আপডেট :

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

        নতুন পানির পাইপে লিক, আবারও জলাবদ্ধতা পশ্চিম হলিউডে

        হুথিদের হামলায় সৌদি ট্যাংকারে আগুন, ইরানে নতুন মার্কিন হামলা

        ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প

        ট্রাম্পকে অপছন্দ করলেও আমাকে ভোট দিন: হিলটন

        মধ্যপ্রাচ্য পরিস্থিতি: বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য সতর্কতা জারি

        সংকটাপন্ন অবস্থায় বিগ বিয়ারের ঈগল ‘জ্যাকি’, বাসায় সঙ্গীকে খুঁজে ডাকছে ‘শ্যাডো’

        শিশুদের বিরল ক্যানসারের রহস্য: তদন্তের দাবিতে অরেঞ্জ কাউন্টিতে বিক্ষোভ

        ৭৪ বছর পর সমুদ্রের তলদেশে মিলল বিধ্বস্ত প্যান অ্যাম বিমানের ধ্বংসাবশেষ

        ইরান যুদ্ধে ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার, নতুন অর্থ চাইল পেন্টাগন

        ট্রাম্পের শুল্ক নীতিতে যুক্তরাষ্ট্রে উত্তর আয়ারল্যান্ডের রপ্তানি ১৫% কমতে পারে: গবেষণা

        ক্যালিফোর্নিয়ায় ডিজিটাল ড্রাইভিং লাইসেন্স কর্মসূচি বড় পরিসরে সম্প্রসারণ

        মাদক সম্রাট ‘এল মায়ো’ জাবাম্বাদার যাবজ্জীবন কারাদণ্ড, ১৫ বিলিয়ন ডলার জরিমানাও

        মার্কিন হামলা অব্যাহত, পাল্টা জবাবের হুঁশিয়ারি ইরানের

ওয়াশিংটনে সম্প্রীতির বন্ধনে উদযাপিত হলো শারদীয় দূর্গা পূজা

ওয়াশিংটনে সম্প্রীতির বন্ধনে উদযাপিত হলো শারদীয় দূর্গা পূজা

মেট্রো ওয়াশিংটনে পৃথকভাবে দুইটি সংগঠন শারদীয় দূর্গা পূজার আয়োজন করেন। এতে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসরত ধর্ম-বর্ণ নির্বিশেষে ভিবিন্ন মানুষ পূজা মন্ডপে উপস্থিত হয়ে সার্বজনীনতা প্রকাশ করে। দেশীয় ভাব-ধারায় এবারের পূজাতে ও এর ব্যতিক্রম ঘটেনি।
সকালের পূজা পর্ব, অঞ্জলি, প্রসাদ বিতরণ, সিঁদুর খেলা,আহার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান সাজানো হয়।
গত ১৬ অক্টোবর ভার্জিনিয়ার স্প্রিংফিল্ডের গ্রেটার স্প্রিংফিল্ড ভলেন্টারি ফায়ার ষ্টেশন অডিটোরিয়ামে দূর্গা পূজার আয়োজন করেন 'ওয়াশিংটন বৈদিক কালচারাল ফাউন্ডেশন।'
ধর্মীয় রীতিতে পূর্জা দিয়ে দিয়ে শুরু হয় দূর্গা পূজার দিনের কার্যক্রম। স্থানীয় পুরোহিতের পৌরোহিত্য অংশ নেয় হিন্দু ধর্মাবলম্বীর নানা বয়েসের নারী-পুরুষ-শিশু। পূজা পর্বের চলে অঞ্জলি পর্ব। দুর্গতিনাশিনী দেবী মা দুর্গার চরণে ধূপারতি ও পুষ্পের শ্রধাঞ্জলিতে উলুধনিতে মুখরিত হয় অস্থায়ী পূজামণ্ডপ।
পুরোহিত আগত দূর্গা ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করেন।
দুপুরের আহারের পর্বের পর শুরু হয় স্থানীয় শিল্পীদের পরিবেশনার সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম পর্ব।
দেশীয় ঐতিহ্যের ধারাবাহিকতায় সন্ধ্যায় আবারো পূজা অর্চনা, উলুধ্বনি ও সিঁদুর খেলা ছিল উপভোগ্য। রাতের আহারের পর সাংস্কৃতিক অনুষ্ঠান চলে মধ্যে রাত অবধি। সাংস্কৃতিক অনুষ্ঠানে ভিনিন্ন ধর্মের শিল্পীরা অংশগ্রহণ করেন।
গান, নাচ, আবৃত্তি ও কীর্তন যেন ভুলিয়ে দিয়েছিলো বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া অনাকাঙ্খিত দুঃখ ভোগের কথা।
সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন রুম্পা, তিলক, মুক্তা মেবেল রোজারিও, রুমা ভৌমিক, সোমা বোস, ক্লেমেন্ট স্বপন, শাওন রিচার্ড গমেজ,  নাসের চৌধুরী, জুয়েল বড়ুয়া, প্রিয়াঙ্কা বোস, মরিয়ম ইসলাম, সুজন, মুন্নি মন্ডল, পরিমল মন্ডল, শুভ্রা দাশগুপ্তা, জোসনা শর্মা, সৌমিক দত্ত,রিমা দে, তিলক কর্মকারসহ আরো অনেকে।
পুরো অনুষ্ঠান জুড়ে তবলায় সঙ্গত করেন সুকুমার পিউরিফিকেশন।
সাংস্কৃতিক পর্বের বিশেষ আকর্ষণ ছিল  শিশুদের কল্যাণের ক্ষুধা নিবারণ কর্মসূচির পরিচালনা সাংস্কৃতিক পরিবার 'হৃদয় বীণার' বিশেষ পরিবেশনা। ২০১৬ থেকে দুই বোন সোমা বোস ও রুমা ভৌমিক শিশুদের কল্যাণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যে দিয়ে সেবা দিয়ে যাচ্ছেন। গান, আবৃত্তি, নাটিকা ও  নৃত্যের মাধ্যমে অনুষ্ঠান ছিল ভরপুর।
অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন রুম্পা বড়ুয়া ও তিলক কুমার কর।
আয়োজক কমিটির পক্ষে সামাজিক এক্টিভিষ্ট তপন দত্ত বলেন, ওয়াশিংটন বৈদিক কালচারাল ফাউন্ডেশন প্রথমবার পূজার আয়োজন করেন। এতে ভিবিন্ন ধর্মের মানুষের অংশগ্রহণ ছিল উল্লেখ্যযোগ্য। তিনি বলেন, দেশের অস্থিতরা প্রশমিত হয়েছে ভিবিন্ন ধর্মের মানুষের সাহায্য, সহযোগিতা ও ভালোবাসার মধ্যে দিয়ে। তিনি সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রবাসীদের মধ্যে সাম্প্রদায়িক চেতনা বিদ্যমান আছে বলেই আমরা একসাথে বসবাস করতে সক্ষম হচ্ছি।
পূজায় আগত সোশ্যাল এক্টিভিষ্ট হাসনাত সানি অনুভূতি ব্যক্ত করেন। তিনি বলেন, বাংলাদেশ কিংবা প্রবাস সব জায়গায় আমরা সর্বোজনীন ভাবে সব ধর্মের অনুষ্ঠান উদযাপন করে থাকি। সকল ধর্মের মানুষদের শ্রদ্ধা ও ভালোবাসা না থাকলে আমরা একটা সময় বিচ্ছিন্ন হয়ে পড়ব।  তিনি বাংলাদেশ সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এই ধরণের অনাকাঙ্খিত ঘটনা কোনো ধর্মপ্রাণ মানুষের কাম্য নয়।
প্রণব বড়ুয়া বলেন, প্রবাসে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশী-আমরা বাঙালি। এখানে কোন ধর্ম বা গোষ্ঠীর আলাদা পরিচয়। নেই আমাদের ঐক্য প্রবাসের মাটিতে চিরকাল অটুক থাকবে।
পূজামণ্ডপে বেশ উৎফুল্ল দেখাচ্ছিল সবচেয়ে প্রবীণ ব্যক্তি সুরঞ্জন দত্তকে। তিনি আবেগে আপ্লোত হয়ে বলেন, সার্বজনীনতার উপর মা দুর্গার আশীর্বাদ বর্ষিত হোক।
অন্যদিকে গ্রেটার ওয়াশিংটন হিন্দু সোসাইটি ভার্জিনিয়ায় পৃথক ভাবে আয়োজন করে শারদীয় দূর্গা পূজার।  অনুষ্ঠানে ছিল, পূজা পর্ব, দুর্গার চরণে অঞ্জলি, প্রসাদ বিতরণ, সিঁদুর খেলা, বাংলা খাবার পরিবেশনা, সান্ধ্য আরতি ও  সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে ভিবিন্ন ধর্মের মানুষ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে জনাব আবু রুমি বলেন, আমরা চার ধর্মের মানুষ একত্রিত হয়ে শারদীয় উৎসব পালন করছি। এখানে ধর্ম বড় কথা নয়, আমাদের প্রথম ও প্রধান পরিচয় আমরা মানুষ। মানুষের ভিতরে যদি মনুষত্য না থাকে তাহলে কোন মানুষ শান্তিতে বসবাস করতে পারবে না।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত