আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

লস এঞ্জেলেসে ভোট কেন্দ্রে সরব বাংলাদেশিরা

লস এঞ্জেলেসে ভোট কেন্দ্রে সরব বাংলাদেশিরা

দীর্ঘ প্রতীক্ষা শেষে আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। পরবর্তী চার বছরের জন্য নতুন প্রেসিডেন্ট বেছে নিতে মঙ্গলবার সকাল ৬টা থেকে বিভিন্ন রাজ্যে ভোট গ্রহণ শুরু হয়।

মার্কিন নাগরিকদের পাশাপাশি বাংলাদেশি প্রবাসীরাও ভোট দিচ্ছেন প্রেসিডেন্ট নির্বাচনে। লস এঞ্জেলেসে এ নিয়ে প্রবাসী কমিউনিটতে অনেক দিন ধরে নির্বাচনের আমেজ বিরাজ করছিলো। আজ ভোট শুরু হওয়ার পর থেকে এখানকার অনেক বাংলাদেশি ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিচ্ছেন।

অন্যান্য স্টেটের মতো এখানকার প্রবাসীরাও নির্বাচন নিয়ে সরব রয়েছেন রীতিমতো। অনেকে ভোট দেয়া নিয়ে ছবি পোস্ট করছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে।

এছাড়া লস এঞ্জেলেসে বাংলাদেশি কমিউনিটির নেতারা বিভিন্ন কেন্দ্রে ঘুরে ঘুরে ভোটের অবস্থা দেখছেন। বাংলাদেশি আমেরিকান ডেমোক্র্যাট পার্টি অব ক্যালিফোর্নিয়ার প্রেসিডেন্ট শামীম হোসাইন ও কমিউনিটি নেতা মুমিনুল হক বাচ্চু িএলএ বাংলাটাইমস’কে জানিয়েছেন, তারা ক্যলিফোর্নিয়ার বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করছেন। বাংলাদেশিদের ভোট দিতে সহায়তা, তাদের খোঁজ খবর নেয়া প্রভৃতি কাজে বেশ ব্যস্ত সময় পার করছেন তারা। তারা জানিয়েছেন, প্রতিটি কেন্দ্রেই দীর্ঘ লাইন লক্ষ করা যাচ্ছে ভোটারদের। এদের মধ্যে হিলারি ক্লিন্টনের ভোটার বা সমর্থকের আধিক্যই লক্ষ করা যাচ্ছে।


আমেরিকার ইতিহাসে এত চাঞ্চল্যকর প্রেসিডেন্ট নির্বাচন এটিই প্রথম। এবার হিলারি ও ট্রাম্পকে ঘিরে নতুন ভোটারদের সংখ্যা আনুপাতিক হারে বেড়েছে। মূলত: ব্যাস্ত আমেরিকানরা কখনও রাজনীতি ও ভোট নিয়ে কখনও মাথা ঘামায় না । ইদানিং নতুন ইয়াং ভোটাদের সংখ্যা অনেক বেড়েছে । ভোটের রাজনীতি অনেকটা এশিয় ষ্টাইলে শুরু হয়েছে । বাড়ী বাড়ী গিয়ে ভোট চাওয়া, ভোট দেও্য়া হয়েছে কিনা তা জরিপ- আমেরিকার নির্বাচনে এটি নতুন ধারা।

আমেরিকার মূল ধারার সাথে প্রচন্ড উত্তেজনা ও উৎসব বইয়ে প্রবাসীদের মাঝেও। বাংলাদেশী প্রবাসীদের ৯৫ ভাগ ডেমোক্রাট, বাকী ৫ ভাগ রিপাবলিকান । হিলারীর জন্য বাংলাদেশী প্রবাসীরা জানপ্রণ দিয়ে খাটছেন । আমেরিকায় বাংলাদেশীদের সংখ্যা ৫ থেকে ৬ লাখ, তাদের মধ্যে সিটিজেন হবেন প্রায় ৪ লাখ যারা ভোট প্রদান করতে পারবেন ।

এদিকে আজ সারা বিশ্বের দৃষ্টি আজ আমেরকার দিকে । পৃথিবীর সবচেয়ে প্রভাবশালী দেশটির প্রেসিডে্ন্ট কে হচেছন তা নিয়ে নানা হিসাব নিকাশ চলছে । তবে বেশীর ভাগ দেশের রাজনীতিবিদরা ট্রাম্পকে একজন বিতর্কিত মানুষ হিসাবে হিলারী প্রেসিডেন্ট হবেন এ প্রত্যাশা করেন । শুধু মাত্র রাশিয়া ছাড়া, রাশিয়া মনে পৃথিবীর অন্যতম প্রভাবশালী রাষ্ট্র । তারা মনে করে ট্রাম্প এর একজন আনাড়ী আমেরিকার প্রেসিডেন্ট হলে তারা বেশী লাভবান হবে । কারন ট্রাম্প নানা ভাবে ভুল ভাবে আমেরিকাকে পরিচালিত করবে তাতে রাশিয়া লাভবান হবে । তাই ট্রাম্পকে নির্বাচিত করার জন্য তারা ট্রাম্পকে টাকা দিচেছ । মিডল ইষ্ট সহ এশিয়া , ইউরোপ , সবাই চায়া হিলারী আমেরিকাকে চালাক , তাতে অশান্তি বা নতুন যুদ্বের হাত থেকে বিশ্ব মুক্তি পাবে । কারন রিপাবলিকান না সব সময় নানা দেশ আগ্রাসন করে থাকে । বিশ্ব জনমতে হিলারী অনেক পপুলার । আর হাত ঘোনা কয়েক ঘন্টা পর আমেকিরার আগামী ৪ বছরৈর ভাগ্য নির্ধারিত হবে । সারা বিশ্বের মানুষরা অধিক অপেক্ষায় প্রহর গুনছেলন হিলারী ও ট্রাম্প এর ফলাফলের উপর ।

এবার ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেয়ার কথা রয়েছে প্রায় ১২ কোটি মার্কিন ভোটারের।  তবে এর আগে আগাম ভোট দিয়েছেন প্রায় সাড়ে চার কোটি ভোটার। ভোটের ফলাফল একসঙ্গে ঘোষণা করা হবে।

 
এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত