আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

চুয়েটের ‘টিম এসরো’ নাসার গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এর বিশ্বজয়ী

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা-নাসার পৃষ্ঠপোষকতায় আয়োজিত গ্লোবাল স্পেস চ্যালেঞ্জ ২০২৫-এ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালযয়ের (চুয়েট) ‘টিম এসরো’। চুয়েটের মহাকাশ গবেষণা বিষয়ক ক্লাব এন্ড্রোমিডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনের (এসরো) এই দলটি সিনিয়র (হাই স্কুল ও উচ্চতর) ক্যাটাগরিতে ৫০০ এর মধ্যে ৪৯৯.৮ স্কোর অর্জন করেছে।

স্পেস টিমস অ্যাকাডেমি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ১৫টিরও বেশি দেশের ৪০টিরও অধিক দলের অংশগ্রহণ ছিল। প্রতিযোগিতাটি এলিমেন্টারি, মিডল স্কুল এবং সিনিয়র/হাই স্কুল এই তিন ক্যাটাগরিতে অনুষ্ঠিত হয়। এর মধ্যে সিনিয়র/হাই স্কুল ক্যাটাগরিতে বিজয়ী হয় চুয়েটের এই দলটি। টানা সাতদিন ধরে চলমান এই প্রতিযোগিতায় প্রতিযোগীরা প্ল্যানেটারি সায়েন্স, স্পেসক্রাফট ডিজাইন, অরবিটাল মেকানিক্স, রিমোট সেন্সিং, এন্ট্রি–ডিসেন্ট–ল্যান্ডিং, এক্সট্রাটেরেস্ট্রিয়াল হ্যাবিট্যাটস, হিউম্যান অ্যান্ড রোবোটিক এক্সপ্লোরেশনসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের দক্ষতা প্রদর্শন করে। বিশ্ব চ্যাম্পিয়নের খেতাব অর্জনের পাশাপাশি ‘বেস্ট টিম ভিডিও’ ক্যাটাগরিতেও বিজয়ী হয় চুয়েটের এই দলটি।

বিজয়ী দল টিম এসরোর সদস্যরা হলেন- চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সজীব কুমার কর ও শুভ আহমেদ, কম্পিউটার প্রকৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আদিল মুবাশশার এবং তড়িৎ কৌশল বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সুদীপ্ত বণিক।

চুয়েটের অ্যান্ড্রোমেডা স্পেস অ্যান্ড রোবোটিকস রিসার্চ অর্গানাইজেশনের সভাপতি ও ‘টিম এসরো’ এর সদস্য সজীব কুমার কর বলেন, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করাটাই আমাদের জন্য চ্যালেঞ্জ ছিলো কারন রেজিস্ট্রেশন ফি ছিলো ১১০০ ডলারের মতো। আমাদের প্রফেসর সজল চন্দ্র বনিক স্যার, প্রফেসর জাহাঙ্গীর আলম স্যারের কল্যাণে এমাইটি এর সাইন্টিস্ট মিজানুর চৌধুরী স্টেমএক্স৩৬৫ এর মাধ্যমে এই ফিস স্পন্সর করে দেন। পূজার বন্ধের মধ্যে এবং আমাদের টার্ম ফাইনালের মধ্য পড়ায় আমরা আরও চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি। তবে আমাদের টিমের অত্যন্ত ডেডিকেশন, পারফেক্ট টিম ওয়ার্ক এবং স্ট্রাটেজির মাধ্যমে শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পেরে আনন্দিত এবং কনফিডেন্ট লাগছে। আশা করি ভবিষ্যতেও দেশের জন্য কিছু করতে পারব আমরা।

এ ব্যাপারে ‘টিম এসরোর’ ফ্যাকাল্টি অ্যাডভাইজর অধ্যাপক ড. সজল চন্দ্র বণিক জানান, এটা নিঃসন্দেহে চুয়েটের জন্যই একটা বড় অর্জন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পরিশ্রম আমি খুব কাছ থেকে দেখেছি,ওরা রাত জেগে কাজ করেছে। চারজনের টিমের সবার মধ্যেই একটা ভালো সমন্বয় ছিল। খুব টেকনিক্যাল ভাবেই তারা প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। এমনকি এ যাত্রাপথে তারা গত বছরের চ্যাম্পিয়নদেরও পেছনে ফেলেছে। তাদের এ অর্জন আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি।

উল্লেখ্য, ওই প্রতিযোগিতায় টিম এসরোর পৃষ্ঠপোষকতায় ছিলেন এমআইটি-এর বিজ্ঞানী মিজানুর চৌধুরী এবং তার সংগঠন স্টেমএক্স ৩৬৫।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত