আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ফ্লোরিডায় ভবন ধস: আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই

ফ্লোরিডায় ভবন ধস: আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই

ছবি: এলএবাংলাটাইমস

ফ্লোরিডার মায়ামি-ডেড কাউন্টির আবাসিক ভবন ধসের ঘটনায় ধংসস্তুপের ভেতর থেকে আর কাউকে জীবিত উদ্ধারের আশা নেই বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা৷

উদ্ধারকরীরা উদ্ধার অভিযানে পরিবর্তন এনেছেন৷ 'সার্চ অ্যান্ড রেসকিউ' অভিযানের বদলে তারা এখন 'রিকোভারি ইফোর্ট' দিচ্ছেন৷

প্রায় ১২ দিন আগে রাতের আঁধারে সার্ফসাইডের এই আবাসিক ভবনটি ধসে পরে৷ এতোদিন ধরে জীবিত কাউকে উদ্ধারের আশা থাকলেও এখন অভিযানে পরিবর্তন আনা হয়েছে।

নগর কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত এই ভবন ধসে মারা গেছেন ৫৪ জন। এখনো নিখোঁজ আছে ৮৬ জন।

ভবন ধসের শুরুর দিকে ছাড়া এরপর আর জীবিত কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকর্মীরা জানান, মৃতদের অনেককে তাদের বিছানায় শোয়া অবস্থায় পাওয়া গেছে।

মূলত মিয়ামি-ডেড কাউন্টির অ্যাসিস্ট্যান্ট ফায়ার চিফ রেইডি জাদাল্লাহ ও নিখোঁজদের স্বজনদের সাথে ব্যক্তিগত আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সার্ফসাইড মেয়র চার্লস বুরকেট বলেন, 'আজকের সিদ্ধান্তটি অনেক কঠিন'।

তিনি বলেন, 'উদ্ধারকর্মীরা দিন-রাত জীবিত কাউকে উদ্ধার করার আশায় কাজ করে গেছেন। তবে এখন আর কাউকে জীবিত উদ্ধারের আশা শূন্য। এখন রিকোভারি ইফোর্ট নেওয়া হচ্ছে'।

তবে এখনো মিরাকল কিছু ঘটার আশায় আছেন উদ্ধারকর্মীরা। ১২ ঘণ্টা শিফট হিসেবে দিন-রাত কাজ করেছেন উদ্ধারকর্মীরা৷ ম্যাক্সিকো এবং ইজরায়েলের উদ্ধারকর্মীরাও কাজ করছেন।

বুধবার ধংসস্তুপের ভেতর থেকে ১০টি মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে৷ উদ্ধারকর্মীরা জানান, তারা বড় একটি কংক্রিটের ধস সরাতে সক্ষম হয়েছেন।

জুন ২৪ তারিখে ঘটে যাওয়া এই ধসের কারণ জানতে গ্র‍্যান্ড জুরি ইনভেস্টিগেশন করা হচ্ছে।

এর আগে, উদ্ধারকাজ গতিশীল করতে এবং আসন্ন উপকূলীয় ঝড়ের কারণে ঝুঁকি সৃষ্টি হওয়ায় ভবনের অক্ষত অংশটি গুড়িয়ে দেওয়া হয়।

রবিবার (৪ জুলাই) রাতের দিকে বিস্ফোরকের মাধ্যমে চ্যাম্পলেইন টাওয়ার সাউথের বাকি অংশ গুড়িয়ে দেওয়া হয়।

ভবন গুড়িয়ে দেওয়ার কারণে উদ্ধারকাজ বেশ কিছু সময়ের জন্য বন্ধ ছিল। উদ্ধারকর্মীরা এখন আবারো উদ্ধার কার্যক্রম শুরু করতে যাচ্ছে৷

ভবন ধসের শুরুর দিকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা গেলেও পরবর্তীতে আর কাউকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত