আপডেট :

        সিলিকন ভ্যালিতে ১০০ জনের বেশি নামের ‘যৌন নিপীড়ন’ তালিকা ছড়ানোর দাবি

        শুক্রবার থেকেই উষ্ণ হবে দক্ষিণ ক্যালিফোর্নিয়া, ফিরছে গ্রীষ্মের আবহ

        কোভিড ঋণ জালিয়াতিতে সাড়ে ৩ মিলিয়ন ডলার আত্মসাৎ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার ৩ জনের দোষ স্বীকার

        এটিএম ফি দেওয়া গ্রাহকদের ১৬৭.৫ মিলিয়ন ডলার দেবে ভিসা-মাস্টারকার্ড, আবেদন ২০২৭ পর্যন্ত

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ছোট বিমান বিধ্বস্ত, নিহত ২

        ইয়োসেমাইটে পড়ে ১৯ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার কলেজ কুস্তিগিরের মৃত্যু

        আমেরিকার শ্রমিক সংকট স্থানীয় কর্মীর ঘাটতির চেয়েও বড়

        লা ভার্নে ব্যাটারি আগুনে বাসিন্দাদের সরিয়ে নেওয়া অব্যাহত, বাড়ি ফিরতে লাগতে পারে কয়েক দিন

        পলাতক আসামি ভেবে মার্কিন নাগরিককে মাটিতে ফেলে মারধর, রক্তাক্ত অবস্থায় রেখে গেল আইসি

        ‘সম্ভবত ইতিহাসের যেকোনো সময়ের চেয়ে এখন অনেক কম দুর্নীতিগ্রস্ত সরকার’ :ওবামা

        মেক্সিকোর উপকূলে হারিকেন পোলো, এল নিনোর প্রভাবে শক্তিশালী ঝড়

        সাবেক ফক্স নিউজ প্রযোজক জেনিফার একহার্টের মৃ ত্যু আ ত্ম হ ত্যা হিসেবে নিশ্চিত

        সাইকেলের হেলমেট হাতে ছুটে এসে ফিলাডেলফিয়ায় নারীকে যৌন হেনস্তা থেকে রক্ষা করলেন পথচারী

        ক্যালিফোর্নিয়ায় ঐতিহাসিক সামুদ্রিক কচ্ছপের বাসা, হুমকিতে থাকা প্রজাতির বিস্তারে নতুন আশা

        ‘এ যাবৎকালের অন্যতম শক্তিশালী’ হারিকেন পোলো, ক্যালিফোর্নিয়ায় কী প্রভাব পড়তে পারে

        তীব্র গরমের পর ক্যালিফোর্নিয়ার লাখো পরিবার পাচ্ছে স্বয়ংক্রিয় বিদ্যুৎ বিল ক্রেডিট

        ট্রাম্প-জেলেনস্কি বৈঠকের পর রাশিয়ার হামলায় কিয়েভ ও দোনেৎস্কে নিহত ৬

        সুপার এল নিনোর প্রভাবে ফেব্রুয়ারির মধ্যে ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যুর আশঙ্কা

        যৌন নিপীড়নের মামলায় হার্ভি ওয়াইনস্টিনের ১৫ বছরের কারাদণ্ড

        ব্রুকলিনের সৈকতে ডাস্টবিন থেকে ৫ সন্তানের মায়ের মরদেহ উদ্ধার, শোকস্তব্ধ নাইটক্লাব অঙ্গন

যারা ধুমপান করে না তাদের পুরস্কৃত করা উচিত: তথ্যমন্ত্রী

যারা ধুমপান করে না তাদের পুরস্কৃত করা উচিত: তথ্যমন্ত্রী

ধুমপানের বিরুদ্ধে প্রচারণার তাগিদ দিয়ে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, যারা সিগারেট খায় না, তাদের পুরস্কৃত করা উচিত। 

বুধবার বেলা দেড়টায় জাতীয় প্রেসক্লাবে ‘তামাকমুক্ত বাংলাদেশ অর্জনে অগ্রগতি, বাঁধা ও করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের ক্ষতিকারক দিকের প্রচারণা চালানোর আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণে অনেক আইন রয়েছে। কিন্তু সে আইনের যথাযথ প্রয়োগ হয় না। তবে গত এক দশকে বাংলাদেশে ধূমপায়ীর সংখ্যা কমেছে।

নিজে ধূমপান না করার বিষয়টি তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, ''আমার বাবা অনেক সিগারেট খেতেন। একবার ডাক্তার বাবাকে বললেন, এরকম সিগারেট খেতে থাকলে আপনার ক্যান্সার হবে। বাড়িতে এসে বাবা আমাকে ডেকে বললেন, প্রতিজ্ঞা করো, জীবনে সিগারেট খাবে না। বাবাকে ওয়াদা দেওয়ার কারণেই জীবনে একটিবারও সিগারেট খাইনি। তবে আমার বন্ধু-বান্ধব অনেক চেষ্টা করেছে, তারা সিগারেট খাওয়াতে সফল হতে পারেনি। যারা সিগারেট খায় না, তাদের পুরস্কৃত করা উচিত।''

ঢাকা শহরের যানজটের বিষয়ে হাছান মাহমুদ বলেন, শুধু ঢাকা শহর নয়, পৃথিবীর সব শহরেই জ্যাম রয়েছে জানিয়ে । জ্যামের কারণে একবার লন্ডনে ফ্লাইট মিস করেছি। নিউইয়র্কে যান, সেখানেও জ্যাম পাবেন। ইউরোপে সড়ক দুর্ঘটনা হয়, কিন্তু কেউ ফিরেও তাকায় না। সেটাকে উন্নত দেশ বলতে পারবো, কিন্তু উন্নত জাতি বলতে পারবো না। সেই তুলনায় আমরা অনেক উন্নত জাতি।

এলএবাংলাটাইমস/এন/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত