আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ধর্ষণের অভিযোগে গ্রেফতার এসআই বাপ্পী কারাগারে

ধর্ষণের অভিযোগে গ্রেফতার এসআই বাপ্পী কারাগারে


প্রেমিকার করা ধর্ষণ মামলায় গ্রেপ্তার মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুর রকিব খান বাপ্পীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

শুক্রবার বিকালে শুনানি শেষে ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী এ আদেশ দেন।

বিয়ের প্রলোভনে প্রেমিকাকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে এসআইয়ের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে শেরেবাংলা নগর থানায় ধর্ষণ মামলা করেন এসআইয়ের প্রেমিকা। গভীর রাত পর্যন্ত দফায় দফায় ওসির কক্ষে বসে দুইপক্ষ। কিন্তু কোনোভাবেই সমাধান হয়নি। বাপ্পীর প্রতারণার কারণে প্রেমিকা ধর্ষণের মামলা করবেন বলে অনড় থাকেন। পরে মামলাটি নিতে বাধ্য হয় পুলিশ। ওই মামলায় অভিযুক্ত এসআইকে আটক দেখিয়ে গ্রেপ্তার করে পুলিশ।

মামলাটির তদন্ত কর্মকর্তা শেরেবাংলা নগর থানার এসআই রেজাউল করিম আসামিকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। অপরদিকে আসামিপক্ষের আইনজীবীরা জামিন শুনানির আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আসামিকে কারাগারে পাঠিয়ে আগামী ৭ জানুয়ারি জামিন শুনানির দিন ধার্য করেন।

পাঁচ বছর আগে ওই তরুণীর সঙ্গে এসআই বাপ্পীর প্রেমের সম্পর্ক হয়। বিয়ের কথা বলে বাপ্পী একাধিকবার তরুণীকে ধর্ষণ করেন। আড়াইবছর আগে এসআই হিসেবে নিয়াগ পাওয়ার পর সম্প্রীতি বিয়ে না করার জন্য টালবাহানা শুরু করে। বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করা ও তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ তরুণীর। বাপ্পীর গ্রামের বাড়ি কিশোরগঞ্জের তারাইলে।

শেয়ার করুন

পাঠকের মতামত