আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

করোনার টিকার বিরোধিতা করা মার্টিন মাকারি হতে পারেন ট্রাম্পের এফডিএ প্রধান

করোনার টিকার বিরোধিতা করা মার্টিন মাকারি হতে পারেন ট্রাম্পের এফডিএ প্রধান

ছবিঃ এলএবাংলাটাইমস

জনস হপকিন্সের সার্জন, লেখক মার্টিন মাকারিকে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) প্রধান হিসেবে বেছে নিতে পারেন ডোনাল্ড ট্রাম্প। গত ৫ নভেম্বরের ভোটে জিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ট্রাম্প। আগামী বছরের জানুয়ারিতে তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

কোভিড-১৯ মহামারির সময় গণস্বাস্থ্যবিষয়ক নানা বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন মাকারি। সে সময় তিনি বারবার করোনার টিকা গ্রহণের বাধ্যবাধকতার বিরোধিতা করেছিলেন এবং প্রাকৃতিক রোগ প্রতিরোধক্ষমতার ওপর জোর দিয়েছিলেন।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী খাদ্য ও ওষুধ নজরদারি সংস্থা এফডিএর বার্ষিক বাজেট ৭০০ কোটি ডলারের বেশি।

নতুন ধরনের চিকিৎসা ব্যবস্থা ও উন্মুক্ত বাজারে তা প্রবেশের আগে এর নিরাপত্তা ও কার্যকারিতা নিশ্চিত করা এফডিএর দায়িত্ব।

এফডিএ কমিশনারকে স্বাস্থ্য ও মানবসেবা বিভাগে প্রতিবেদন জমা দিতে হয়। ডোনাল্ড ট্রাম্প তাঁর প্রশাসনের স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের প্রধান হিসেবে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে বেছে নিয়েছেন। পরিবেশকর্মী কেনেডি জুনিয়র করোনার টিকার নিরাপত্তা নিয়ে অপপ্রচার চালিয়েছিলেন।

মাকারি বাল্টিমোরে বসবাস করেন। ওয়াশিংটনে প্যারাগন হেলথ ইনস্টিটিউটের একজন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। যদি সিনেট থেকে অনুমোদন পাওয়া যায় তবে চিকিৎসক রবার্ট ক্যালিফের উত্তরসূরি হবেন মাকারি।

এলএবাংলাটাইমস/এজেড

 

শেয়ার করুন

পাঠকের মতামত