আপডেট :

        ফ্যাসিবাদবিরোধী ঐক্য ফেরাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পরামর্শ শফিকুর রহমানের

        ইরানের তেল পরিবহনে নতুন বাধা, সমুদ্রে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ যুক্তরাষ্ট্রের

        ক্যালিফোর্নিয়ায় নিষেধাজ্ঞার পর যুক্তরাষ্ট্রজুড়ে ফ্রিওয়ে থেকে চালকবিহীন ট্যাক্সি সরাল ওয়েমো

        তারেক রহমানের সঙ্গে শফিকুর রহমানের একান্ত বৈঠক, আলোচনায় যেসব বিষয়

        ক্যালিফোর্নিয়ায় অন্তঃসত্ত্বা মার্কিন নাগরিককে পিপার স্প্রে করলেন আইসিই কর্মকর্তা

        প্রমোদতরিতে বমি ও ডায়রিয়ায় আক্রান্ত ১৪৮, কারণ এখনো অজানা

        চীনে ট্রাম্পকে শি’র উষ্ণ অভ্যর্থনা, পায়ের ভঙ্গিতে কী ইঙ্গিত

        সিএমএ অ্যাওয়ার্ডস ২০২৬: সম্প্রচার, তারকাদের পরিবেশনা ও আয়োজনের সব তথ্য

        গভীর রাতে উত্তরার বাসায় অভিযান, গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

        শৈশবে হামের টিকা নিয়েছেন, প্রাপ্তবয়স্ক অবস্থায় আবার টিকা নেওয়া প্রয়োজন কী না জানুন

        ইরানে যৌথ সামরিক হা মলা চায় ইসরায়েল, ওয়াশিংটনে প্রস্তাব দিলেন গোয়েন্দাপ্রধান

        ২৫ বছরেই চলে গেলেন জনপ্রিয় ইনফ্লুয়েন্সার কাটা আমাতিস্তা, তিন বছরের ক্যানসার লড়াইয়ের অবসান

        ১০০ দিনের পরিকল্পনায় গৃহহীনদের পুনর্বাসন, লস এঞ্জেলেসে কী কী বদলাতে চান রামান

        শক্তিশালী ঝড়ের আশঙ্কায় সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, বন্যা ও কাদাধস ঠেকাতে চলছে প্রস্তুতি

        স্পেসএক্সের পর ইতিহাস গড়তে যাচ্ছে অ্যানথ্রপিক, আইপিওতে কতটা এগিয়ে এআই কোম্পানিটি

        জিটিএ ৬ মুক্তির আগেই বিপাকে প্লেস্টেশন, নেটওয়ার্কে দেখা দিল একের পর এক বিভ্রাট

        সৌদি আরবের সঙ্গে যুক্তরাষ্ট্রের পারমাণবিক চুক্তির পরিদর্শন ব্যবস্থা সন্তোষজনক বলছে আইএইএ

        ৩০ বিলিয়ন ডলারের সম্পদে ভাগ চান সাবেক স্ত্রী, আইনি লড়াইয়ে রুশ ধনকুবের

        বাড়ির উঠানে পাহাড়ি সিংহের আনাগোনা, কেন ধরছে না বন্যপ্রাণী বিভাগ

        জেফ্রিসের মেডিকেয়ার সম্প্রসারণ পরিকল্পনাকে ‘ভালো সূচনা’ বললেন আবদুল এল-সায়েদ

বাংলাদেশি কিশোরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার জয়

বাংলাদেশি কিশোরের আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার জয়

সাইবার বুলিং সম্পর্কে তরুণদের শিক্ষিত করে তোলার ব্যাপারে প্রচেষ্টা চালানোয় বাংলাদেশের এক কিশোর আন্তর্জাতিক শিশু শান্তি পুরষ্কার পেয়েছে।

১৭ বছর বয়সী সাদাত রহমান একটি মোবাইল অ্যাপ তৈরি করেছেন, যার মাধ্যমে সাইবার বুলিং বা অনলাইনে হুমকি ও হয়রানিমূলক আচরণ সম্পর্কে তরুণদের শেখানো হয়। সাইবার বুলিং-এর শিকার হয়ে বাংলাদেশে ১৫ বছরের এক কিশোরীর আত্মহত্যা ঘটনা জানতে পেরে এই অ্যাপ বানাতে অনুপ্রাণিত হন তিনি।

শুক্রবার নেদারল্যান্ডসে ছোট পরিসরে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে সাদাতকে পুরস্কৃত করা হয়। করোনাভাইরাসের সংক্রমণের কারণে অনুষ্ঠানটি অনলাইনে সম্প্রচার করা হয়। বিবিসি বাংলা

সাইবার বুলিং বা সাইবার অপরাধ থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করার জন্য একটি অ্যাপ তৈরি করেছে সাদাত। এর নাম দেয়া হয়েছে ‘সাইবার টিনস’। সাইবার বুলিংয়ের শিকার হয়ে মাত্র ১৫ বছর বয়সী একটি কন্যাশিশুর আত্মহত্যার খবর শুনে সাদাত রহমান তার অ্যাপ তৈরি করে।

তার এ প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছেন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই। এ খবর দিয়েছে অনলাইন এএফপি এবং বিবিসি। এতে আরো বলা হয়, বর্তমানে সাদাতের অ্যাপ ব্যবহার করছে তার স্থানীয় জেলার প্রায় ১৮০০ টিনেজ। সাদাতের বাড়ি বাংলাদেশের নড়াইলে।

২০১৩ সালে এই পুরস্কার বিজয়ী মালালা ইউসুফজাই অনুষ্ঠানে অনলাইনে যুক্ত হয়ে সাদাতের হাতে পুরস্কার তুলে দেন এবং তার ভূয়সী প্রশংসা করেন। পুরষ্কারের মূল্যমান এক লাখ ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় এক কোটি ৪৫ লাখ টাকার কাছাকাছি। এই অর্থ দিয়ে নিজের কাজের পরিধি আরো বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেছেন সাদাত।

তার সঙ্গে চূড়ান্ত তালিকায় স্থান পাওয়া অন্য দুজন হলো মেক্সিকোর ইভান্না ওরতেজা সেরেট ও আয়ারল্যান্ডের সিয়েনা ক্যাস্টেলন।

ওই পুরস্কারের অন্যতম পৃষ্ঠপোষক নোবেল শান্তি পুরস্কারপ্রাপ্ত আর্চবিশপ ডেসমন্ড টুটু গত ২৯ অক্টোবর ওই তিন প্রতিযোগীর নাম ঘোষণা করেন।

মালালা ইউসুফজাই তাকে একটি অনুপ্রেরণা হিসেবে আখ্যায়িত করেছেন। মালালা অনলাইনে দেয়া এক বক্তব্যে বলেছেন, সারাবিশ্বে সাইবারবুলিং বন্ধ করতে তরুণ, টিনেজ বয়সীদের প্রতি আহ্বান জানাচ্ছে সাদাত। ‘সাদাত ইন এ ট্রু চেঞ্জমেকার’।

উল্লেখ্য ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ একটি বার্ষিক পুরষ্কার। বিশ্বে তরুণ বা টিনেজ বয়সী, যারা শিশু অধিকার সুরক্ষার উদ্দেশে কাজ করে, তাদের কাজকে স্বীকৃতি দিতে এ পুরষ্কার প্রবর্তন করা হয়েছে। এর আগে এ পুরষ্কার যারা পেয়েছেন তার মধ্যে রয়েছেন সুইডেনের জলবায়ু বিষয়ক অধিকারকর্মী গ্রেটা থানবার্গ।

এ অবস্থায় সাদাত রহমানের অ্যাপ ‘সাইবার টিনস’ কিশোর, তরুণ বংসীদের জন্য সহায়ক হয়ে এসেছে। তারা এই অ্যাপ ব্যবহার করে স্বেচ্ছাসেবকদের একটি নেটাওয়ার্ককে ঘটনা জানাতে পারে। পরে ওইসব স্বেচ্ছাসেবক বিষয়টি পুলিশ বা স্থানীয় সমাজকর্মীদের কাছে নিয়ে তাদের সহায়তা চান। এই অ্যাপটি চালু করার পর কমপক্ষে ৩০০ তরুণ বা টিনেজার অনলাইন ক্রাইমের হাত থেকে সুরক্ষা পেয়েছে। গ্রেপ্তার করা হয়েছে আটজনকে। এর মধ্যে শিশুদের অনলাইনে হয়রান করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে।

পুরস্কারের টাকা দিয়ে সাদাত রহমান বাংলাদেশের সব স্থানে ব্যবহার করা যায় এমন অ্যাপ তৈরি করার প্রত্যয় ঘোষণা করেছে। এটাকে সারাবিশ্বের মডেল হিসেবে দাঁড় করাতে চায় সাদাত। পুরস্কার গ্রহণ করে সাদাত রহমান বলেছেন, বাংলাদেশে ইন্টারনেট ব্যবহারকারী কিশোর বা তরুণদের অর্ধেকই সাইবার পুলিংয়ের শিকার। আতঙ্ক এবং জ্ঞানের স্বল্পতার কারণে আগে এর অনেক অপরাধের বিষয়ে রিপোর্টি করতে বিরত রেখেছিল তাদের।

২০০৫ সালে রোমে অনুষ্ঠিত নোবেল শান্তি পুরস্কার বিজয়ীদের এক শীর্ষ সম্মেলন থেকে এই পুরস্কার চালু করে ‘কিডস-রাইটস’ নামের একটি সংগঠন। শিশুদের অধিকার উন্নয়ন ও নিরাপত্তায় অসাধারণ অবদানের জন্য প্রতিবছর আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার দেয়া হয়। ১২ থেকে ১৮ বছর বয়সীরা ওই পুরস্কার পাওয়ার যোগ্য।

গত বছর সুইডেনের শিশু পরিবেশকর্মী গ্রেটা থানবার্গ ও ক্যামেরুনের ডিভিনা মালম যৌথভাবে মর্যাদাপূর্ণ ওই পুরস্কার পান। ১৭ বছর বয়সী সাদাত নড়াইল আবদুল হাই সিটি কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র। সাদাত রহমান ও তার দল সাইবার বুলিং ও সাইবার ক্রাইম থেকে শিশু-কিশোরদের রক্ষায় নানা কার্যক্রম পরিচালনা করছে। সাদাত সম্পর্কে কিডস রাইটসের ওয়েবসাইটে বলা হয়েছে, সাদাত একজন ‘তরুণ চেঞ্জমেকার’ ও সমাজসংস্কারক। সাইবার বুলিংয়ের শিকার হয়ে এক কিশোরীর (১৫) আত্মহত্যার পর কাজে নামে সাদাত। সে তার বন্ধুদের সহায়তায় ‘নড়াইল ভলেন্টিয়ারস’ নামের একটি সামাজিক সংগঠন শুরু করে।

এই সংগঠন বেসরকারি সংস্থা একশনএইডের ‘ইয়ুথ ইনোভেশন চ্যালেঞ্জ-২০১৯’-এ বিজয়ী হয়ে তহবিল পায়। এই তহবিলের মাধ্যমে তারা ‘সাইবার টিনস’ মোবাইল অ্যাপ তৈরি করে। এই অ্যাপের মাধ্যমে কিশোর-কিশোরীরা জানতে পারে কীভাবে ইন্টারনেট দুনিয়ায় সুরক্ষিত থাকতে পারে। এই অ্যাপের মাধ্যমে ৬০টির বেশি অভিযোগের মীমাংসা হয়েছে এবং ৮ জন সাইবার অপরাধীর শাস্তি নিশ্চিত হয়েছে। বর্তমানে সাদাত ‘সেফ ইন্টারনেট, সেফ টিনএজার’ নামের একটি কর্মসূচি হাতে নিয়েছে। সে এবং তার বন্ধুরা ইন্টারনেট নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে স্কুলে স্কুলে সেমিনার-কর্মশালা করছে। তারা প্রতিটি স্কুলে ‘ডিজিটাল স্বাক্ষরতা ক্লাব’ প্রতিষ্ঠায় কাজ করছে।

সাদাত রহমান জানায়, সাইবার বুলিংয়ের শিকার হয়ে পিরোজপুরের দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা তাকে নাড়া দেয়। দেশে এ ধরনের আরও ঘটনা ঘটছে। এক হিসাবে দেখা যায়, বাংলাদেশে প্রায় ৪৯ শতাংশ কিশোর-কিশোরী এ রকম সাইবার বুলিংয়ের শিকার হয়। কিন্তু নিজেদের সমস্যা কাউকে বলতে পারে না তারা। পুলিশ তো দূরের কথা, অনেকেই নিজের মা-বাবাকেও এ ব্যাপারে কিছু জানায় না। শেষ পর্যন্ত অনেকেই আত্মহত্যার পথ বেছে নেয়।

সাদাত বলছে, এ ধরনের উপলব্ধি থেকে সাইবার বুলিংয়ের শিকার হওয়া শিশু-কিশোরদের সাহায্য করতে অনলাইন প্ল্যাটফর্ম সাইবার টিনসের যাত্রা শুরু গত বছর অক্টোবর মাসে। এই অ্যাপের মাধ্যমে ভুক্তভোগী কিশোর-কিশোরীদের সঙ্গে আইন প্রয়োগকারী সংস্থার যোগাযোগ সৃষ্টি করা হয়। প্রথমত, ভুক্তভোগীকে মানসিক সাপোর্ট দেওয়া হয়। অভিযুক্তকেও নিবৃত্ত করার চেষ্টা করা হয়। তবে বিষয়টি অপরাধ পর্যায়ে পৌঁছালে পুলিশ বিভাগকে জানানো হয়। নড়াইলের জেলা প্রশাসক আনজুমান আরা ও পুলিশ সুপার মোহাম্মদ জসিমউদ্দিনের সহযোগিতায় এই কার্যক্রম আরও গতিশীল হয়েছে।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/ওয়াই

শেয়ার করুন

পাঠকের মতামত