আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

‘গালফ অব আমেরিকা’ নাম পরিবর্তন নিয়ে গুগলের বিরদ্ধে মামলা করল মেক্সিকো

‘গালফ অব আমেরিকা’ নাম পরিবর্তন নিয়ে গুগলের বিরদ্ধে মামলা করল মেক্সিকো

ছবিঃ এলএবাংলাটাইমস

গুগল ম্যাপে ‘গালফ অব মেক্সিকো’র নাম পরিবর্তন করে যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য ‘গালফ অব আমেরিকা’ দেখানোর অভিযোগে গুগলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়েছে মেক্সিকো, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাম।

শেইনবাম জানান, গুগলকে বারবার অনুরোধ করা হলেও তারা বিষয়টি উপেক্ষা করেছে। তিনি কোথায় মামলা দায়ের করা হয়েছে, তা স্পষ্ট করেননি। গুগলও BBC-র অনুরোধে এখনো কোনো মন্তব্য করেনি।

বৃহস্পতিবার, যুক্তরাষ্ট্রের রিপাবলিকান-নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ একটি প্রস্তাব পাস করেছে যাতে দেশটির ফেডারেল সংস্থাগুলোর জন্য ‘গালফ অব মেক্সিকো’ নামটি বদলে ‘গালফ অব আমেরিকা’ করার সুপারিশ করা হয়।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার মেয়াদের প্রথম দিনেই একটি নির্বাহী আদেশে এই নাম পরিবর্তনের নির্দেশ দিয়েছিলেন। তিনি বলেন, “আমরাই এই উপসাগরে মূলত সব কাজ করি, সুতরাং এটি আমাদের।”

তবে মেক্সিকোর প্রেসিডেন্ট শেইনবাম দাবি করেন, ট্রাম্পের আদেশ কেবলমাত্র যুক্তরাষ্ট্রের মহীসোপানের অংশে প্রযোজ্য এবং যুক্তরাষ্ট্রের “সমগ্র উপসাগরের নাম পরিবর্তনের কোনো অধিকার নেই”।

চলতি বছরের জানুয়ারিতে প্রেসিডেন্ট শেইনবাম গুগলকে একটি চিঠি পাঠান, যাতে গালফ অব মেক্সিকোর নাম পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়। পরবর্তী মাসে তিনি আইনি পদক্ষেপের হুমকি দেন।

গুগল তখন জানায়, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারী উৎস থেকে পাওয়া আপডেট অনুযায়ী নাম পরিবর্তন করে থাকে। তাদের মতে, যুক্তরাষ্ট্র, কিউবা এবং মেক্সিকো ঘেঁষা এই উপসাগরের নাম কেবল মার্কিন ব্যবহারকারীদের জন্য ‘গালফ অব আমেরিকা’ দেখানো হবে। মেক্সিকো এবং অন্যান্য দেশের ব্যবহারকারীরা ‘Gulf of Mexico (Gulf of America)’ নামে উপসাগরটির নাম দেখবেন।

তবে, AP সংবাদ সংস্থা ‘গালফ অব আমেরিকা’ নাম ব্যবহার করতে অস্বীকৃতি জানালে হোয়াইট হাউজ তাদের কিছু ইভেন্টে প্রবেশ নিষিদ্ধ করে। পরে, এপ্রিল মাসে একটি ফেডারেল আদালত হোয়াইট হাউজকে এমন নিষেধাজ্ঞা প্রত্যাহারের নির্দেশ দেয়।

এদিকে, বুধবার ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে তিনি আরেকটি জলাশয়ের নাম পরিবর্তনের প্রস্তাব দেবেন। AP জানায়, সৌদি আরব সফরে তিনি ঘোষণা দিতে পারেন যে যুক্তরাষ্ট্র ভবিষ্যতে পারস্য উপসাগরকে ‘আরব উপসাগর’ বা ‘গালফ অব আরাবিয়া’ নামে ডাকবে।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, “এই অযৌক্তিক গুজব যদি সত্যি হয়, তাহলে তা ইরানিদের তীব্র প্রতিক্রিয়া ডেকে আনবে।”

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত