আপডেট :

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

        ব্যাংকগুলোতে এআইয়ের সুবিধার পাশাপাশি বাড়ছে বড় ঝুঁকি

        নিজেদের জ্বালানি সংকট সামলাতে ইউরোপের ডিজেল মজুত চায় ট্রাম্প প্রশাসন

        বুলিং ও অর্থ ব্যবহারের অভিযোগের তদন্ত প্রতিবেদন প্রকাশে বাধা চাইলেন ইউসিএলএ কর্মকর্তা

        সংকটে থাকা সংবাদমাধ্যমকে সহায়তায় ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক আইন

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় শুরু হচ্ছে দীর্ঘস্থায়ী তীব্র তাপপ্রবাহ

        দুই মরদেহ উদ্ধারের পর ল্যানকাস্টারে আরও মরদেহের সন্ধানে তল্লাশি

        মৃত্যুদণ্ড কার্যকরের এক ঘণ্টা আগে আদালতে থামল ক্রিস্টা পাইকের শাস্তি

        যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক নেতৃত্বে বড় কাটছাঁট আনছেন হেগসেথ

মার্কিন মুল্লুকের তরুণেরা কেন এত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন

মার্কিন মুল্লুকের তরুণেরা কেন এত আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন

ছবিঃ এলএবাংলাটাইমস

বেন সালাসের বয়স ২১ বছর। মার্কিন এই তরুণ স্বেচ্ছামৃত্যু বেছে নেন। মা–বাবার বুক খালি করে চলে যান না-ফেরার দেশে।

বেনের প্রসঙ্গে বাবা টনি বলেছেন, বেন একদিকে আত্মহত্যার পরিকল্পনা করেছিলেন, একই সময়ে তিনি তাঁর বাগদানের আংটিসহ অন্যান্য কেনাকাটা করেছিলেন। মা ক্যাথেরিন কান্নাজড়িত কণ্ঠে বলেছেন, ‘আমার ধারণা ছিল, সে আমাদের তাকে একটু সাহায্য করার সুযোগটুকু দেবে। কিন্তু এ নিয়ে কথা বলার আর কোনো সুযোগ নেই।’

নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির অপরাধবিদ্যার ছাত্র ও অলিম্পিকের ক্রীড়াবিদ ছিলেন বেন। তাঁর অনেক বন্ধুও ছিল। ছিল স্থিতিশীল সম্পর্ক ও একটি ভালোবাসায় পূর্ণ পরিবার। কিন্তু এরপরও মাত্র ২১ বছর বয়সে গত এপ্রিলে বেন আত্মহত্যা করেন।

গত বছর বেনের আত্মহত্যাসহ যুক্তরাষ্ট্রে নিবন্ধিত আত্মহত্যার সংখ্যা ৫০ হাজার, যা এখন পর্যন্ত রেকর্ড করা বৃহত্তম সংখ্যা। সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থানে ২০২২ সাল, এ বছর দেশটিতে নিবন্ধিত আত্মহত্যার সংখ্যা ৪৯ হাজার ৪৪৯।

ছেলে হারানোর শোকে টনি ও ক্যাথেরিন তাঁদের সামনের ঘরে বেনের স্মরণে ‘স্মৃতির দেয়াল’ তৈরি করেছেন। ওই দেয়ালের সবার ওপরে ঝুলছে বেনের বিশ্ববিদ্যালয়ের ডিপ্লোমা ও মরণোত্তর পাওয়া পুরস্কার।

টনি বলেন, ‘বেন ছিল অলরাউন্ডার মানুষ। আমাদের হৃদয়ে বিশাল ক্ষত হয়ে গেল। আমাদের একটি অংশই এখন আর নেই।’

কিন্তু এত অল্প বয়সে বেন কেন আত্মহত্যা করলেন? এ প্রশ্নের উত্তর জানা নেই সালাস পরিবারের। বেনের মা–বাবা বলেছেন, ২০২০ সালে হালকা বিষণ্নতায় ভোগার কারণে বেনকে চিকিৎসা নিতে হয়েছিল। চিকিৎসক পরে তাঁদের আশ্বস্ত করেছিলেন, বেন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছে।

টনি বলেন, একটি শিশু মানসিকভাবে বিপর্যস্ত হওয়ায় সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তা বোঝার জন্য কোনো লক্ষণ বা সাধারণ সূচক ছিল না।

বেন মা-বাবার নেওটা ছিলেন। প্রায় সময় তাঁদের মধ্যে সব বিষয় নিয়ে আলোচনা হতো। আত্মহত্যার কিছুক্ষণ আগেও টনি তাঁর ছেলে বেনের কাছে ফোন করেছিলেন। সে সময় ফোনে বেন বাবাকে বলেছিলেন, ‘আমি ঠিক আছি। ভালো আছি।’ এর কয়েক ঘণ্টা পরেই তাঁর মৃত্যুর সংবাদ আসে।

নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটিতে সম্প্রতি একের পর এক আত্মহত্যার ঘটনা ঘটছে। গত শিক্ষাবর্ষে বেনসহ সাত শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। চলতি শিক্ষাবর্ষে এখন পর্যন্ত তিন শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। এর মধ্যে একটি গত জানুয়ারির শেষে ঘটেছে।

নর্থ ক্যারোলাইনা স্টেট ইউনিভার্সিটির সহকারী উপাচার্য জাস্টিন হলিংসহেড বলেছেন, আত্মহত্যা যুক্তরাষ্ট্রে এখন ‘জাতীয় মহামারি’ আকারে দেখা দিয়েছে, যা শুধু কলেজ ক্যাম্পাসে আর সীমাবদ্ধ নেই।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত