আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গ্লোবাল ভিডিও কম্পিটিশনে বাংলাদেশি বশোদ্ভূত কিশোরী বিজয়ী

গ্লোবাল ভিডিও কম্পিটিশনে বাংলাদেশি বশোদ্ভূত কিশোরী বিজয়ী

গ্লোবাল ভিডিও কম্পিটিশনে ৬০টিরও বেশি দেশ থেকে অংশগ্রহণকারী প্রায় ৪০০ প্রতিযোগীকে পরাজিত করে বাংলাদেশি বংশোদ্ভূত এক কিশোরী বিজয়ী হয়েছে।

বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে তানজিনা নওশিনের সঙ্গে যৌথভাবে ‘এডুকেশন ইয়ুথ ভিডিও চ্যালেঞ্জ’ পুরষ্কার বিজয়ী হয়েছে কানাডিয়ান মেয়ে রুথ অরুনাচলম।

এই প্রতিযোগিতার আয়োজক যুক্তরাষ্ট্র ভিত্তিক ইন্টারন্যাশনাল কমিশন অন ফাইন্যান্সিং গ্লোবাল এডুকেশন অপরচুনিটি যা এডুকেশন কমিশন হিসেবে পরিচিত।

রোববার জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনের ফাঁকে এই পুরস্কার বিতরণের আয়োজন করার কথা। বিশ্ব নেতৃবৃেন্দর উপস্থিতিতে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন আনুষ্ঠানিকভাবে বিজয়ী তানজিনা ও রুথ’র নাম ঘোষণা করবেন।

গ্লোবাল এডুকেশন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ও এডুকেশন কমিশনের চেয়ারম্যান গর্ডন ব্রাউন বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

আয়োজকদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- তরুণ প্রজন্ম ভবিষ্যত শিক্ষা ব্যাবস্থা নিয়ে কী ভাবছে সে বিষয়ে তাদের মতামত ভিত্তিক ৩০ সেকেন্ডের ভিডিওর মাধ্যমে এই প্রতিযোগিতা হয়।

কানাডায় জন্মগ্রহণ করা তানজিনা (১৯) এখন ইঞ্জিনিয়ারিং পড়ছে। তার বাবা বাংলাদেশের সিলেট থেকে কানাডায় অভিবাসী হয়ে টরেন্টোতে ব্যবসা করছেন।

তানজিনার বাবা নুরুল মোস্তফা রায়হান বাসস-কে ফোনে জানান, ‘আমার মেয়ের জন্ম ও বড় হওয়া কানাডায় হলেও সে উত্তরাধিকার সুত্রে বাংলাদেশের সংস্কৃতি পেয়েছে।’

তিনি বিশ্বাস করেন তার মেয়ের কৃতিত্ব কানাডা ও বাংলাদেশের জন্য সুনাম বয়ে আনবে।

প্রতিযোগিতায় নেপালি মেয়ে প্রীতি শাক্য (২৩) দ্বিতীয় ও ব্রাজিলিয়ান মেয়ে গুস্তাভো সান্তানা (৩০) তৃতীয় পুরস্কার জিতেছে।

প্রতিযোগিতায় ১৩ থেকে ৩০ বছরের বয়সী মেয়েরা অংশগ্রহণ করেছে। এতে প্রতিযোগিদের দু’টি প্রশ্ন করা হয়েছে, যার উত্তর তাদের ত্রিশ সেকেন্ডের মধ্যে দিতে হয়েছে। প্রশ্ন দু’টি ছিল: (১) আপনার ভবিষ্যতের প্রস্তুতির জন্য কোন শিক্ষাকে সেরা মনে করেন? (২) আপনি ভবিষ্যতে কী ধরণের বিদ্যালয় দেখতে চান?


এলএবাংলাটাইমস/আই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত