আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

২০২৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম ৭৫% বাড়বে, এই দাবি নিয়ে নিউজমের অফিসের তীব্র প্রতিবাদ

২০২৬ সালের মধ্যে ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম ৭৫% বাড়বে, এই দাবি নিয়ে নিউজমের অফিসের তীব্র প্রতিবাদ

ছবিঃ এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় গ্যাসের দাম ২০২৬ সালের মধ্যে প্রতি গ্যালন $৮ ছাড়িয়ে যেতে পারে—USC-এর একটি প্রতিবেদনে এমন দাবি করা হলে গভর্নর গ্যাভিন নিউজমের অফিস তা "ভিত্তিহীন অনুমান" বলে প্রত্যাখ্যান করেছে।

USC-এর মার্শাল স্কুল অব বিজনেসের অধ্যাপক মাইকেল এ. মিশে তার প্রতিবেদনে বলেন, লস অ্যাঞ্জেলেসে ফিলিপস ৬৬ রিফাইনারি এবং উত্তর ক্যালিফোর্নিয়ায় ভালেরোর একটি রিফাইনারি বন্ধ হয়ে গেলে আগামী তিন বছরে রাজ্যের রিফাইনিং উৎপাদন ২১% হ্রাস পাবে। ফলে সাধারণ ভোক্তাদের জন্য গ্যাসের দাম বর্তমান $৪.৮১৬ থেকে বেড়ে $৭.৩৪৮ থেকে $৮.৪৩৫ হতে পারে।

তবে নিউজমের প্রেস অফিস এক টুইটে মিশেকে কটাক্ষ করে বলেন, "একজন সৌদি আরবের অর্থে পরিচালিত ব্যক্তি অনুমানের ভিত্তিতে একটি 'স্টাডি' করলেই তা সংবাদ শিরোনাম হয়ে যাচ্ছে!"

প্রেস অফিস আরও জানায়, মিশের গবেষণায় কোনো সুনির্দিষ্ট পদ্ধতি ব্যবহার হয়নি এবং তিনি নিজেই স্বীকার করেছেন যে এটি কেবল ‘আনুমানিক’ হিসাব।

উল্লেখ্য, মিশে KTLA-কে দেওয়া এক বিবৃতিতে স্বীকার করেন যে তিনি সৌদি আরবে Vision 2030 প্রকল্পে কাজ করেছেন, তবে তার কাজ ছিল সৌদি অর্থনীতিকে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীলতা থেকে সরিয়ে আনা এবং তার কাজের সঙ্গে কোনো তেল কোম্পানি বা সৌদি আরামকোর কোনো সম্পর্ক নেই।

তিনি এই অভিযোগগুলোকে “বিকৃত ও ভিত্তিহীন” বলে আখ্যা দেন এবং বলেন, তিনি গভর্নর বা তার অফিসের যেকোনো সদস্যের সঙ্গে বৈঠকে প্রস্তুত আছেন।

গভর্নরের মুখপাত্র ড্যানিয়েল ভিয়াসেনিওর জানান, “গভর্নর তার নিয়োগকৃত বিশেষজ্ঞদের ওপর নির্ভর করেন, যেমন—এনার্জি কমিশন, পেট্রোলিয়াম মার্কেট তদারকি বিভাগ এবং স্বাধীন জ্বালানি উপদেষ্টা কমিটি।”

এদিকে, ভোক্তা অধিকার সংস্থা Consumer Watchdog-এর সভাপতি জেমি কোর্ট USC-কে চিঠি দিয়ে মিশের বিরুদ্ধে স্বার্থের সংঘাত (conflict of interest) লঙ্ঘনের অভিযোগ তদন্তের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, “এই প্রতিবেদনে প্রদত্ত সুপারিশগুলো মূলত তেল ও রিফাইনিং খাতের জন্য করছাড় ও ভর্তুকির উৎস।”

USC এক বিবৃতিতে জানায়, তারা চিঠি পেয়েছে এবং বিষয়টি পর্যালোচনা করছে, তবে ব্যক্তিগত বিষয়ে গোপনীয়তার কারণে কোনো মন্তব্য করা যাচ্ছে না।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত