আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে: ওবায়দুল কাদের

৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির জনপ্রয়িতা কমতে কমতে এ সময়ে তলানিতে গিয়ে ঠেকছে। দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে।

বৃহস্পতিবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ সমন্বয় টিমের সঙ্গে আয়োজিত সভা শেষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘দেশের ৯০ শতাংশ মানুষ বিএনপির বিরুদ্ধে। এই ৯০ শতাংশ মানুষ এখন বিএনপিকে চায় না। এই সংখ্যা আরও বাড়বে। ৯১, ৯২, ৯৩ এভাবে কমতে কমতে এক সময় তাদের জনপ্রিয়তা তলনিতে গিয়ে ঠেকবে।’

‘সিটি নির্বাচন সুষ্ঠ হবে না’বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে তিনি বলেন, নির্বাচনের আগে নির্বাচন সম্পর্কে বিএনপি নেতারা যে মন্তব্য করছেন তা হাস্যকর। তারা গণতন্ত্রের ভাষা বোঝে না, তারা আইন-আদালত কিছুই মানেন না। তাদের একমাত্র লক্ষ্য যে কোন উপায়ে ক্ষমতায় যাওয়া এবং হত্যা, খুন এবং লুটপাটের রাজনীতি চর্চা করা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সিটি করপোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু, নিরপেক্ষ হবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা নির্বাচন কমিশনকে সব ধরণের সহযোগিতা করবো।

সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের ওয়ার্ডে প্রার্থী উন্মুক্ত করা হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিভিন্ন জরিপ রিপোর্টের ভিত্তিতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছে। সব সিদ্ধান্ত ঠিক নাও হতে পারে। এ জন্য টিম ওয়ার্ক হচ্ছে। কোথায় কোথায় প্রার্থীর অবস্থা কি, কোথাও বিতর্কিত প্রার্থী যদি থেকে থাকে সেটা আমরা খুঁজে বের করবো। এর পর যথাযথ প্রার্থীর নাম ঘোষণা করবো।

আওয়ামী লীগ শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করবে জানিয়ে তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে শীতার্ত মানুষের মধ্যে দলের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করা হবে। এ জন্য টিম গঠন করে দেওয়া হয়েছে। আগামী ১১, ১২ ও ১৩ জানুয়ারি টিমগুলো ভাগ হয়ে এই কর্মসূচিতে অংশ নেবে। যে সব এলাকায় শীতের প্রকোপ বেশি সে সব এলাকায় এই শীতবস্ত্র বিতরণ করা হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, একটি টিম উত্তরাঞ্চলে শীতবস্ত্র বিতরণ করবে। এই টিমের নেতৃত্ব দেবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য জাহাঙ্গীর কবির নানক। এই টিমে সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহ্উাদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহি সদস্য সফুরা বেগম।

তারা পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, নীলফামারী, রংপুরে শীতবস্ত্র বিতরণ করবেন। তিন দিনব্যাপী শীতবস্ত্র বিতরণ শুরু হবে ১১ জানুয়ারি থেকে। এর পর ১২ ও ১৩ জানুয়ারি পর্যায়ক্রমে জেলাগুলোতে টিম যাবে। ১১ জানুয়ারি সৈয়দপুরে টিমের সঙ্গে মিলিত হবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অপর আরেকটি টিম যুগ্মসাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফের নেতৃত্বে ১১ থেকে ১৩ জানুয়ারি বিভিন্ন জেলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করবে। এই টিমে রয়েছেন সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, শ্রম বিষয়ক সম্পদক হাবিবুর রহমান সিরাজ, সদস্য আমিরুল ইসলাম ও আনোয়ার হোসেন।

এ ছাড়া আগামী ৬ জানুয়ারি সাভারে এবং ৭ জানুয়ারি নোয়াখালীতে শীতবস্ত্র বিতরণ করবেন ওবায়দুল কাদের। এই শীতবস্ত্র বিতরণ সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করবেন ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী।

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল, এস এম কামাল হোসেন ও অ্যাডভোকেট আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপ-দপ্তর সম্পাদক সায়েম খান, কেন্দ্রীয় কমিটির সদস্য এ বি এম রিয়াজুল কবির কাওছার প্রমুখ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

পাঠকের মতামত