আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

ছাত্রলীগের কলুষিত রূপ সারাবিশ্ব দেখেছে : ভিপি নুর

ছাত্রলীগের কলুষিত রূপ সারাবিশ্ব দেখেছে : ভিপি নুর


ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরু বলেছেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের পাশাপাশি কোনো শিক্ষাঙ্গনে আর কোন ছাত্রকে ক্ষমতাসীন ছাত্রসংগঠন ছাত্রলীগের টর্চার সেলে নির্যাতনের শিকার হতে না হয় তা নিশ্চিত করতেই আবরার হত্যার বিচারের দাবিতে আমাদের আন্দোলন অব্যহত রাখতে হবে। আজকে ছাত্রসমাজ ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা, আবরার হত্যাকাণ্ডের বিচার ও দেশের স্বার্থবিরোধী চুক্তি বাতিলের দাবিগুলোতে আজকে সবাই ঐক্যবদ্ধ হয়েছে। আমরা চাই এই প্রতিবাদের মধ্য দিয়ে শিক্ষাঙ্গনগুলো এগিয়ে যাক।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন। সংক্ষিপ্ত সমাবেশের পূর্বে আবরার হত্যার প্রতিবাদে ডাকসু'র ভিপি নুরুল হক নূরুর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল রাজধানীর শাহবাগ চত্বর, মৎস্য ভবন, হাইকোর্ট মোড়, দোয়েল চত্বর হয়ে আবারো রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয়। মিছিলে বাংলাদেশ ছাত্রফেডারেশনসহ বাম ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডাকসু'র ভিপি বলেন, আমি বঙ্গবন্ধুর সংগ্রামী চেতনাকে ধারণ করে ছাত্রলীগ করেছি। কিন্তু আমি যখন দেখেছি ছাত্রলীগ করলে সাধারণ ছাত্রদের স্বার্থবিরোধী কাজ করতে হয় তখন আমি ছাত্রলীগ থেকে সরে গেছি। আমাকে বহিষ্কার করা হয়নি। আজকে যে ছাত্রলীগের কলুষিত রূপ বেরিয়ে এসেছে, সেটা সমগ্র জাতি দেখেছে, সারাবিশ্ব দেখেছে।

নূরু বলেন, ইতোমধ্যে আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একটি ঘোষণা দিয়েছে যে মাস্টার্স শেষ হওয়ার ১৫ দিনের মধ্যে হল ছাড়তে হবে। এটি একটি ভালো উদ্যোগ। দীর্ঘদিন ধরে ছাত্রসমাজ এই দাবি জানিয়ে আসছিল। সুতরাং নিপীড়নের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, হত্যার বিরুদ্ধে ছাত্রসমাজ রুখে দাঁড়িয়েছে আবরার হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত অন্তত সেই আন্দোলন অব্যাহত থাকবে। আপনারা কষ্ট করে হলেও আমাদের প্রতিটা কর্মসূচিতে উপস্থিত থাকবেন। আমরা সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি জানিয়ে দিবো।

তিনি আরো বলেন, আজকে যখন ছাত্র সমাজ জেগে উঠেছে তখন এই ছাত্রসমাজকে থামানোর জন্য লোক দেখানো অনেকে অনেক প্রকার সিদ্ধান্ত নিয়েছে, শোক মিছিল করেছে। কিন্তু তাদের চেতনা তো এটি নয়। আমরা বলেছি, ভবিষ্যতে যেন সাধারণ কোনো শিক্ষার্থী ছাত্রলীগের এই ধরনের নির্যাতনের শিকার না হয় সে ব্যাপারে প্রধানমন্ত্রীকে ঘোষণা দিতে হবে।

নুরু বলেন, আজকে বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধ করা হলে সারা বাংলাদেশে স্বৈরতন্ত্র কায়েম হবে। কোটা সংস্কার আন্দোলন, আবরার হত্যা আন্দোলন, নুসরাত হত্যার প্রতিবাদে আন্দোলন এগুলো রাজনৈতিক সচেতনতামূলক আন্দোলন। সুতরাং ছাত্র রাজনীতি যদি বন্ধ করা হয় তবে সেটি আমাদের জন্য ভয়ঙ্কর রূপ ধারণ করবে। দেশকে স্বৈরতন্ত্রের দিকে ধাবিত করবে। তাই সন্ত্রাসী ছাত্ররাজনীতি বন্ধ চাই আমরা।

শেয়ার করুন

পাঠকের মতামত