আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

টরন্টোতে বাংলাদেশের কনস্যুলেট প্রতিষ্ঠার উদ্যোগ

টরন্টোতে বাংলাদেশের কনস্যুলেট প্রতিষ্ঠার উদ্যোগ

কানাডার টরন্টোতে বসবাসরত বাংলাদেশি-কানাডিয়ানদের দীর্ঘদিনের স্বপ্ন এখন পূরণ হওয়ার পথে। গত কয়েক বছর ধরে টরন্টো প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা ছিল এখানে বাংলাদেশ হাইকমিশনের একটি কনস্যুলেট অফিস প্রতিষ্ঠা করা হোক। এতদিন এই স্বপ্ন আলোর মুখ না দেখলেও এখন সেটা বাস্তবায়নের পথে। আর এ জন্যে কাজ করেছে অটোয়ার বাংলাদেশ হাইকমিশন ও বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডা।
বাংলাদেশ সরকারের অর্থসচিব মাহবুব আহমেদ এসেছিলেন টরন্টো। গত ২০ এপ্রিল দুপুরে বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার নেতৃবৃন্দের সঙ্গে এই বিষয়টি নিয়ে তিনি মতবিনিময় করেন। বাংলাদেশ বিজনেস চেম্বার অব কানাডার সভাপতি সুবীর দের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় টরন্টোতে কনসুল্যাট অফিস প্রতিষ্ঠার অগ্রগতি ও প্রয়োজনীয়তা নিয়ে দীর্ঘ আলোচনা হয়। আলোচনায় চেম্বারের পক্ষে বক্তব্য দেন সহসভাপতি এম এ মোতালেব, সদস্য জাফর ওসমান, আনোয়ার রশীদ, পরিচালক মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আশরাফুল বারী ও সদস্য শহিদুল ইসলাম। সভায় বাংলাদেশ হাইকমিশনের পক্ষ থেকে বক্তব্য দেন কনস্যুলার ইসরাত জাহান আহমেদ। আরও উপস্থিত ছিলেন চেম্বারের কোষাধ্যক্ষ এহসানুল হাবিব, সদস্য এন ইউ এম অলিউল্লাহ, মুজিবুর মোল্লা, শংকর দে, আবুল মনসুর আহমেদ, খন্দকার মনিরউদ্দিন, ভিনসেন্ট রিবৈরো ও টরন্টোর অগ্রণী এক্সচেঞ্জের সিইও খোরশেদ আলম।
সুবীর দে কানাডার বাংলাদেশি পণ্য আমদানী ও বিপণনের নানা সম্ভাবনা নিয়ে আলোচনা ও চেম্বারের বিগত দিনের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, টরন্টোতে কনস্যুলেট অফিস প্রতিষ্ঠা হলে বাংলাদেশি ব্যবসায়ীদের মধ্যে উদ্দীপনা ও প্রাণের সঞ্চার হবে। পাশাপাশি বৃহত্তর টরন্টোতে বসবাসরত বাংলাদেশিদের অর্থ-সময় সাশ্রয় হবে। কারণ তখন টরন্টোর কনস্যুলেট অফিস থেকেই সকল সেবা পাওয়া যাবে।
কনস্যুলার ইসরাত জাহান আহমেদ তাঁর বক্তব্যে প্রস্তাবিত কনস্যুলেট অফিসের কাঠামো এবং এর বাস্তবায়নে হাইকমিশনের চেষ্টার বিশদ ব্যাখ্যা দেন।
অর্থসচিব মাহবুব আহমেদ সভায় জানান, টরন্টোতে একটি কনস্যুলেট অফিস প্রতিষ্ঠার ব্যাপারে দীর্ঘদিন ধরে চেষ্টা চলছে। এই প্রস্তাবনা এখন প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। তিনি দ্রুত টরন্টোতে কনস্যুলেট অফিস স্থাপনের ব্যাপারে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সকল সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় শেষে সবাই মধ্যাহ্নভোজে অংশ নেন।
উল্লেখ্য, টরন্টোর বাংলাদেশ কনস্যুলেট অফিস সব ধরনের কনস্যুলার সেবার পাশাপাশি বাণিজ্য সম্প্রসারণেও কাজ করবে।


শেয়ার করুন

পাঠকের মতামত