আপডেট :

        বিশ্বের দীর্ঘতম ও গভীরতম সমুদ্রতল সড়ক টানেল নির্মাণ করছে ইউরোপের দেশ নরওয়ে

        বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

        ফ্লোরিডায় বিরল মাশরুমে মিলল হ্যালুসিনেশন সৃষ্টিকারী উপাদান ও প্রাণঘাতী বিষ

        লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সন্ত্রা সী সংগঠনের তালিকায় এখন ২২টি গোষ্ঠী

        ২০২৮ সালে প্রেসিডেন্ট পদে লড়তে আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজকে আহ্বান নিউইয়র্কের সমাজতন্ত্রীদের

        ঝড়ের প্রভাবে উত্তাল প্রশান্ত মহাসাগর, ক্যালিফোর্নিয়ার সৈকতে বিপজ্জনক পরিস্থিতি

        সিকিমে ভারতের আকাশসীমায় ২০ মিনিটের বেশি চক্কর চীনা যুদ্ধবিমানের

        মেক্সিকোতে পুলিশের হেলিকপ্টার থেকে গু লি, প্রাণ গেল ৭ বছর বয়সী মার্কিন শিশুর

        মায়ামি বিমানবন্দরে ইউপিএসের কার্গো বিমানের সঙ্গে সংঘর্ষ কোপা এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজের

        ১৪ নভেম্বর ২০২৬: দৈনিক রাশিফল

        স্বাস্থ্যবিমার বাড়তি খরচ কর্মীদের ওপর চাপাচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো, কমতে পারে চিকিৎসাসুবিধা

        ব্যক্তিগত ব্যবহারের জন্য সাইবারক্যাব বিক্রির আমন্ত্রণ জানাল টেসলা, দাম ২৯ হাজার ৯৯০ ডলার

        রাউটারের ত্রুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, তদন্তের মুখে প্রযুক্তি ঠিকাদার এল৩ হ্যারিস

        বয়স্ক মুসলিম ব্যক্তিকে বিয়ে করতে অস্বীকৃতি, ১৮ বছরের খ্রিস্টান তরুণীকে পিটিয়ে হ ত্যার অভিযোগ

        দূষণের আশঙ্কায় যুক্তরাষ্ট্রে টিরজেপাটাইড ইনজেকশন প্রত্যাহার, ঝুঁকিতে কিছু রোগী

        ছুটির মৌসুমে পাঁচটি ফ্রি গেস্ট পাস ও নতুন সদস্যপদে ৭০ ডলার ছাড় দিচ্ছে ক্লিয়ার

        সোশ্যাল সিকিউরিটি ব্যবস্থায় বড় পরিবর্তনের শঙ্কা, অবসরভাতা সুরক্ষায় এখনই প্রস্তুতি জরুরি

        সোশ্যাল সিকিউরিটি সুবিধা ২৬ শতাংশ কমার আশঙ্কা, ২০৩২ সালে মাসে কমতে পারে ৫৪৩ ডলার

        রিপাবলিকানরা সংস্কার না আনলে যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উত্থান ঘটবে, সতর্কবার্তা সাবেক উপদেষ্টার

        পরিবেশ সুরক্ষা নাকি দ্রুত জ্বালানি উন্নয়ন, বিল নিয়ে দ্বিধায় ডেমোক্র্যাটরা

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেবেন মাস্ক

ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেবেন মাস্ক

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানের সদ্য মালিকানা পাওয়া ধনকুবের ইলন মাস্ক। তিনি বলেছেন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর থেকে টুইটারের নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন তিনি।

স্থানীয় সময় মঙ্গলবার (১০ মে) ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে বক্তৃতা করার সময় ইলেকট্রিক গাড়ি নির্মাতা ও প্রযুক্তি প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক এই মন্তব্য করেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আলজাজিরা। মূলত ২০২১ সালের শুরু থেকেই টুইটারে নিষিদ্ধ রয়েছেন ট্রাম্প।

এ বিষয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি টুইটার। নিজেকে ‘বাক স্বাধীনতার নিরঙ্কুশ সমর্থক’ হিসেবে অভিহিত করা ইলন মাস্ক সম্প্রতি সোশ্যাল মিডিয়ার জায়ান্ট এই প্রতিষ্ঠানটি ৪ হাজার ৪০০ কোটি ডলারে কিনে নিয়েছেন। তবে এখনও মালিকানা বুঝে পাননি তিনি।

যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের প্রতীক ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতা চালাতে সমর্থকদের উস্কানি দেওয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও টুইটারে নিষিদ্ধ হন ট্রাম্প। ট্রাম্প সমর্থকদের সেদিনের সেই ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত হয়েছিলেন। এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের ভিত কেঁপে উঠেছিল।

এই ঘটনার পর ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। ১০ বছরেরও বেশি সময় ধরে ব্যবহার হওয়া ওই অ্যাকাউন্টটিতে ট্রাম্পের প্রায় নয় কোটি ফলোয়ার ছিলেন। কিন্তু ক্যাপিটল হিলে হামলায় ডোনাল্ড ট্রাম্প উসকানি দিয়েছেন, এমন অভিযোগ তুলে টুইটার কর্তৃপক্ষ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিটির অ্যাকাউন্ট চিরতরে বন্ধ করে দেয়।

তবে মঙ্গলবার ফিন্যান্সিয়াল টাইমস ফিউচার অব দ্য কার কনফারেন্সে ইলন মাস্ক বলেন, ট্রাম্পকে টুইটার থেকে নিষিদ্ধ করার এই সিদ্ধান্তটি রাজনৈতিক অধিকারের বিষয়ে মানুষের মধ্যে তার (ট্রাম্প) দৃষ্টিভঙ্গিকে প্রসারিত করেছে। এমনকি এই নিষেধাজ্ঞাকে ‘নৈতিকভাবে ভুল এবং নির্বোধ’ বলেও অভিহিত করেছেন মাস্ক।

টেসলার এই প্রধান নির্বাহী আরও বলেছেন, ‘আমি (ট্রাম্পের বিরুদ্ধে) স্থায়ী নিষেধাজ্ঞা প্রত্যাহার করব। কিন্তু আমি এখনও টুইটারের মালিক নই, তাই এটি এমন কোনো জিনিস নয় যা অবশ্যই ঘটবে।’

ইলন মাস্ক বলেন, নিষেধাজ্ঞা ডোনাল্ড ট্রাম্পকে চুপ করাতে পারেনি। তবে নিষেধাজ্ঞার ফলে ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল চালু করেছেন এবং তার মাধ্যমে তার কণ্ঠস্বর কট্টর ডানপন্থীদের মধ্যে প্রসারিত হয়ে গেছে।

অবশ্য টুইটারে নিজের বন্ধ অ্যাকাউন্ট ফেরত পেতে গত বছরের অক্টোবরে আদালতের দ্বারস্থ হয়েছিলেন সাবেক এই প্রেসিডেন্ট। অবশ্য এতে কোনো ফল হয়নি। এরপর সময় বদলেছে। বদলেছে ট্রাম্পের পরিকল্পনাও। অভিমানী ট্রাম্প এখন নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম নিয়ে কাজ করছেন।

আর তাই গত এপ্রিল মাসের শেষের দিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, তিনি আর টুইটারে ফিরবেন না। মালিকানা পরিবর্তনের পর এখন যদি তার বন্ধ থাকা অ্যাকাউন্টটি খুলেও দেওয়া হয়, তবুও তিনি ফিরবেন না।

ট্রাম্পে তখন বলেছিলেন, আমি টুইটারে যাচ্ছি না। আমি ট্রুথ-এ থাকব। ইলন টুইটার কিনেছেন কারণ তিনি এটিতে উন্নতি করতে পারবেন বলে আমি আশা করি। তিনি একজন ভালো মানুষ, কিন্তু আমি ট্রুথেই থাকতে যাচ্ছি।

তবে মাস্কের এই বক্তব্যের পর ট্রাম্প ঠি কী সিদ্ধান্ত নেন সেটিই এখন দেখার বিষয়। এছাড়া ট্রাম্পের মুখপাত্রের কাছ থেকেও এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

এলএবাংলাটাইমস/এলআরটি/এ

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত