আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

জলবায়ু পরিবর্তন: ঝুঁকিতে বাংলাদেশের সাড়ে ১৩ কোটি মানুষ

জলবায়ু পরিবর্তন: ঝুঁকিতে বাংলাদেশের সাড়ে ১৩ কোটি মানুষ

জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি ও অনিয়মিত বৃষ্টিপাতের কারণে বাংলাদেশের সাড়ে ১৩ কোটি মানুষ জীবনযাত্রার ঝুঁকিতে রয়েছে।

২৬ সেপ্টেম্বর, বুধবার বিশ্বব্যাংকের ‘সাউথ এশিয়া’স হটস্পট: দ্য ইমপ্যাক্ট অব টেম্পারেচার অ্যান্ড প্রিসিপিটেশন চেঞ্জেস অন লিভিং স্ট্যান্ডার্ড’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ৬০ বছর ধরে এই অঞ্চলের গড় তাপমাত্রা বেড়েছে এবং বাড়ছে। ফলে এ অঞ্চলের কৃষি, স্বাস্থ্য ও উৎপাদন কমে গেছে।

প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়েছে, আবহাওয়া ও তাপমাত্রার এমন পরিবর্তনের ফলে জিডিপির ৬.৭ শতাংশের সমান ক্ষতি হতে পারে। ২০৫০ সালের মধ্যে দেশের এক-তৃতীয়াংশের বেশি মানুষের জীবনযাত্রার ঝুঁকিতে পড়তে পারে।

২০১৫ সালের প্যারিস জলবায়ু সম্মেলনের তথ্য অনুসারে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ১.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, কোনো প্রতিকারের ব্যবস্থা নেওয়া না হলে এই সময়ের মধ্যে গড় তাপমাত্রা ১ ডিগ্রি সেলসিয়াস থেকে ২.৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে।

বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়াবিষয়ক ভাইস প্রেসিডেন্ট হার্টইউগ স্কাফার বলেন, সারা বিশ্বে, বিশেষ করে বাংলাদেশে জলবায়ু পরিবর্তন তীব্র আকার ধারণ করায় দারিদ্র্যের হার কমিয়ে উন্নয়ন চ্যালেঞ্জিং হয়ে পড়েছে।

কয়েক দশকের মধ্যে বাংলাদেশের উপকূলীয় অঞ্চল সবচেয়ে বেশি ঝুঁকিতে পড়বে জানিয়ে স্কাফার বলেন, জলবায়ু পরিবর্তনকে মোকাবিলায় কৃষির বাইরে অন্য কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং সরকারি প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা বাড়াতে হবে।

এ জন্য প্রয়োজনে বিশ্বব্যাংক বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত রয়েছে বলেও জানান বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট।

প্রতিবেদনে চট্টগ্রাম বিভাগকে সবচেয়ে ঝুঁকিতে থাকা অঞ্চল হিসেবে চিহ্নিত করা হয়েছে। এতে বলা হয়, বিভাগের ১০টি জেলার মধ্যে সাতটি বেশি ঝুঁকিতে রয়েছে।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত