আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় সম্ভাব্য সিরিয়াল কিলার, চার হত্যার অভিযোগে অভিযুক্ত

        ধর্মীয় নেতার ছদ্মবেশে ধর্ষণ-নির্যাতন, ২২৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর হলে ‘কমন সেন্স’ সংস্কারের প্রতিশ্রুতি স্টিভ হিলটনের

        নাইট্রোজেন গ্যাসে মৃত্যুদণ্ড কার্যকর করতে আলাবামার আবেদন খারিজ

        যুক্তরাষ্ট্রের কনস্যুলেটে হামলা-সংশ্লিষ্ট অভিযানে টরন্টো পুলিশের কর্মকর্তা নিহত

        কংগ্রেসের আপত্তির মুখে নতুন গোয়েন্দা প্রধান হিসেবে জে ক্লেটনকে মনোনয়ন দিলেন ট্রাম্প

        দাবানলে বাড়ি হারিয়ে সিটির বিরুদ্ধে মামলায় মেয়র ব্যাসের ভাই

        ফেটিশ সাক্ষাতে মৃত্যুর ঘটনায় ক্যালিফোর্নিয়ার ওনলি ফ্যানস নির্মাতার ৪ বছরের কারাদণ্ড

        বাবাকে নির্যাতন করে আগুনে পুড়িয়ে হত্যা, ক্যালিফোর্নিয়ায় ১ ব্যক্তির যাবজ্জীবন

        ক্যালিফোর্নিয়ায় সাগরের স্রোতে ভেসে নিখোঁজ কিশোরী, উদ্ধার মা ও ভাইবোন

        এপস্টেইনের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক ছিল না, কংগ্রেসে দাবি বিল গেটসের

        মধ্যপ্রাচ্যে টানা দ্বিতীয় দিনের মতো পাল্টাপাল্টি হামলা চালাল যুক্তরাষ্ট্র ও ইরান

        ক্যালিফোর্নিয়ায় ২০ ফুটেরও বেশি উঁচু ঢেউ, সার্ফারদের ভিড় নিউপোর্ট বিচে

        ৪ বছর বয়সী শিশুহত্যা মামলায় পুরস্কার বেড়ে ৮৫ হাজার ডলার

        ক্যালিফোর্নিয়ায় নার্সের বিরুদ্ধে ৭৭ ফৌজদারি অভিযোগ

        ক্রীড়া প্রতিযোগিতায় সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের ৩৫ বছরের কারাদণ্ড

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে এগিয়ে ট্রাম্প-সমর্থিত স্টিভ হিলটন

        হরমুজ প্রণালিতে হেলিকপ্টার ভূপাতিতের পর যুক্তরাষ্ট্র–ইরানের পাল্টাপাল্টি হামলা

        হরমুজ প্রণালীর কাছে মার্কিন হেলিকপ্টার বিধ্বস্ত, নিরাপদে আছেন পাইলটরা: ট্রাম্প

        মেয়েকে বাঁচাতে অনুপ্রবেশকারীর সঙ্গে বন্দুকযুদ্ধ, নিহত সন্দেহভাজন

বডি মাসাজের নামে নিউইয়র্কে বাংলাদেশি নারীদের দেহব্যবসা

বডি মাসাজের নামে নিউইয়র্কে বাংলাদেশি নারীদের দেহব্যবসা

নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে ৭৫ স্ট্রিটে ‘ওষি স্পা জোন্স’ তথা মাসেজ পার্লারে অভিযান চালিয়ে আরো কয়েকজনের সাথে বাংলাদেশী জিনাত রেহানাকেও পুলিশ গ্রেফতার করেছে। বাংলাদেশী অধ্যুষিত জনপদে এই ম্যাসেজ পার্লারে গত শুক্রবার সন্ধ্যায় পুলিশের অভিযান পরিচালিত হয়।

স্পা তথা ম্যাসেজ পার্লারে বেআইনী কাজ-কর্ম চলার অভিযোগ পেয়েই এ অভিযান চালানো হয় বলে নিউইয়র্ক পুলিশ জানিয়েছে। ভারতীয় মালিকানাধীন এ পার্লারে বেশ ক’জন বাংলাদেশি মহিলাও কাজ করেন।

কুইন্স ডিস্ট্রিক্ট এটর্নীর অফিস থেকে এ সংবাদদাতাকে জানানো হয়েছে যে, ৩৭-৪০ ৭৫ স্ট্রিটে ঐ অভিযানে গ্রেফতার হয়েছেন জিনাত রেহানা। তার বয়স ৩৩ বছর। পরদিন তাকে জামিন প্রদান করেছেন কুইন্স ক্রিমিনাল কোর্টের জজ গুয়ারিনো। তবে তাকে ৩ নভেম্বর আদালতে হাজির হতে হবে। মামলায় অভিযোগ করা হয়েছে যে, প্রচলিত রীতি অনুযায়ী লাইসেন্স ছাড়াই এই পার্লারে কাজ করছিলেন ম্যাসেজ থেরাপিস্ট হিসেবে। স্বামীর সাথে নন-ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসার পর সম্প্রতি স্বামীকে ত্যাগ করেন জিনাত রেহানা। এর আগে আরেকবার বিয়ে হয়েছিল জিনাতের এবং তার একটি সন্তানও রয়েছে বাংলাদেশে।

এর আগেও জ্যাকসন হাইটস, জ্যামাইকা, এলমহার্স্ট, ফ্লাশিংসহ বিভিন্ন স্থানের বেশ কটি বিউটি পার্লার/ম্যাসেজ পার্লার/স্পা-তে পুলিশ অভিযান চালিয়েছিল। সে সময়েও গ্রেফতার হয়েছিলেন ৬ বাংলাদেশী। অনৈতিক কাজে লিপ্ত থাকায় কোন কোন পার্লারে পুলিশ তালাও ঝুলিয়ে দিয়েছে।

এদিকে অভিযোগ উঠেছে যে, নিউইয়র্ক সিটির বিশেষ কয়েকটি এলাকায় একদল বখাটে যুবকের খপ্পরে পড়ে অনেক তরুনী গৃহিনী সংসার ছেড়ে বিভিন্ন ম্যাসেজ পার্লারে ঢুকেছেন। এমন মহিলার কেউ কেউ স্বামীর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছেন এবং স্বামীকে তাদের কাছে যেতে নিষেধাজ্ঞা নেয়ার তথ্যও জানা গেছে। অর্থাৎ নির্যাতিতা মহিলা হিসেবে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের প্লট করতে ঐ যুবকেরা এমন মদদ দিলেও পরবর্তীতে এসব মহিলার প্রায় সকলেই বিপথ থেকে আর ফিরতে পারেননি বলেও জানা যাচ্ছে। কারণ, কোন কোন পার্লারে অনৈতিক কাজের সময় ভিডিওতে তা ধারণ করে রাখা হয়েছে। এ হুমকিতে অসহায় রমনীরা কিছু অর্থের লোভে সংসার ত্যাগ করে অন্ধকারের চোরাগলিতে হাবুডুবু খাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। গ্রেফতার হওয়া তরুনী বধূর প্রায় সকলেই স্বামী ছেড়ে বয়ফ্রেন্ডের সাথে দিনাতিপাত করছেন। এ অবস্থায় কম্যুনিটির মধ্যে এক ধরনের হতাশা বিরাজ করছে। স্বপ্নের দেশ আমেরিকায় এসে এমন ভয়ংকর পথে পাড়ি জমানোর প্রবণতা কীভাবে রোধ করা যায়, তা নিয়ে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রয়োজন অনুভব করা হলেও এখন পর্যন্ত কেউ এগিয়ে এসেছেন বলে জানা যায়নি।

শেয়ার করুন

পাঠকের মতামত