আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

বিসিসিডিআই বাংলা স্কুলের বার্ষিক তহবিল সংগ্রহ ও নৈশভোজ

বিসিসিডিআই বাংলা স্কুলের বার্ষিক তহবিল সংগ্রহ ও নৈশভোজ

গত ১৯শে নভেম্বর শনিবার ভার্জিনিয়া স্প্রিংফিল্ডের হলিডে ইন হোটেলের বলরুমে অনুষ্ঠিত হল বিসিসিডিআই বাংলা স্কুলের বাৎসরিক তহবিল সংগ্রহ ও নৈশভোজ  অনুষ্ঠান । এ্যান্থনী পিউস গমেজ ও লাভলী শহীদের সঞ্চালনায় বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের পরিবেশনায় জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয় । এরপর বিসিসিডিআই বাংলা স্কুলের প্রেসিডেন্ট সন্জয় বড়ুয়া শুভেচ্ছা বক্তব্য রাখেন । তারপর বক্তব্য রাখেন বাংলা স্কুলের প্রিন্সিপাল শামীম চৌধুরী , কনভেনার রেদোয়ান চৌধুরী , ভয়েচ অব আমেরিকার বাংলা বিভাগের উপস্থাপক আনিস আহমেদ।



অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিন্সটোন ইউনিভার্সিটির পদার্থবিজ্ঞানের অধ্যাপক, বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর জাহিদ হাসান । অনুষ্ঠানে যাদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয় তারা হলেন পিপল এন টেকের সিইও আবুবকর হানিপ, ডাটা গ্রুপের সিইও জাকির হোসেন , এ্যাটর্নি সুদীপ বোস, রোকসানা পারভীন, পারভীন পাটোয়ারী , মোহাম্মদ মোস্তফা , মোহাম্মদ আলমগীর , নাইম রহমান , নাজমুল আহসান , বোরহান আহমেদ ও মোহাম্মদ হোসেন । সম্মাননা ক্রেষ্ট প্রদান করেন বাংলা স্কুলের প্রেসিডেন্ট সন্জয় বড়ুয়া ও আনিস আহমেদ । সম্মাননা প্রদান শেষে বক্তব্য রাখেন প্রধান বক্তা ডক্টর জাহিদ হাসান । এরপর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । সাংস্কৃতিক অনুষ্ঠানে রবিউল ইসলাম শিশিরের শব্দ নিয়ন্ত্রণে মনোমুগ্ধকর গান গেয়ে শোনান চ্যানেল আই সেরা কন্ঠের শিল্পী মিরা সিনহা।



অনুষ্ঠানে বাংলা স্কুলের কল্যানে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আর্থিক সহযোগিতা করে  প্রবাসে বেড়ে ওঠা শিশুদের  বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে বুকে লালন করতে সহযোগিতা করছেন তাদের বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করা হয়। সবশেষে আমন্ত্রিত অতিথিদের জন্য নৈশভোজের আয়োজন করা হয় ।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত