আপডেট :

        যুক্তরাষ্ট্রের পণ্যে ৫০ শতাংশ পর্যন্ত পাল্টা শুল্ক কানাডার

        লুইজিয়ানায় ১০ হাজার কোটি ডলারের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র বানাবে স্পেসএক্স

        ডাউনটাউন লস এঞ্জেলেসে দুটি ভবনে এফবিআইয়ের অভিযান

        ৭৫ দেশের ভিসা স্থগিত নীতি আটকালেন মার্কিন বিচারক

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো কোনো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। 

এক শিশুর শরীরে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু (এইচ৫এন১) শনাক্ত হয়েছে। এনিয়ে যুক্তরাষ্ট্রের জনস্বাস্থ্য বিভাগ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পরীক্ষার পর জানিয়েছে, শিশুটির রোগের লক্ষণ ছিল মৃদু, তাকে অ্যান্টিভাইরাল ওষুধ দিয়ে চিকিত্সা করা হয়েছে এবং সে সুস্থ হয়ে উঠছে। 

তবে শিশুটির পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি সিডিসি। তবে ধারণা করা হচ্ছে, শিশুটির পরিবার আলেমেডা কাউন্টির বাসিন্দা। 

ক্যালিফোর্নিয়ার স্বাস্থ্য বিভাগ (সিডিপিএইচ) বলছে, গত মঙ্গলবার শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্তের রিপোর্ট এসেছে। তবে মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে এই ভাইরাস- এর প্রমাণ এখন পর্যন্ত নেই। 

সিডিপিএইচ জানায়, ওই শিশুর শরীরে বার্ড ফ্লুর মৃদু অবস্থা শনাক্ত হয়, যা সম্ভবত অন্যের শরীরে ছড়িয়ে পড়ার মতো আশঙ্কাজনক ছিল না। চার দিন পর পুনরায় পরীক্ষা করা হলে রিপোর্ট নেগেটিভ আসে।  এছাড়া পরিবারের সদস্যদেরও নেগেটিভ রিপোর্ট এসেছে। 

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত