আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

স্কাই স্পোর্টসের বর্ষসেরা দলে জায়গা পেলেন হামজা চৌধুরী

স্কাই স্পোর্টসের বর্ষসেরা দলে জায়গা পেলেন হামজা চৌধুরী

পুরো মৌসুমে দুই দলের হয়ে খেলেছেন বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। শুরুতে লেস্টার সিটির শুরুর একাদশে জায়গা করে নিতে বেশ হিমশিম খেতে হয়েছে তাকে। এরপর ধারে যোগ দেন শেফিল্ড ইউনাইটেডে। একাদশে নিয়মিত সুযোগ পেয়েই দুর্দান্ত পারফর্ম করেন হামজা। 


সেই পারফরম্যান্সের স্বীকৃতিও পেয়েছেন এই বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার। স্কাই স্পোর্টসের সাংবাদিক ডেভ ট্রিহান এবং ব্রিটিশ-দক্ষিণ এশীয় ফুটবলারদের স্কাউট জোহাইব রশিদের বর্ষসেরা দক্ষিণ এশীয় ফুটবলারের তালিকায় জায়গা করে নিয়েছেন হামজা। বিগত কয়েক বছর ধরেই ইউরোপের সব স্তরের ফুটবলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রিটিশ-দক্ষিণ এশিয়ান ফুটবলারদের নিয়ে বর্ষসেরা একাদশ সাজিয়েছেন ডেভ ট্রিহান।

 

সেই একাদশেই টানা দুই বছর সেরা মিডফিল্ডার হিসেবে জায়গা করে নিয়েছেন হামজা। চলতি মৌসুমে শেফিল্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই এই একাদশে পেয়েছেন তিনি।


এক সাংবাদিক এবং এক স্কাউটের মাধ্যমে গড়া এই ১১ জনের একাদশে অবশ্য নারী এবং পুরুষ উভয়ের প্রতিনিধিত্ব আছে। একাদশে নারী ফুটবলার আছেন তিনজন। নেপাল বংশদ্ভূত রাইটব্যাক আসমিতা অ্যালি এবং ভারতীয় বংশোদ্ভূত মিডফিল্ডার মিলি চন্দ্রানা ও স্ট্রাইকার সিমরান ঝামাত জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। 

 

বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে এই স্কোয়াডে আছেন হামজা। ৪-৩-৩ ফরমেশনে এই স্কোয়াডে মিডফিল্ডার হিসেবেই জায়গা করে নিয়েছেন বাংলাদেশি এই মিডফিল্ডার। মাঝমাঠে তার সঙ্গী ভারতীয় মিলি চন্দ্রানা এবং পাকিস্তানি বংশোদ্ভুত জিদান ইকবাল।

ইউরোপিয়ান ফুটবলে ব্রিটিশ-দক্ষিণ এশীয়দের বর্ষসেরা একাদশ: জাসবির সিং (ট্যামওর্থ এফসি), আসমিতা অ্যালি (লেস্টার সিটি নারী দল), মেল বেনিং (শ্রেসবুরি টাউন), ক্যাম ক্যান্ডোলা (কিডারমিনিস্টার হ্যারিস এফসি), ড্যানি ভট্ট (ব্ল্যাকবার্ন রোভার্স), মিলি চন্দ্রানা (নটিংহ্যাম ফরেস্ট নারী দল), হামজা চৌধুরী (শেফিল্ড ইউনাইটেড), জিদান ইকবাল (এফসি উট্রেখট), ডিলান মারকান্দে (ব্ল্যাকবার্ন রোভার্স), ব্রেন্ডন খেলা (ব্র্যাডফোর্ট সিটি), সিমরান ঝামাত (ওয়েস্টব্রমউইচ নারী দল)। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত