আপডেট :

        ক্যালিফোর্নিয়ায় স্টোরেজ ইউনিট থেকে চুরি ১ লাখ ৩০ হাজার ডলারের দুর্লভ খেলনা ও সংগ্রহ

        লস এঞ্জেলেসের ইউনিয়ন স্টেশনে হাম সংক্রমণের শঙ্কা, আক্রান্ত যাত্রীর সংস্পর্শে আসতে পারেন বহু মানুষ

        ২ নারীসহ ৩ কর্মীর সঙ্গে যৌন সম্পর্কের অভিযোগ, সরাসরি জবাব রিপাবলিকান কংগ্রেসওম্যানের

        সঙ্গী বাছাইয়ের ‘নন-নেগোশিয়েবল’ তালিকা দিয়ে তুমুল সমালোচনায় সিলিকন ভ্যালির তরুণ নির্বাহী

        ১২ বছরের শিশুকে যৌন নিপীড়ন, ক্যালিফোর্নিয়ায় যুবকের ২০ বছরের বেশি কারাদণ্ড

        ‘এআই ফোর্স’ গঠন ও কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক জার নিয়োগ দেবেন ট্রাম্প

        গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’, ডেনমার্কের সঙ্গে চুক্তি

        হৃদযন্ত্রের আবরণ ভেদ করে ঢুকে ছিল সূঁচ, শরীরের নানা অংশে মিলল আরও ধাতব বস্তু

        ‘যুদ্ধের কথা ভাবার পর্যায়ে পৌঁছে গেছি’, ব্রিটেনকে সতর্ক করলেন বিশেষজ্ঞরা

        ডিজেলের দাম ছুঁল রেকর্ড ৬.৪৩ ডলার, জ্বালানি সংকটে বাড়তে পারে নিত্যপণ্যের দাম

        ছিপে উঠল ৬৪৮ পাউন্ডের বিশাল মাছ, সান ডিয়েগোর উপকূলে নতুন রেকর্ড

        এআই নিয়ন্ত্রণে বড় পদক্ষেপ নিউজমের, উন্নত মডেলে ‘কিল সুইচ’ তৈরির উদ্যোগ

        সান ফার্নান্দো ভ্যালিতে মেট্রো বাসসহ ৩ গাড়ির সংঘর্ষ, আহত ৭

        চাকরি ছাড়ার ঘোষণা দিয়েছিলেন কয়েক মাস আগে, এবার আদালত ভবনেই মিলল মিসৌরির প্রসিকিউটরের মরদেহ

        বাড়িতে অস্ত্র, মাদক ও ভয়ংকর ভিডিও—ফিলাডেলফিয়ায় নিখোঁজ ৫ নারীকে নিয়ে পুলিশের উদ্বেগ

        ‘সন্তানদের হত্যার বিষয়ে আমার কোনো সন্দেহই ছিল না’: লিন্ডসে ক্ল্যান্সির মামলার জুরি

        গলিয়ে বিক্রি করার আগেই ৫০ হাজার ডলারের যিশুর মূর্তি উদ্ধারে পুলিশের অভিযান

        ভয়াবহ উপকূলীয় ক্ষয়ে অরেঞ্জ কাউন্টিতে জরুরি অবস্থা জারি

        লস এঞ্জেলেসে বাস দুর্ঘটনা ও হেলিকপ্টার বিধ্বস্তে নিহত ৫ জনের স্মরণে আবেগঘন মোমবাতি প্রজ্বালন

        সৌদি আরবের কাছে ৪৮টি এফ-৩৫ যুদ্ধবিমান বিক্রির অনুমোদন ট্রাম্প প্রশাসনের

ডিএনসিসি: সমাবেশে স্প্রে ভেহিকেল নিয়ে অভিযোগ অবান্তর

ডিএনসিসি: সমাবেশে স্প্রে ভেহিকেল নিয়ে অভিযোগ অবান্তর

রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে পানি ছিটানোর ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা চলছে। সরকারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণ করার অভিযোগও উঠেছে। তবে এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।


শুক্রবার (৯ মে) বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএনসিসি জানায়, রাজধানীতে চলমান তাপপ্রবাহের কারণে বিভিন্ন স্থানে মানুষের ভিড় হলে হিট স্ট্রোক এড়াতে স্বাভাবিকভাবেই পানি ছিটানো হচ্ছে। এটি কোনো রাজনৈতিক বিবেচনায় নয়, বরং নাগরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এমন উদ্যোগ।


ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, যেখানে মানুষের জটলা হচ্ছে, সেখানেই ওয়াটার স্প্রে ভেহিকেল পাঠানো হচ্ছে। বাজার, টার্মিনাল, বাসস্ট্যান্ড, এমনকি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ফেরার সময় সমাবেশেও এ গাড়ি ব্যবহার করা হয়েছিল। সম্প্রতি ফ্রি প্যালেস্টাইন নিয়ে আয়োজিত কর্মসূচিতেও একই ব্যবস্থা নেওয়া হয়।

তিনি আরও বলেন, সমাবেশ রাজনৈতিক না অরাজনৈতিক—সেটা সিটি কর্পোরেশনের বিবেচ্য নয়। আমরা শুধুমাত্র নাগরিক সুরক্ষা ও স্বাস্থ্যগত দিকটিই বিবেচনায় রাখি।


তীব্র রোদ ও গরমে সমাবেশস্থলে উপস্থিত অনেকেই অস্বস্তিতে পড়েন। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে ডিএনসিসির পানি ছিটানো গাড়ি ব্যবহার করা হয়, যা নিয়ে সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়ায় বলে দাবি করে সংস্থাটি।

ডিএনসিসির মতে, এটি রুটিন সেবা কার্যক্রমের অংশ, যাতে রাজনৈতিক পক্ষপাতের কোনো প্রশ্নই ওঠে না।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত