আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

সিডনিতে শহীদ মিনার স্থাপনের অনুদান ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান এমপি

সিডনিতে শহীদ মিনার স্থাপনের অনুদান ঘোষণা করলেন অস্ট্রেলিয়ান এমপি

অস্ট্রেলিয়ার সিডনিস্থ ইঙ্গেলবার্ন কমিউনিটি হলে গত ১৬ ডিসেম্বর শনিবার ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে’ স্লোগান নিয়ে ‘সিডনি বাঙালী কমিউনিটি’র ইনক আয়োজন করেছে বিজয় দিবস উদযাপন।

গত শনিবার  ১৬ই ডিসেম্বর সিডনি বাঙালি কমিউনিটির ‘এসো মেতে উঠি বিজয়ের আনন্দে’ স্লোগানে আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের এমপি অনুলাক চান্টিভংগ। তিনি বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে ক্যাম্পেলটাউন এলাকায় শহীদ মিনার নির্মাণের জন্য অনুদান দেওয়ার কথা জানান। বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে আগ্রহ প্রকাশ করে এমপি অনুলাক চান্টিভংগ বলেন, “স্বাধীনতার জন্য যে বীর সন্তানরা আত্মদান করেছেন,  অত্যাচার ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের শ্রদ্ধায় স্মরণ করছি।”
তিনি বাংলা দেশের আদলে ক্যাম্পেলটাউন এলাকায় শহীদ মিনার নির্মাণের জন্যে সিডনি বাঙালি কমিউনিটি ইনক কে ৩৫৬১৬ ডলারের সরকারী অনুদান প্রদানের ঘোষনা দেন। তিনি তার বক্তৃতায় বলেন, গত চার বছর ধরে সিডনি বাঙালী কমিউনিটির প্রস্তাবিত শহীদ মিনার নির্মাণের প্রকল্প নিয়ে কাজ করেছেন প্রাক্তন ফেডারেল এমপি লরি ফার্গাসন, বর্তমানে ফেডরেল এমপি এন স্ট্যানলি কাজ করছেন। তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে ক্যাম্পেলটাউন সিটি কাউন্সিলে শহীদ মিনার স্থাপনের জায়গা অনুমোদনের সিদ্বান্ত প্রক্রিয়াধীন।উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ারিয়ার ফেডারেল এমপি এন স্ট্যানলি। এন বাংলাদেশের বিজয় দিবসকে স্বাগত জানান এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রশংসা করেন। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ইঞ্জি: সাইফুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই কিশালয় কচিকাঁচা সঙ্গীত, ছড়া, নাচ ও গানসহ বিজয় দিবস ভিত্তিক বিভিন্ন পরিবেশনা উপস্থাপন করে। রোকসানা বেগমের সার্বিক পরিচালনায় গড়ে উঠা কিশালয় কচিকাঁচা সিডনিতে অতি পরিচিত একটি শিশু-কিশোর সংগঠন। বাংলাদেশের সংস্কৃতিকে বিদেশের মাটিতে ধরে রাখার জন্য শত প্রতিকূলতার মধ্যে এই দলটি সিডনি জুড়ে তাদের দলীয় সঙ্গীত, কবিতা, গান ও নাচ পরিবেশনা অব্যাহত রেখেছে গত এক দশক ধরে।
এর পর আসে অস্ট্রেলিয়াতে বেড়ে উঠা নতুন প্রজন্মের সংগঠন কিশোর সংঘ। বিজয় দিবসকে বরণ করতে তাদের পরিবেশনায় ছিল মুক্তিযুদ্ধ ও দেশাত্ববোধক গান,নাচ ও আবৃত্তি। মেধাবী কিশোর-কিশোরীদেরকে নিয়ে এই দলটির সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন সীমা আহমেদ।

স্বাধীন বাংলা বেতারের গানগুলো নিয়ে আকর্ষণীয় নৃত্য পরিবেশন করে নৃত্যকলা ডান্স স্কুল। শাহীন আক্তার স্বর্ণার পরিকল্পনায় তৈরী এই সুশৃঙ্খল দলটিতে ছিলও  বিভিন্ন বয়সী শিশু-কিশোরীদের নাচের পরিবেশনা। এছাড়াও সিডনির স্থানীয়  নৃত্য শিল্পী পূরবী পারমিতা বোসের “ও আমার দেশের মাটি ” গানের সাথে এককভাবে একটি নাচ পরিবেশন করেন। একক গান পরিবেশন করেন সবাইকে সানোয়ার হোসেন তপু। সবশেষে দলগতভাবে উপস্থিত সবাই জাতীয় সংগীত গেয়ে অনুষ্ঠানটির পরিসমাপ্তি টানেন।
বাংলাদেশী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, সিডনি থেকে প্রকাশিত অনলাইন ও পেপার পত্রিকার সম্পাদক ও সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজসহ প্রবাসী বাংলাদেশীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে তবলায় ছিলেন সাকিনা আক্তার,আপ্যায়নে ছিলেন লিটন বাউল, শব্দ নিয়ন্ত্রণে ছিলেন নাদিম ভাই ও তায়েফ এবং গ্রাফিক ডিজাইন ছিল এই প্রজন্মের ঐহিক।সিডনি বাঙালী কমিউনিটি ইনকের পক্ষ থেকে বিজয় দিবসের অনুষ্ঠানটি পরিচালনা করেন সেলিমা বেগম।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত