আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফখরুলের বৈঠক: খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত হবে মেডিকেল বোর্ড

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ফখরুলের বৈঠক: খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত হবে মেডিকেল বোর্ড

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হবে। তিনি বলেন, বিএনপির নেতারা খালেদা জিয়াকে চিকিৎসা দেওয়ার জন্য বেসরকারি দুটি হাসপাতালের কথা বলেছেন। কারাগারেও তার নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা হয়। এরপরও বিএনপি নেতাদের অনুরোধের কারণে মেডিকেল বোর্ড গঠন করা হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রোববার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করতে যায়। বিএনপির নেতাদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সেরা চিকিৎসা হয় সরকারি হাসপাতালগুলোতে। এরপরও বিএনপির পক্ষ থেকে ইউনাইটেড হাসপাতাল ও অ্যাপোলো হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসা করার জন্য আবেদন করা হয়েছে। খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে নিয়মিত খোঁজখবর নেন চিকিৎসকেরা। এরপরও বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে মেডিকেল বোর্ড গঠন করা হবে। এ সময় সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, মেডিকেল বোর্ড শিগগির গঠন করা হবে। তবে ঠিক কবে বোর্ড গঠন করা হবে, সে বিষয়ে তিনি কিছু বলেননি। আজই (রোববার) এ বিষয়ে সভা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়ার অসুস্থতা বিবেচনায় চিকিৎসকের পরামর্শ নিয়েই একটি মেডিকেল বোর্ড গঠন করা হবে। মেডিকেল বোর্ডে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরাও থাকবেন। তারা যেভাবে পরামর্শ দেবেন, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নেব।

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতি ঘটেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছি দ্রুত বিশেষায়িত হাসপাতালে যেন তাঁকে চিকিৎসা দেওয়া হয়। ইউনাইটেড হাসপাতাল—যেটা তিনি (খালেদা জিয়া) পছন্দ করেন, সেই হাসপাতালে নেওয়ার জন্য তাঁকে (স্বরাষ্ট্রমন্ত্রী) অনুরোধ করেছি।’

মির্জা ফখরুল বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যাঁরা দায়িত্বে আছেন, মন্ত্রণালয়ের সচিব, আইজি প্রিজনসহ অন্যদের সঙ্গে আলাপ করে সিদ্ধান্ত নেবেন। বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবস্থা নেওয়া হবেন বলেও স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন।

আজ বেলা ২ টা ৫৫ মিনিট থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিএনপির প্রতিনিধিদলের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়। বৈঠকের একপর্যায়ে কারা মহাপরিদর্শক মেজর জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন স্বরাষ্ট্রমন্ত্রীর কক্ষে প্রবেশ করেন।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত