আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের সমাবর্তন অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হল একহাজার টাকার খাম

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের সমাবর্তন অনুষ্ঠানে প্রত্যেক শিক্ষার্থীকে দেওয়া হল একহাজার টাকার খাম

বোস্টনের ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের সমাবর্তন অনুষ্ঠান চলছিল। শিক্ষার্থী ছিলেন আড়াই হাজার। বিশ্ববিদ্যালয়টির ৫৫তম গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে শিক্ষার্থীরা পেয়েছেন খাম। অদ্ভুত এ উপহার পেয়ে বিস্মিত হয়ে পড়েন সদ্য স্নাতক শিক্ষার্থীরা। কারণ, খামে ছিল এক হাজার ডলার। খাম উপহার হিসেবে দিয়েছেন মার্কিন এক ধনকুবের।

ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে এক হাজার ডলারের খাম উপহার দিয়েছেন মার্কিন ধনকুবের রবার্ট হেল। এ উপহার পেয়ে প্রথমে শিক্ষার্থীরা বিস্মিত হয়ে পড়েন। পরক্ষণেই করতালি আর উল্লাসে ফেটে পড়েন সদ্য স্নাতক শেষ করা শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে আড়াই হাজার শিক্ষার্থীর জন্য ছিল দুটি করে খাম। একটিতে উপহার হিসেবে ছিল ৫০০ ডলার। দ্বিতীয় খামের অর্থ যাঁদের প্রয়োজন, এমন কোনো ব্যক্তি বা সংস্থাকে দান করতে বলা হয়েছিল।

সমাবর্তন বক্তা রবার্ট হেল শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘এখন সময় বড় অশান্ত। তোমরা শিক্ষার্থীরা লড়াই করে যাচ্ছ, তোমরা উন্নতি করছ, এটা সহজ নয়। আমরা তোমাদের জন্য গর্বিত। তোমরা সাফল্য উদ্‌যাপন করছ, করবে। আমি তোমাদের সঙ্গে সেই উদ্‌যাপনে অংশ নিতে চাই। আমরা তোমাদের দুটি উপহার দিতে চাই। প্রথমটি তোমাদের জন্য। দ্বিতীয়টি অন্যকে দেওয়ার জন্য।’ হেলের এ ঘোষণার পরই স্নাতক শিক্ষার্থীরা খুশিতে লাফিয়ে ওঠেন।রবার্ট হেল যোগাযোগ পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রানাইট টেলিকমিউনিকেশনের প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও)। তিনি বলেন, ‘আপনারা আমাদের সমাজকে পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরবেন। আপনি যা পান, তার থেকে একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন। আপনাদের জীবন আরও উপভোগ্য হবে যদি আপনার সামনে আসা সুযোগগুলোকে কাজে লাগাতে পারেন। ব্যর্থতাকে ভয় পাবেন না, এড়িয়ে যান, অস্বীকার করুন। এর কারণে আপনারা আরও পরিপূর্ণ জীবন পাবেন।’

রবার্ট হেল এর আগেও এমন ঘোষণা দিয়েছেন। ২০২২ সালের মে মাসে বোস্টনের রক্সবারি কমিউনিটি কলেজের ১৫০ জন গ্র্যাজুয়েটকে ১ হাজার ডলার করে উপহার দিয়েছিলেন তিনি। তার আগের বছর ২০২১ সালে কুইন্সি কলেজের গ্র্যাজুয়েটরাও এমন উপহার পেয়েছিলেন।

ফোর্বর্সের সর্বশেষ তথ্যমতে, রবার্ট হেলের মোট সম্পদের পরিমাণ ৫০০ কোটি ডলার। তিনি ব্যক্তিগতভাবে ক্যানসার গবেষণা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং অন্যান্য দাতব্য সংস্থায় ২৮০ মিলিয়ন ডলারেরও বেশি অনুদান দিয়েছেন।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত