাটাগরিতে শীর্ষে রয়েছে ভারতীয় উপমহাদেশের দেশগুলো, যাদের দখলে রয়েছে সফটওয়্যার ডেভেলপমেন্ট ও টেকনোলজির ৫৫ শতাংশ বাজার।

অন্যদিকে প্রফেশনাল সার্ভিস ক্যাটাগরি যেমন অ্যাকাউন্টিং, লিগ্যাল সার্ভিস ও বিজনেস কনসাল্টিংয়ের বাজারে শীর্ষে রয়েছে যুক্তরাজ্য। মোট বাজারের ২২ শতাংশ রয়েছে তাদের দখলে। ভারতে অনলাইনে কাজের ক্ষেত্রে সফটওয়্যার এবং টেকনোলজি শীর্ষ অবস্থানে রয়েছে। ক্রিয়েটিভ এবং মাল্টিমিডিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। সেলস এবং মার্কেটিং সাপোর্ট দেশটিতে অনলাইনে তৃতীয় অবস্থানে রয়েছে।

ফিজার, ফ্রিল্যান্সার, গুরু এবং পিপলপারআওয়ার- এই ৪টি অনলাইনের তথ্য বিশ্লেষণ করে রিপোর্টটি তৈরি করেছে অক্সফোর্ড ইন্টারনেট ইনস্টিটিউট। প্রতিষ্ঠানটির জ্যেষ্ঠ গবেষক ভিলি লেদনভিরতা বলেন, বিশ্বের মোট ফ্রিল্যান্সিং কাজের ৪০ শতাংশ দখল করে রেখেছে এই চারটি প্লাটফর্ম। সাইটগুলোর ট্রাফিকের তথ্যানুসারে এই রিপোর্ট তৈরি করা হয়েছে। আমরা প্লাটফর্মগুলোকে প্রতিনিধিত্বশীল বলতে পারি।


এলএবাংলাটাইমস/আইসিটি/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত