আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

সিডনিতে কুমিল্লা এসোসিয়েশান অস্ট্রেলিয়ার বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

সিডনিতে কুমিল্লা এসোসিয়েশান অস্ট্রেলিয়ার বার্ষিক মিলন মেলা অনুষ্ঠিত

২২শে এপ্রিল সোমবার সিডনির গ্রেনভিলে স্থানীয় এক ফাংশান সেন্টারে অনুষ্ঠিত হলো কুমিল্লা এসোসিয়েশান অস্ট্রেলিয়ার বার্ষিক মিলন মেলা। দুপুর ১.৩০ মিনিটে অতিথি অভ্যর্থনার মধ্য দিয়ে বর্ণিল এই অনুষ্ঠান শুরু হয়। কাজী সুলতানা শিমির উপস্থাপনায় মুল অনুষ্ঠান শুরু হয় জুয়েল ইকবালের স্বাগত বক্তব্যদিয়ে।এরপর কুমিল্লারইতিকথা ও ঐতিয্যনিয়ে যৌথভাবে কথা বলেন কাজী সুলতানা শিমি ও অপু সাহা। এরপর শুরু হয় শুভেচ্ছা বক্তব্য। এ পর্বে কথা বলেন নাট্যজন গোলাম মোস্তফা, কুমিল্লার কৃতিসন্তান ইয়াজদানী আহমেদ ও অভিনেতা রহমত উল্লাহ সহ নতুন প্রজন্মের তরুণ মিনহাজুল ইসলাম।
উন্মুক্ত বক্তব্য ও পরিচিতি পর্বে আমন্ত্রিত কুমিল্লার অতিথিরা একে একে নিজেদের পরিচয় ও কুমিল্লা সম্পর্কে বিশেষ স্মৃতিচারন করেন। এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই মারিয়া মাহানুন সুনীল গঙ্গোপধ্যয়ের কেউ কথা রাখেনি” কবিতাটি কুমিল্লার আঞ্চলিক ভাষায় আবৃতি করে শোনান। এরপর কয়েকটি গান গেয়ে শোনান কায়জার চৌধুরী। নিগার ইয়াজদানীর কণ্ঠে একবার যেতে দেনা আমায় ছোট্ট সোনার গাও” গানটি উপস্থিত অতিথিদের মুগ্ধ করে। এরপর নজরুল গীতি শুকনো পাতার নূপুর পায়ে” গানটির সাথে নাচ পরিবেশন করে নুশাবা রহমান।

মধ্য বিরতিতে আয়োজকদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন শাহিন মোহাম্মদ। এরপর শুরু হয় ক্রেস্ট প্রদান পর্ব। এবছর ক্রেস্ট পান বিংগো প্রতিষ্ঠান, নুরুল ইসলাম, জামাল, সাজেদুল ইসলাম, রফিকুল গনি, আনন্দ ভিডিও ও জসীম উদ্দিন। এরপর সমাপনী বক্তব্যর মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন গোলাম সামদানি। রাফেল ড্র, কেক-কাটা ও মধ্যাহ্ন ভোজের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। রাফেল ড্র স্পন্সর করেন গোলাম মোস্তাফা ও অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অপু সাহা ও কেসিম শামিম। মিলন মেলা উপলক্ষে “হৃদয়ে কুমিল্লা” নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত