আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

বাংলাদেশকে সর্বপ্রথম ভাবাই আমাদের মূল নীতি

বাংলাদেশকে সর্বপ্রথম ভাবাই আমাদের মূল নীতি

বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুববিষয়ক সহ-সম্পাদক মীর নেওয়াজ আলী নেওয়াজ বলেছেন, আমাদের নীতি হচ্ছে সবার আগে বাংলাদেশ। এই তিনটা শব্দের মধ্যে সারা বাংলাদেশ জীবিত থাকবে। দেশের মানুষের স্বার্থ নিহিত থাকবে। এর ফলে এই জাতি কোনো দিন ভুল পথে পরিচালিত হবে না। সবার আগে বাংলাদেশনীতি আমাদের প্রতিষ্ঠা করতেই হবে। 

শনিবার (১১ অক্টোবর) রাজধানী কামরাঙ্গীরচর ও লালবাগ এলাকায় ঢাকা-৭ আসনের ধানের শীষের পক্ষে গণসংযোগ ও পথসভা শেষে তিনি এ কথা বলেন। 


মীর নেওয়াজ বলেন, এই নীতি প্রতিষ্ঠা হবে যদি আমাদের সব ছাত্রবন্ধু, যুবসমাজ তাত্ত্বিকভাবে সমৃদ্ধ হই, জ্ঞানে-গরিমায় সমৃদ্ধ হই। যদি আমরা মেধাবী প্রতিভাবানদের নেতৃত্বে নিয়ে আসি, তখনই এই অগ্রযাত্রা আমাদের সম্ভব হবে। আসুন, আমরা বাহুর চেয়ে মেধাকে গুরুত্ব দিই। আমরা সব সময় মনে করি শক্তির প্রধান উৎস হবে মেধা এবং প্রতিবাদ। কেউ যদি বাহুবলে কথা বলে তার পরিণতি শেখ হাসিনার মতোই হবে। 

মীর নেওয়াজ আলী আরও বলেন, ‘দেশের বিরুদ্ধে এখন তিনটি পরাশক্তি আগ্রাসন চালানোর চেষ্টা করছে। এরমধ্যে দুটি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল।


উক্ত পথসভা শেষে আলোচনা সভা সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সদস্য আনোয়ার পারভেজ বাদল, আরও উপস্থিত ছিলেন মীর আশরাফ আলী আজম সাবেক কমিশনার সাবেক যুগ্ম আহ্বায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি, সাবেক কমিশনার আবদুল আজিজ, লালবাগ থানা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন স্বপন, লালবাগ থানা বিএনপির ২৩ নং ওয়ার্ডের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রাসেল সহ লালবাগ, কোতোয়ালি, বংশাল ওয়ার্ডের আরও অনেক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত