আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ছয় বছর পর বাংলাদেশের শ্রমিক নিয়োগে সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহার

ছয় বছর পর বাংলাদেশের শ্রমিক নিয়োগে সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহার

বাংলাদেশ থেকে শ্রমিক নিয়োগে সৌদি আরবের যে নিষেধাজ্ঞা ছিল তা প্রত্যাহার করে নিয়েছে দেশটি। আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বুধবার সৌদি আরবের শ্রম ও সমাজ কল্যাণ মন্ত্রণালয় ছয় বছর ধরে চলে আসা এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে।

গত ছয় বছর ধরে গৃহকর্মী ছাড়া অন্য খাতে শ্রমিক নিয়োগে এ নিষেধাজ্ঞা বহাল রেখেছিল সৌদি আরব।

এ খবরে সন্তোষ প্রকাশ করে রিয়াদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ আরব নিউজকে বলেন, তার দেশ থেকে যারা সৌদি আরকে কাজ করতে যেতে আগ্রহী তাদের জন্য এটা খুবই ভালা খবর।

সৌদি নিষেধাজ্ঞা প্রত্যাহারের আগে গেল জুনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমানের মধ্যে যে বৈঠক হয় সে বিষয়টিও স্মরণ করিয়ে দেন গোলাম মসীহ।

তিনি আরো বলেন, এ সিদ্ধান্তের ফলে দক্ষ-অদক্ষ সব শ্রমিকের সৌদি যাওয়ার পথ খুলে দিল। চিকিৎসক, নার্স, শিক্ষক, খামারি এবং নির্মাণ শ্রমিকরাও এখন সৌদি আরবে কাজ করতে পারবেন।

নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য বাদশা সালমানকে ধন্যবাদও জানান তিনি।


 এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত