আপডেট :

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

        যুক্তরাষ্ট্রে প্রথমবার ‘এলিয়েন টেরোরিস্ট’ আদালতে মামলা, আফগান নারীকে দেশে ফেরত পাঠানো হলো

        আইরিশ-আমেরিকান ভোটারদের লক্ষ্য করেই আয়ারল্যান্ড একীভূত করার পক্ষে ট্রাম্পের মন্তব্য

        ক্যালিফোর্নিয়ায় ডিজেলের দাম রেকর্ড ৮.০৯ ডলার

        আলাস্কার হিমশীতল সাগরে উল্টে যাওয়া নৌকায় দুই দিন ভেসে থেকে বাঁচল কিশোর

        এআই উন্নয়নের গতি কমানোর আহ্বান অ্যানথ্রপিক প্রধানের

        মালিবুতে ‘সরকারি বালু চুরির’ অভিযোগ, জনসাধারণকে ২০ লাখ ডলারের সমুদ্রসৈকত দিচ্ছেন ব্রুয়ার্স মালিক

        এবার কোথায় আটলান্টিকের হারিকেন? এল নিনোর প্রভাবে রেকর্ড ধীর ঝড়ের মৌসুম

        আগুনে পুড়তে থাকা বৃদ্ধনিবাস থেকে ছয় প্রবীণকে উদ্ধার দুই ভাইয়ের

        তীব্র গরম ও আর্দ্রতায় লস এঞ্জেলেসে বড় বিদ্যুৎ বিপর্যয়

        জৈব অস্ত্র তৈরিতে এআই ব্যবহারের চেষ্টা ঠেকিয়েছে অ্যানথ্রপিক

        ট্রাম্পকে ঘিরে সম্মেলনে সরব রিপাবলিকানরা, নেপথ্যে ২০২৮-এর উত্তরসূরি নিয়ে আলোচনা

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

রিফ্লেক্টিং পুল আবার খালি হচ্ছে, ভাঙচুরের অভিযোগ ট্রাম্পের

ছবিঃ এলএবাংলাটাইমস

ওয়াশিংটনের ঐতিহাসিক রিফ্লেক্টিং পুল আবারও খালি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সম্প্রতি বহু মিলিয়ন ডলারের সংস্কারের পরও পুলের পানিতে উজ্জ্বল সবুজ শৈবাল (অ্যালজি) জন্মানো এবং রঙ খসে পড়ার ঘটনা নিয়ে আবারও ভাঙচুরকারীদের দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্পের দাবি, পুলে প্রায় ৩০০ ফুট দীর্ঘ একটি কাটা দাগ সৃষ্টি করা হয়েছে এবং কেউ পানিতে সার (ফার্টিলাইজার) মিশিয়ে দিয়েছে, যার ফলে শৈবালের বিস্তার ঘটেছে।

তিনি বলেন, “কেউ যদি ছুরি নিয়ে নেমে পুলটি কেটে নষ্ট করতে শুরু করে, তাহলে আমি কী করতে পারি?” ট্রাম্প জানান, পুলটির সাম্প্রতিক সংস্কারে প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার ব্যয় হয়েছে।

মার্কিন পার্ক পুলিশ জানিয়েছে, রিফ্লেক্টিং পুলে ভাঙচুরের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া আরও পাঁচজনকে ফেডারেল নোটিশ দেওয়া হয়েছে।

স্থানীয় পানি কর্তৃপক্ষ ডিসি ওয়াটার সোমবার পুলটি খালি করার অনুমতি দিয়েছে। সংস্কারকাজে নিয়োজিত প্রতিষ্ঠান জানিয়েছে, ওয়ারেন্টির আওতায় তারা পুলের ক্ষতিগ্রস্ত অংশ মেরামত করবে।

গত এপ্রিলে ট্রাম্পের উদ্যোগে সংস্কার কাজের জন্য পুলটি সম্পূর্ণ খালি করা হয়েছিল এবং চলতি মাসের শুরুতে আবার পানি ভরা হয়। ১৯২০-এর দশকে নির্মিত এই পুলটি লিংকন মেমোরিয়াল ও ওয়াশিংটন মনুমেন্ট-এর মাঝখানে অবস্থিত এবং এর দৈর্ঘ্য প্রায় ২ হাজার ৩০ ফুট।

বছরের পর বছর ধরে পুলটিতে পানি লিক হওয়া, কাঠামোগত দুর্বলতা, পাইপের ত্রুটি, শৈবাল জন্মানো এবং পাখির মল জমার মতো সমস্যা ছিল। তবে সংস্কারের পরও শৈবালের সমস্যা থেকে মুক্তি মেলেনি। পাশাপাশি পুলের তলায় দেওয়া গাঢ় নীল রঙও খসে পড়তে শুরু করেছে।

সম্প্রতি ন্যাশনাল পার্ক সার্ভিস-এর কর্মীরা শৈবাল দূর করতে পানিতে হাইড্রোজেন পার-অক্সাইড ব্যবহার করছেন। এদিকে খসে পড়া রঙ পানির ওপর ভেসে উঠছে, যা অনেক দর্শনার্থী তুলে নিচ্ছেন।

সোমবার ট্রাম্প সতর্ক করে বলেন, রিফ্লেক্টিং পুলের ক্ষতি করার সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ তিনি লিখেছেন, এমন স্থাপনা ধ্বংস বা ধ্বংসের চেষ্টা করলে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে এবং আইন কঠোরভাবে প্রয়োগ করা হবে।

পরে হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, এখন তার ধারণা পুলটিতে প্রায় ৩৫০ ফুট দীর্ঘ একটি কাটা অংশ রয়েছে। এছাড়া কেউ হয়তো পানিতে সার মিশিয়ে দিয়েছে, যা শৈবালের বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

এদিকে রিফ্লেক্টিং পুল নিয়ে সংবাদ প্রকাশের কারণে সংবাদমাধ্যম এবিসি নিউজ-এর বিরুদ্ধেও আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। তার অভিযোগ, এবিসি নিউজ পুলটির পূর্ববর্তী সংস্কার প্রকল্পের ব্যয় ও সমস্যাগুলো যথাযথভাবে তুলে ধরেনি।

ট্রাম্প দাবি করেন, সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ও জো বাইডেন প্রশাসনের সময় রিফ্লেক্টিং পুলে ১০ কোটি ডলারেরও বেশি ব্যয় করা হলেও প্রকল্পটি সফল হয়নি। তার ভাষায়, “আমি প্রায় ১ কোটি ৬০ লাখ ডলার খরচ করেছি এবং কাজটি খুব ভালো হয়েছে। শুধু ভাঙচুরের কারণে কিছু সমস্যা তৈরি হয়েছে, যা আমরা এখন ঠিক করছি।”

তিনি আরও বলেন, সংস্কার প্রকল্পটি শুরুতে ধারণার চেয়ে অনেক বড় ছিল এবং এতে পুলের বাইরের এলাকা ও ফুটপাতও অন্তর্ভুক্ত ছিল।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত