আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

সাবেক স্ত্রী মারিয়া: সিদ্দিক ছেলের মন নিয়ন্ত্রণ করেছে

সাবেক স্ত্রী মারিয়া: সিদ্দিক ছেলের মন নিয়ন্ত্রণ করেছে

২০১২ সালের ২৪ মে ছোট পর্দার অভিনেতা সিদ্দিকুর রহমানকে ভালোবেসে বিয়ে করেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিম। এক বছর পর ২০১৩ সালের ২৫ জুন তাদের ঘর আলোকিত করে জন্ম নেয় তাদের পুত্রসন্তান আরশ। ভালোই চলছিলো তাদের সাংসারিক জীবন।


২০১৮ সালে মিম মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়তে চাইলে সিদ্দিক তাতে রাজি হন না। এ নিয়ে সৃষ্ট হয় জটিলতা। অবশেষে ২০১৯ সালের শেষের দিকে বিচ্ছেদ হয়ে যায় দুজনের। এরপর থেকে নিজেকে ও সন্তানকে নিয়েই ব্যস্ত সময় পার করছেন মিম। কখনো বাংলাদেশ আবার কখনো স্পেনে দেখা মেলে তার। 


ডিভোর্সের পর থেকে সন্তানকে নিজের কাছেই রেখেছেন বলে জানিয়েছেন মিম। তার দাবি, সন্তানের সকল ভরণপোষণ তিনিই করছেন। বাবা হিসেবে সিদ্দিক কিছুই করেন না। 


সম্প্রতি সেলিব্রেটি ক্রিকেট লিগে অংশ নিয়ে এই মডেল বলেন, ‘ছেলেকে নিয়ে সিদ্দিক এক ধরণের পলিটিক্স করে। যখন আমার বাচ্চা তার কাছে যায়, সে অনেকগুলো ছবি তুলে রাখে। পরে সেগুলো ফেসবুকে ভিন্ন ভিন্ন সময়ে আপলোড করে। যাতে মানুষ মনে করে, সন্তান ওর কাছেই থাকছে। কিন্তু তেমনটা কিন্তু না। কারণ ৬ মাসে ১ বার আরশ তার বাবার কাছে যায়। সেটাও দুই একদিনের জন্য। বাকিটা সময় কিন্তু আমার কাছেই থাকে। তবুও মানুষ মনে করে, আমি সন্তানকে রেখেই বিদেশে ঘুরে বেড়াচ্ছি।’ 

সন্তানকে বাবার কাছে বেশি থাকতে না দেওয়ার কারণ জানিয়ে মিম বলেন, ‘আমি যখন ছেলেকে তার কাছে পাঠাতাম সে ব্রেইনওয়াশ করতো। আদালত থেকে বলেছিল, কিছুদিন পরপর আরশ তার বাবার কাছে যেতে পারবে। কিন্তু সেখানে রাতে থাকতে পারবে না। বিকেল ৫ টার আগেই চলে আসতে হবে। কিন্তু আমি সেটা করতাম না। তাকে দুইদিন বাবার কাছে থাকতে দিতাম। কিন্তু দেখতাম, ছেলে সেখান থেকে আসার পরই বলছে- মাম্মি, বাবা তোমার কাছে আসতে নিষেধ করে।’

 

এই মডেল মনে করেন, সিদ্দিক বা অভিনেতার পরিবার চায় না আরশ তার কাছে আসুক। এজন্য সন্তানের বেইনওয়াশের চেষ্টা করে। 

সবশেষ মারিয়া মিম বলেন, ‘আমিই ছেলের সবকিছু করছি। তার ভরণপোষণ থেকে শুরু করে সব। তার বাবা কিন্তু কিছুই দিচ্ছে না। দেশে-বিদেশে ঘুরে বেড়ালেও সেটা আরশকে সঙ্গে নিয়েই যাচ্ছি।’

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত