আপডেট :

        মালিবুতে কিশোর চালকের গাড়ির ধাক্কায় নোবুর দীর্ঘদিনের শেফ নি হ ত

        চীনে ৩০ কোটি ডলারের এআই প্রযুক্তি পাচারের অভিযোগে লস এঞ্জেলেসে প্রযুক্তি কোম্পানির সিইও গ্রে প্তার

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র তাপপ্রবাহ কাটছে না, সপ্তাহান্তেও থাকবে ভয়ংকর গরম

        উত্তর লস এঞ্জেলেস কাউন্টিতে বুকে ফায়ারে নিয়ন্ত্রণ বেড়ে ৪০ শতাংশ

        জলবায়ু ক্ষতির দায়ে তেল কোম্পানিকে ক্ষতিপূরণ দিতে হবে কি না সিদ্ধান্ত দেবে সুপ্রিম কোর্ট

        ক্র্যাটম সেবনে দুই শিক্ষার্থীর মৃ ত্যু, যুক্তরাষ্ট্রে বাবা-ছেলে গ্রে প্তা র

        কানাডায় যুক্তরাষ্ট্রের আক্রমণের আশঙ্কা কেন আলোচনায়

        যুক্তরাষ্ট্রের উপকূলে নিখোঁজ মেডিকেল বিমানের ধ্বং সা ব শে ষ উদ্ধার

        কর্নেল বিশ্ববিদ্যালয়ের ফ্র্যাটার্নি হাউসে যৌ ন নি পী ড়নের অভিযোগ: দুই বছর পর কেন আবার তদন্ত

        শুক্রবার থেকে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় দীর্ঘ তাপপ্রবাহ, তীব্র গরমের সঙ্গে বাড়ছে আগুনের ঝুঁকি

        সাউদার্ন ক্যালিফোর্নিয়ায় মেগা মিলিয়নে ৭.৩ মিলিয়ন ডলারের বেশি জিতলেন এক খেলোয়াড়

        আলতাডেনায় সরিয়ে নিতে ব্যর্থতা, প্যাসিফিক প্যালিসেডসে অব্যবস্থাপনা: দাবানল তদন্তে উঠে এল নানা ভুল

        লস এঞ্জেলেসের কাইজার পারমানেন্টের পার্কিং লটে গাড়ির ভেতর নারীর মরদেহ

        যুক্তরাষ্ট্রে কতটা ব্যাপকভাবে মৃত্যুদণ্ড ব্যবহার করা হয়?

        ব্যর্থ দণ্ড কার্যকরের পর সংকটাপন্ন ক্রাইস্টা পাইক অচেতন অবস্থায় ভেন্টিলেটরে

        ৫ কোটি ডলারের গোপন লবিং কাণ্ডে সাবেক মার্কিন কংগ্রেসম্যানের ১০ বছরের জেল

        ল্যাঙ্কাস্টারের প্রত্যন্ত সম্পত্তিতে মাটির নিচে পাওয়া দুই মরদেহের পরিচয় শনাক্ত

        জনপ্রিয় বিষয়ে পড়েও বেশি বেতনের চাকরি মিলছে যেসব ক্যালিফোর্নিয়ার কলেজে

        মালিবুতে স্পিড ক্যামেরার পরীক্ষাতেই ধরা পড়ল ১ লাখের বেশি গতিসীমা লঙ্ঘন

        ক্যাটালিনা দ্বীপের কাছে হেলিকপ্টার দুর্ঘটনা নিহতদের বিষয়ে নতুন তথ্য

দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না: শেখ হাসিনা

দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না: শেখ হাসিনা

দুর্নীতির প্রতি সরকারের 'জিরো টলারেন্স' নীতির কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 'দুর্নীতি করবো না, কাউকে করতেও দেবো না। দুর্নীতি ও অপরাধ যে করবে এবং যে প্রশ্রয় দেবে– তারা সবাই অপরাধী। অপরাধী যে দলেরই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও অপরাধ করে ছাড় পাচ্ছেন না। তবে শুধুমাত্র আইন ও আইনশৃঙ্খলা বাহিনীকে দিয়ে দুর্নীতি ও অপরাধ দমন করা সম্ভব নয়। এজন্য সামাজিক সচেতনতাও সৃষ্টি করতে হবে।'

বুধবার সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে শেখ হাসিনা এসব কথা বলেন। সামাজিক সচেতনা সৃষ্টির জন্য তিনি প্রত্যেক এলাকায় সকল শ্রেণিপেশার মানুষ ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিদের সমন্বয়ে কমিটি গঠনেরও আহ্বান জানান। একই সঙ্গে সংসদ সদস্য ও স্থানীয় সরকার পর্যায়ের জনপ্রতিনিধিদেরও জনসচেতনতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়। এদিন অধিবেশনে অংশ নিয়ে সরকারি ও বিরোধী দলের একাধিক সদস্যের প্রশ্নের জবাব দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির রওশন আরা মান্নানের লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, টানা তৃতীয়বার ক্ষমতায় এসে আওয়ামী লীগ সরকার জনগণের কল্যাণ এবং দুর্নীতিমুক্ত দেশ গড়তে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিয়েছে। এজন্য দুর্নীতি দমন কমিশনকে (দুদক) শক্তিশালী করা, জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার এবং আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্নীতির পরিধি ক্রমান্বয়ে শূন্যের কোঠায় নামিয়ে আনার পরিবকল্পনা রয়েছে সরকারের।

দুদককে শক্তিশালী করতে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা সংসদকে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, দুদকের এনফোর্সমেন্ট টিম সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিভিন্ন দফতরে প্রতিনিয়ত তাৎক্ষণিক অভিযান পরিচালনা করছে। এতে বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারীদের দুর্নীতির প্রবণতা কমে আসছে। বিভিন্ন মন্ত্রণালয় ও দফতরে দুর্নীতির মাত্রাও ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বলে দাবি করেন প্রধানমন্ত্রী।

দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন এবং সাংস্কৃতিক অগ্রগতি হয়েছে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, 'ইতিহাস বিকৃতি রোধ করে মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ে তোলার কাজ শুরু হয়েছে; এই ধারা যেন অব্যাহত থাকে। সেজন্য সমাজ থেকে সকল অন্যায় ও অবিচার দূর করতে হবে। দুর্নীতি করবো না, কাউকে করতেও দেবো না। ঘুষ নেওয়া যেমন অপরাধ, দেওয়াটাও সমান অপরাধ। দুর্নীতি ও অপরাধ যে করবে এবং যে প্রশ্রয় দেবে– তারা সবাই অপরাধী।'

দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সামাজিক সচেতনামূলক কাজ করতে সংসদ সদস্য ও স্থানীয় সরকারসহ সর্বস্তরের জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সবাই মিলে কাজ করলে সমাজ থেকে অপরাধ ও দুর্নীতি দূর করতে পারবো।

অপরাধ করে কোনো দলের লোক ছাড় পাবে না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তবে ঘর থেকে শাসন করাই ভালো। তিনি সেটা শুরু করেছেন বলেও জানান।

সব ধরনের অপরাধীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করে শেখ হাসিনা বলেন, ছোটখাটো ব্যক্তি অপরাধ করলে ব্যবস্থা নেওয়া হবে, অর্থ ও সম্পদশালীরা অপরাধ করলে হাত দেওয়া যাবে না তা ঠিক নয়। তাদের অপরাধ অপরাধ নয়– এমনটা মনে করার কারণ নেই।

রওশন আরা মান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, নিজেকে তিনি সবসময় জনগণের একজন সেবক মনে করেন। প্রধানমন্ত্রিত্ব হচ্ছে জনসেবার সেই সুযোগ। এই সুযোগ কাজে লাগিয়ে জনগণের কল্যাণ-উন্নয়ন এবং অন্যায় ও অবিচারের হাত থেকে মানুষকে রক্ষার চেষ্টা করে যাচ্ছেন বলে জানান প্রধানমন্ত্রী।

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর