আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মালয়েশিয়ায় ফের ইমিগ্রেশন পুলিশের অভিযানে আটক ১৯৬

মালয়েশিয়ায় ফের ইমিগ্রেশন পুলিশের অভিযানে আটক ১৯৬

অবৈধ অভিবাসী আটকে মালয়েশিয়ার কুয়ালালামপুরে ফের অভিযান শুরু করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ।

বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মিয়ানমার, সেনেগাল, পাকিস্তান, নাইজেরিয়া, ইন্ডিয়া, ইয়েমেন ও নেপালসহ কয়েকটি দেশের সর্বমোট ১৯৬ জন নাগরিককে আটক করা হয়।

মঙ্গলবার থেকে রাজধানী কুয়ালালামপুরের প্লাজা লয়েট, চৌকিত, কাম্পুং বারুর জালান রাজা আলাং ও পুরাতন ক্লাং রোডের ফুড কোর্ট এ অভিযান চালানো হয়।

কুয়ালালামপুরের নগর পুলিশের উপ-প্রধান দাতুক আবদুল হামিদ মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানান, গত মঙ্গলবার বিকেল থেকে শুরু হওয়া এ অভিযানে ইমিগ্রেশনের অপারেশন টিম-২, জাতিসংঘের শরণার্থী বিভাগ এবং রেলার সিভিল ডিফেন্সসহ সর্বমোট ১২০ সদস্যের আইন প্রয়োগকারী সংস্থা অংশগ্রহণ করেন। এ অভিযান আগামী ডিসেম্বর ২০১৬ পর্যন্ত চলবে।

মালয়েশিয়ায় বসবাসকারী বাংলাদেশিদের উদ্দেশে কমিউনিটি নেতারা বলেন, ইমিগ্রেশন পুলিশের আটকের ঝামেলা এড়াতে আগামী ডিসেম্বর ২০১৬ এর মধ্যে ভালো কোম্পানি যাচাই করে মালয়েশিয়া সরকারের দেওয়া (রি-হায়ারিং) প্রোগ্রামে অংশগ্রহণ করে বৈধতার সুযোগ গ্রহণ করুন।

প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে চলাফেরার কথাও জাননো হয়।

এদিকে, দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীরা জানান- অভিযানে বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও অনেককে আটক করা হয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত