আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্র বিএনপি’র বিক্ষোভ সমাবেশ

২০০৮ সালের চাঞ্চল্যাকর ২১ আগষ্টের গ্রেনেড হামলার মামলার রায়ের প্রতিবাদে যুক্তরাষ্ট্র কিএনপি’র সর্বস্তরের নেতা-কর্মীরা নিউইয়র্কে বিক্ষোভ-সমাবেশ করেছে। বুধবার (১০ অক্টোবর) সন্ধ্যায় জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লুর সহ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সিনিয়র সহ সভাপতি অধ্যাপদ দেলোয়ার হোসেন, সাবেক কোষাধ্যক্ষ জসিম ভূইয়া, বিএনপি নেতা কাজী আযম, ফিরোজ আহমেদ, যুক্তরাষ্ট্র যুবদলের সভাপতি জাকির এইচ চৌধুরী ও সাধারণ সম্পাদক আবু সাঈদ আহমদ, যুবদলনেতা আহবাব হোসেন খোকন, রেজাউল আজাদ ভূঁইয়া, জাসাস নেতা গোলাম ফারুক শাহীন প্রমুখ।
সমাবেশে বক্তারা ২১ আগষ্টের গ্রেনেড হামলা মামলার রায়কে ‘একটি ষড়যন্ত্র ও প্রহসনমূলক রায়’ হিসেবে উল্লেখ করে বলেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তারেক সহ বিএনপি নেতাদের এই মামলায় অভিযুক্ত করা হয়েছে। তারেক জিয়াকে আগামী নির্বাচন থেকে বাইরে রাখতেই তাকে মিথ্যা মামলায় জড়িয়ে রায় দেয়া হয়েছে। বক্তারা বলেন, দেশবাসী এই রায় মানবে না, আমরা এই রায় আমরা মানি না।

সমাবেশকারী অংশগ্রহণকারীরা ‘ষড়যন্ত্রের রায় মানি না, মানবো না’, ‘প্রহসনের রায় মানিনা, মনবো না’, ‘রাজপথ ছাড়ি নাই, তারেক জিয়ার ভয় নাই’, ‘রাজপথ ছাড়ি নাই, খালেদা জিয়ার ভয় নাই’, ‘শেখ হাসিনার গতিতে, আগুন  জ্বালাও একসাথে, ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘জিয়ার সৈনকি, এক হও এক হও’, প্রভৃতি শ্লোগান দেয়।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত