আপডেট :

        দমকা হাওয়ার কারণে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কিছু এলাকায় অগ্নিঝুঁকির সতর্কতা

        নিরাপত্তা অনুমতির জটিলতায় লং বিচ প্রাইড উৎসব বাতিল

        তাইওয়ানকে স্বাধীনতা ঘোষণা না করার সতর্কবার্তা ট্রাম্পের

        রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ফৌজদারি মামলা প্রস্তুত করছে যুক্তরাষ্ট্র

        ইহুদি স্থাপনায় হামলার পরিকল্পনা, ইরাকি কমান্ডার গ্রেপ্তার

        ট্রাম্প–শি বৈঠক শেষ: অত্যন্ত সফল আলোচনা, তবে বড় কোনো চুক্তির স্পষ্ট ঘোষণা নেই

        লস অ্যাঞ্জেলেসে অভিযান, জব্দ ৫০ লাখ ডলারের বেশি নকল বিলাসপণ্য

        ভয়াবহ আগুনে শিশুসহ তিনজন নিহত, পারিবারিক সহিংসতার সন্দেহ

        হাভানায় সিআইএ প্রধানের সফর, কিউবাকে ১০০ মিলিয়ন ডলারের সহায়তার প্রস্তাব

        বেইজিং সফরে ট্রাম্পের সঙ্গে শীর্ষ সিইওরা, তবু বড় কোনো অর্থনৈতিক চুক্তি হয়নি

        সুপ্রিম কোর্টের রায়ে যুক্তরাষ্ট্রে ডাকযোগে গর্ভপাতের ওষুধ সরবরাহ আপাতত বহাল

        যুক্তরাষ্ট্রের বর্ডার প্যাট্রোল প্রধান মাইকেল ব্যাংকসের আকস্মিক পদত্যাগ

        ইরান যুদ্ধের উত্তেজনার মধ্যেই বেইজিংয়ে শি জিনপিংয়ের সঙ্গে ট্রাম্পের গুরুত্বপূর্ণ বৈঠক

        ক্যালিফোর্নিয়ার সাবেক গভর্নর প্রার্থী স্টিফেন ক্লুবেক গ্রেপ্তার

        সান বার্নার্ডিনো কাউন্টিতে গ্র্যান্ড ফায়ার, বাধ্যতামূলক সরিয়ে নেওয়ার নির্দেশ

        জ্বালানি পুরোপুরি শেষ, ভয়াবহ বিদ্যুৎ সংকটে কিউবা

        নিউইয়র্কে গোপন চীনা ‘পুলিশ স্টেশন’ পরিচালনার দায়ে মার্কিন নাগরিক দোষী সাব্যস্ত

        বিশ্বকাপ দর্শকদের জন্য ১৫ হাজার ডলারের মার্কিন ভিসা জামানত বাতিল

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ওসি ফেয়ারে ৪০০ কর্মী নিয়োগ, ঘণ্টায় মজুরি ১৭ ডলার থেকে

        অনলি ফ্যানসের ভিডিও ধারণের সময় মৃত্যু, ক্যালিফোর্নিয়ার নারী অনিচ্ছাকৃত হত্যার দায় স্বীকার

চীন থেকে এলো করোনা শনাক্তকরণ কিট-পিপিই-মাস্ক

চীন থেকে এলো করোনা শনাক্তকরণ কিট-পিপিই-মাস্ক

করোনা মোকাবিলায় চীনের দেওয়া উপহার হিসেবে বিভিন্ন ধরনের মেডিক্যাল কিট এসে পৌঁছালো ঢাকায়। এসব কিটের মধ্যে রয়েছে করোনা শনাক্তকরণ কিট, এন৯৫ মাস্ক, পার্সোনাল প্রটেকশন ইক্যুইপমেন্ট (পিপিই) এবং থার্মোমিটার।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের কুনমিং থেকে বিশেষ এক প্লেনে কিটগুলো এসে পৌঁছায়।

বাংলাদেশের কাছে চীনের পক্ষে সরঞ্জামগুলো হস্তান্তর করেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং। আর বাংলাদেশের পক্ষে সরঞ্জামগুলো গ্রহণ করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল কালাম আজাদ।
 

সরঞ্জামের মধ্যে আছে ১০ হাজার করোনা শনাক্তকরণ কিট, প্রথম সারির চিকিৎসকদের জন্য ১০ হাজার পিপিই, ১৫ হাজার মাস্ক এবং এক হাজার থার্মোমিটার।

এর আগে ঢাকার চীনা দূতাবাসের উপ-প্রধান এবং মিনিস্টার কাউন্সিলর হুয়ালং ইয়ান কুনমিং থেকে এসব সরঞ্জামের কিছু স্থিরচিত্র প্রকাশ করেন। সেখানে বাংলাদেশের প্রতি ভালোবাসা প্রকাশ করে দেওয়া এক বার্তায় লেখা হয় - ‘ভালোবাসার নৌকা পাহাড় বাইয়া চলে’।

চীন সরকার করোনা ভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশকে চিকিৎসা সামগ্রী সহায়তা দিচ্ছে। তারই অংশ হিসেবে বাংলাদেশে এসব সামগ্রী আসছে। এর আগে প্রথম দফায় চীন বাংলাদেশকে দুই হাজার কিট ও চিকিৎসাসামগ্রী দেয়।



এম/এইচ/টি

শেয়ার করুন

পাঠকের মতামত

এ বিভাগের আরো খবর