আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

পাঞ্জাবে বিষাক্ত মদ পানে ৮৬ জনের মৃত্যু

পাঞ্জাবে বিষাক্ত মদ পানে ৮৬ জনের মৃত্যু

ভারতের পাঞ্জাবে বিষাক্ত মদ পান করে কয়েক দিনে ৮৬ জনের মৃত্যু হয়েছে। এখনও কতজন হাসপাতালে অসুস্থ হয়ে ভর্তি সেই সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারছেন না চিকিৎসকরা। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

চাপে পড়ে রাজ্য সরকার আবগারি দপ্তরের সাতজন অফিসার এবং ছয় পুলিশকর্মীকে বরখাস্ত করেছে। গ্রেপ্তার করা হয়েছে ২৫ জনকে।

গত বুধবার সন্ধ্যায় অমৃতসরের কাছে মুচ্ছল গ্রামে প্রথম বিষাক্ত মদ পান করে মৃত্যুর খবর আসে। শনিবার রাতের মধ্যে সেই সংখ্যা বেড়ে ৪৮ জন হয়ে যায়। রোববার সকাল পর্যন্ত শুধু তরন তারন জেলায় ৬৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এছাড়া অমৃতসরে ১২ জন এবং গুরুদাসপুরের বাটালায় ১১ জনের মৃত্যু হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রাস্তার পাশে অবস্থিত খাবারের দোকানগুলোতে এসব বিষাক্ত মদ বিক্রি করা হতো। শনিবার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পুলিশ বিপুল পরিমাণ মদ তৈরির কাঁচামাল জব্দ করেছে।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক দিনকর গুপ্তা জানান, রাজপুরা, পাতিয়ালা ও শম্ভুতে মূলত অভিযান চালানো হয়েছিল।

এলএবাংলাটাইমস/এলআরটি/আই

শেয়ার করুন

পাঠকের মতামত