আপডেট :

        মধ্যপ্রাচ্যে মার্কিন কর্মকর্তাদের লক্ষ্যবস্তু করতে ইরানের তৎপরতা বেড়েছে, গোয়েন্দা প্রধানের সতর্কবার্তায় বাড়ছে উদ্বেগ

        অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন কিনতে লস এঞ্জেলেসে রাতভর অপেক্ষা, দাম প্রায় দুই হাজার ডলার

        মৌসুমের শুরুতেই ফ্লুতে দুইজনের মৃত্যু, টিকাদানে দ্রুত পদক্ষেপ নিতে বলছে লস এঞ্জেলেস কাউন্টি

        ক্যালিফোর্নিয়ার ছয়টি অমীমাংসিত খুনের রহস্য সমাধানে ৩ লাখ ডলার পুরস্কার ঘোষণা নিউজমের

        ছয় সপ্তাহ বন্ধ থাকার পর ফিরল ডিজনিল্যান্ডের ইন্ডিয়ানা জোন্স রাইড, কী কী পরিবর্তন হলো এবার

        ক্যালিফোর্নিয়ার উপকূলে বাড়ছে জলোচ্ছ্বাসের ঝুঁকি, বালুর বাঁধ নির্মাণে রাতদিন কাজ করছেন কর্মীরা

        আর্কাডিয়ায় ১৫ বছরের কিশোরীকে হত্যার পর নিজেকেও গুলি করলেন সাবেক প্রেমিক, জানাল পুলিশ

        মধ্যবর্তী নির্বাচনের আগে জ্বালানির দাম কমাতে ভারতীয় তেল শোধনাগারের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        মিসিসিপিতে ওয়ালমার্টের পার্কিংয়ে পুলিশের গুলিতে এক বছরের শিশুর মৃত্যু, প্রকাশ পেল বডিক্যামের ভিডিও

        আলাস্কার সিনেট নির্বাচনে রিপাবলিকান হারলে ফল ঘোষণা আটকে দিতে আদালতের দ্বারস্থ ট্রাম্প প্রশাসন

        ফোনে প্রেসক্রিপশনের কথা বলে হুমকি, ভুয়া পুলিশ পরিচয়ে ক্যালিফোর্নিয়ায় প্রতারণার সতর্কতা

        ঝড়বৃষ্টির পর দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ফিরছে শুষ্ক ও উষ্ণ আবহাওয়া, সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা

        নতুন স্টেশন চালুর কয়েক মাসেই রক্ষণাবেক্ষণের কাজ, বন্ধ হচ্ছে লস এঞ্জেলেসের তিনটি মেট্রো স্টেশন

        ধনীদের সম্পদে কর বসানোর প্রস্তাব ঠেকাতে লাখো ডলার ব্যয়, সম্পদের তুলনায় খরচ সামান্য

        যুক্তরাষ্ট্রে মুসলিমদের দেশপ্রেম নিয়ে প্রশ্ন কেন, সিনেট নির্বাচনে আলোচনায় আবদুল এল-সায়েদ

        কম ভাড়ার আশায় যেসব অ্যাপার্টমেন্টে থাকেন মানুষ, সেগুলোই এখন বড় ঝুঁকির মুখে

        ১৬০ বছরের ঐতিহ্যে ইতি টানছে নিউইয়র্ক, নিরাপত্তা ও প্রাণী নির্যাতনের উদ্বেগে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ

        টপ গান ও এলিয়েন তারকা টম স্কেরিটের মৃত্যু, হলিউডে নেমে এসেছে শোকের ছায়া

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

বোলজানোতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৭ অনুষ্ঠিত

বোলজানোতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৭ অনুষ্ঠিত

"নিরাপদ অভিবাসন যেখানে,টেকসই উন্নয়ন সেখানে"এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা ইতালির বোলজানো শহরে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, মিলানের আয়োজনে  অনুষ্ঠিত হলো অান্তর্জাতিক অভিবাসী দিবস ২০১৭।বাংলাদেশ কন্স্যুলেট জেনারেল মিলান এর কনসাল জেনারেল কনসাল মিজ্ রেজিনা অাহমেদ এর সভাপতিত্বে এবং কনসাল রফিকুল করিমের সঞ্চালনায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।এরপর বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি,মাননীয় প্রধানমন্ত্রী,মাননীয় পররাষ্ট্র মন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী, মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী এবং মন্ত্রণালয়ের সচিব কর্তৃক প্রেরিত বাণী পাঠ করে শুনান কনসাল জনাব মোহাম্মদ রফিকুল করিম ও কনসাল জনাব একেএম সামছুল অাহসান। এ উপলক্ষ্যে অালোচনা অনুষ্ঠান ছাড়াও শিশুদের জন্য চিঁত্রাংকন প্রতিযোগিতা, বিস্কুট রেস, মহিলা ও পুরুষদের জন্য পিলু পাসিং প্রতিযোগিতার অায়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ীদের মেডেল পরিয়ে দেন ও ক্রেস্ট প্রদান করেন কনসাল জেনারেল মিজ্ রেজিনা অাহমেদ। এছাড়াও এ উপলক্ষ্যে দুই দিন ব্যাপী ভ্রাম্যমান কনস্যুলার সেবা প্রদান করা হয়।

১৯৯০ সালের ১৮ ই ডিসেম্বর অভিবাসীরা জাতিসংঘের সাধারণ পরিষদ আন্তর্জাতিক চুক্তি ৪৫/১৫৮ প্রস্তাব আকারে গ্রহন করে।বিশ্বের সব দেশ কে এ সনদের সঙ্গে সঙ্গতি  আহবান জানানো হয়।২০০০ সালের ৪ ডিসেম্বর দিনটি পালনের সিদ্ধান্ত নেয়। মূলত : তারই ধারাবাহিকতায় প্রতিবছর ১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত হচ্ছে।

বিশ্বব্যপি অভিবাসীর সংখ্যা ২৩ কোটি ২০ লাখ জাতিসংঘের তথ্যানুযায়ী। অভিবাসীদের প্রায় ৫০ শতাংসই দেশে ন্যায্য মানবাধিকার থেকে বঞ্চিতা।

এ বছর "নিরাপদ অভিবাসন যেখানে,টেকসই উন্নয়ন সেখানে" এই পতিপাদ্য নির্বাচন করেছে। বাংলাদেশের প্রায় ৮৫ লাখ অভিবাসী পৃথিবীর বিভিন্ন দেশে কাজ করছে।বাংলাদেশ সরকার এ ব্যপারে সচেতন এবং যত্নবান।যে কারনে সরকারি ভাবে বিদেশে শ্রমিক প্রেরন করছে।

তাছাড়া তরুন সমাজকে দক্ষ কর্মিবাহিনী গড়ে তুলছে।ডিজিটালাইজড ডাটা ব্যাংক, দক্ষ কর্মিবাহিনী গড়ে তোলা,সরকারি অর্থসহযোগীতায় সরকারি পর্যায় শ্রমিক পাঠানোর দৃস্টান্ত স্হাপন করেছে।

অভিবাসী শ্রম ব্যবস্হাপনায়  দক্ষতার কারনে বাংলাদেশের রেমিটেন্স বেড়ে চলছে।অর্থনৈতিক প্রবৃদ্ধি ও দারিদ্র বিমোচনে প্রবাসীদের রেমিটেন্স গুরুত্বপূর্ণ অবদান রাখছে।এ ব্যপারে লোম্বার দিয়া আও য়ামী লীগের ভারপ্রাপ্ত কনসাল জেনারেল রেজিনা আহমেদ মিলান বাংলাদেশী অভিবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে ইতালির বিভিন্ন সংগঠনের সাথে কাজ করছেন এবং অসহায় কয়েকটি পরিবারের সহায়তা করেছেন মাইগ্রান্টস রাইটস এর সংগঠনের মাধ্যমে।এছাড়া মিলান এবং মিলানের বাহিরের শহর গুলোতেও অভিবাসীদের নিয়ে অভিবাসী দিবস পালন করে আসছেন।

অনুষ্ঠানে বোলজানো শহরের কমিউনিটির নেতৃবৃন্দ সহ প্রবাসী বাংলদেশীদের উপস্হিতি ছিলো ব্যাপক।


এলএবাংলাটাইমস/এএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত