আপডেট :

        বিশ্বজুড়ে ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করল ট্রাম্প প্রশাসন

        মাঠে আঘাতে কিশোর ফুটবলারের মৃত্যু, স্কুল ডিস্ট্রিক্টের বিরুদ্ধে মামলা

        ক্যালিফোর্নিয়ায় স্ত্রীর প্রেমিককে হত্যার অভিযোগে দম্পতি গ্রেপ্তার

        আশ্রয় চাওয়া বিদেশিদের স্বল্পমেয়াদি ভিসা বাতিল করবে যুক্তরাষ্ট্র

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের পুনর্মিলনের নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে

অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের পুনর্মিলনের নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে যুক্তরাষ্ট্রে

ছবি: এলএবাংলাটাইমস

সেন্ট্রাল আমেরিকার অভিবাসীদের তাদের সন্তানদের সাথে আইনিভাবে একত্র করার প্রক্রিয়া শুরু করেছে যুক্তরাষ্ট্র। এই মাইগ্রেশন প্রোগ্রামের আওতায় নতুন আবেদন গ্রহণ শুরু করেছে বাইডেন প্রশাসন।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্টেট ডিপার্টমেন্ট এই তথ্য নিশ্চিত করেছে।

দ্য সেন্ট্রাল আমেরিকান মাইনরস (সিএএম) প্রোগ্রামের আওতায় এল সেলভাদর, গুয়াতেমালা এবং হন্ডুরাসে যেসব শিশু সহিংসতার শঙ্কায় আছে, তারা যুক্তরাষ্ট্রে থাকার জন্য আবেদন করতে পারবে। ওবামা প্রশাসন আমলে চালু হওয়া এই প্রোগ্রাম ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত চলেছে। পরে ডোনাল্ড ট্রাম্প এই প্রোগ্রাম বন্ধ করে দেয়৷

ইউএস স্টেট ডিপার্টমেন্টের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মারতা ইয়থ বলেন, ২০১৮ সালে ট্রাম্প প্রশাসন ৩ হাজার আবেদন স্থগিত করে দিয়েছিল। পরে মার্চে এই সিএএম প্রোগ্রাম আবার চালু হয় ও ১ হাজার ৪০০টি আবেদন চালু করা হয়।

মঙ্গলবার থেকে এই প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ শুরু হয়েছে। তবে ঠিক কতোজন বাসিন্দা আবেদন করবে, সেটি এখনো নিশ্চিত নয়। স্টেট ডিপার্টমেন্ট জানায়, নতুনভাবে লাখখানেক আবেদন পরার সম্ভাবনা আছে।

সেন্ট্রাল আমেরিকার দেশ হন্ডুরাস, গুয়াতেমালা এবং এল সেলভাদর থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে মানুষের ঢল নেমেছে ম্যাক্সিকো সীমান্তে। এর মধ্যে অনেকেই হতদরিদ্র অবস্থা কাটাতে এবং গ্যাং ভায়োলেন্স থেকে মুক্তি পেতে নিজ দেশ ছেড়েছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত