আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইটি সেক্টরের গুরুত্ব অপরিসীম

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে আইটি সেক্টরের গুরুত্ব অপরিসীম

ফোবানায় আইটি বিশেষজ্ঞদের মতামত

৩০তম ফোবানা সম্মেলনের ২য় দিনে গত ৩ সেপ্টেম্বর ওয়াশিংটন ডিসির শেরাটন হোটেলে হয়ে গেল দেশে ও দেশের বাইরে অবস্থিত আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের অংশগ্রহণে এক আইটি সেমিনার। ফোবানা কনভেনশনের উৎসবের আমেজ ভরা পরিবেশে বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, আইটি ক্ষেত্রে সম্ভাবনা, সরকারি- বেসরকারি উদ্যাগ নিয়ে তথ্যবহুল আলোচনা ছিল সেমিনারের প্রতিপাদ্য। বাংলাদেশ  শক্তিশালী গার্মেন্টস সেক্টরের মাধ্যমে পৃথিবীর বুকে যেমন নিজের শ্রেষ্ঠত্বের জানান দিয়েছে একই সাথে দেশের অর্থনীতিকে করেছে বলিষ্ঠ। আইটি সেক্টর হতে পারে দেশের পরবর্তী বৈদেশিক মুদ্রা এবং দেশী ব্যবসার বিনিয়োগ খাত।

লেখক, প্রবক্তা, পরামর্শক, শিক্ষাবিদ ডক্টর বদরুল হুদা খানের সঞ্চালনায় সেমিনারে প্যানেলিষ্ট হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অব সফটওয়্যার এন্ড ইনফরমেশন সার্ভিসেস (ব্যাসিস) এর প্রাক্তন প্রেসিডেন্ট শামিম আহসান , ডক্টর সাইফুল খন্দকার, টেকনাফ এর প্রেসিডেন্ট ফয়সাল কাদের, সাহবুদ্দিন, কাজী জামান, পিপল এন টেক এর সিইও বাংলাদেশের কৃতিসন্তান, মেধাবী ও উদ্যমী, আইটি জগতের এক উজ্জ্বল নক্ষত্র , প্রবাসী বাংলাদেশিদের অহংকার প্রকৌশলী আবুবকর হানিপ, সামিদ হাসান, বাংলাদেশ দুতাবাসের ইকোনোমিক মিনিষ্টার সাহবুদ্দিন পাটোয়ারী প্রমুখ।

বক্তব্যে প্রকৌশলী আবুবকর হানিপ বলেন, বাংলাদেশের অর্থনীতিতে গার্মেন্টস, বৈদেশিক রেমিটেন্স, কৃষিখাত এই তিনটি সেক্টর বিশেষ অবদান রাখছে। বাংলাদেশ সরকার ৪র্থ ভিত্তি হিসেবে আইটি সেক্টরকে ভাবছে কিন্তু এই আইটি সেক্টরই হতে পারে বাংলাদেশ অর্থনীতির প্রধানতম ভিত্তি । পিপল এন টেক কোর্স এবং প্রশিক্ষণের মাধ্যমে ২০০৪ সাল থেকে অদ্যাবধি প্রায় চার সহস্রাধিক বাংলাদেশীকে বছরে ৮০ হাজার ডলার থেকে ২ লক্ষ ডলার পর্যন্ত বেতনের চাকুরী প্রদানে সহায়তা করেছে ।

বক্তব্যে ব্যাসিস এর প্রেসিডেন্ট শামীম আহসান বলেন, কেপিএমজির তথ্যানুযায়ী বাংলাদেশ ৭টি আউটসোর্সিং ডেসটিনেশনের মধ্যে অন্যতম । তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশ ২য় বৃহত্তম আইটি ডেসটিনেশনের সম্ভাবনাময় দেশ। তিনি বাংলাদেশে বিভিন্ন কোম্পানির যেমন, সিলিকন ভ্যালি, রিপ সিস্টেম, টাইগার আইটিস বিকাশ, গ্রামীনফোন ইত্যাদি কোম্পানির বিনিয়োগ ও সফলতার বিষয়ে আলোকপাত করেন।
সবশেষে আইটি সেক্টরে বিশেষ অবদানের জন্য  প্যানেলিষ্টদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত