আপডেট :

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

        গুলিতে ব্রেইন ডেড গর্ভবতী নারী, আহত বোনও

        ইন-এন-আউটে কর্মীদের বাঁচাতে স্প্যাটুলা হাতে নারীর মুখোমুখি তরুণ

        নারীবাদী আন্দোলনের অগ্রণী মুখ গ্লোরিয়া স্টেইনেম আর নেই

        এপস্টিন তদন্তে হাজির না হয়ে কংগ্রেসের বিরুদ্ধে মামলা লিওন ব্ল্যাকের

        বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা? তদন্ত করছে যুক্তরাষ্ট্র

        ভেনেজুয়েলীয়কে গুলি, মিথ্যা বলায় আইসিই এজেন্ট অভিযুক্ত

নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

নির্বাচনের ফেব্রুয়ারি তাং নিয়ে মানুষের মধ্যে অবিশ্বাস: মন্তব্য

জাতীয় পার্টির (জাপা) একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘প্রধান উপদেষ্টা ও উপদেষ্টারা বলছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। নির্বাচন হবে স্মরণকালের সর্বাধিক গ্রহণযোগ্য, নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু। কিন্তু বাস্তবে দেশের সাধারণ মানুষ তা বিশ্বাস করছে না।’

শনিবার রাজধানীর গুলশানের হাওলাদার টাওয়ারে জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় প্রতিনিধি সভায় আনিসুল ইসলাম মাহমুদ আরও বলেন, ‘যেখানেই যাই, সেখানে রাজনীতিবিদসহ সমাজের প্রতিষ্ঠিত ব্যক্তিরা প্রশ্ন করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি না? এই প্রশ্নেই বোঝা যায়, নির্বাচন নিয়ে সংশয় আছে।’

সংশয় প্রকাশ করে শেখ হাসিনার মন্ত্রিসভার সাবেক সদস্য আনিসুল ইসলাম বলেন, ‘সরকারের তথ্য উপদেষ্টা বলছেন, প্রশাসনের সব পদ বিএনপি-জামায়াত ভাগাভাগি করে নিয়েছে। এমন প্রশাসন দিয়ে কীভাবে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন সম্ভব?’

‘মব সন্ত্রাস’ চলছে অভিযোগ করে ৭ জানুয়ারির নির্বাচনে গঠিত সংসদের বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম বলেন, ‘এই ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির মধ্যে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের কথা বলা হাস্যকর।’

সংস্কার উদ্যোগে জাপাকে না ডাকার সমালোচনা করে তিনি বলেন, ‘গায়ের জোরে সংবিধান পরিবর্তনের চিন্তা করবেন না। আগামী ১০ বছর পর হয়তো বলা হবে, যারা সংবিধান পরিবর্তন করেছিল, তারা অপরাধী, তাদের বিচার করতে হবে। সংবিধান পরিবর্তন করতে হলে নির্বাচিত সংসদ দরকার।’

আনিসুলের নেতৃত্বাধীন জাপার মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার বিপ্লবের স্বপ্ন পূরণ হয়েছে কি না, সাধারণ মানুষের মনে এ প্রশ্ন ঘুরছে।

যুব সংহতির আহ্বায়ক ফখরুল আহসান শাহজাদার সভাপতিত্বে জাপার (আনিস) জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু প্রমুখ বক্তৃতা করেন।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত