আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

বাদ পড়লেন অনেক হেভিওয়েট

বাদ পড়লেন অনেক হেভিওয়েট

একাদশ জাতীয় সংসদের মন্ত্রিসভায় স্থান পেয়েছেন বেশ কয়েকজন নতুন মুখ। নতুনদের জায়গা করে দিতে বিদায়ী মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া হয়েছে বেশ কজন জ্যেষ্ঠ সাংসদদের।

রোববার (৬ জানুয়ারি) বিকেলে ৪৬ সদস্যের মন্ত্রিসভার চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

সোমবার বিকেলে বঙ্গভবনে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানে শপথ নিবে নতুন মন্ত্রিসভা। শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

আগের মন্ত্রিসভা থেকে অবসরে গেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বিভিন্ন সময় আলোচনায় এসে বর্তমান মন্ত্রীদের মধ্যে ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় এবার মনোনয়নই পাননি। প্রথম দফায় মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন না তারাও।

এছাড়াও প্রথম দফার ডাক থেকে বাদ পড়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম, কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, বস্ত্র ও পাটমন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, পরিবেশ ও বনমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ ও পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু।

আরো বাদ পড়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান, প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, খাদ্যমন্ত্রী মো. কামরুল ইসলাম, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন এ. কে. এম শাহজাহান কামাল।

এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যান শুক্রবার বিরোধী দলে থাকার ঘোষণা দিয়েছেন। পাশাপাশি মন্ত্রিত্ব না নেয়ারও ঘোষণা দিয়েছেন তিনি। ফলে বর্তমান মন্ত্রিসভায় থাকা জাতীয় পার্টির তিনজন মন্ত্রী-প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভায় থাকছেন না।

বিদায়ী মন্ত্রিসভায় ছিলেন বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মো. মসিউর রহমান রাঙ্গা এবং শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

শেয়ার করুন

পাঠকের মতামত