আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

অনুমতি ছাড়া হাসপাতালে ঢুকতে পারবে না সাংবাদিকরা: স্বাস্থ্যমন্ত্রী

অনুমতি ছাড়া হাসপাতালে ঢুকতে পারবে না সাংবাদিকরা: স্বাস্থ্যমন্ত্রী

কর্তৃপক্ষের অনুমতি ছাড়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে কোনো সাংবাদিকরা ঢুকতে পারবেন না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. জাহিদ মালেক।

শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ মিলনায়তনে বিভিন্ন হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী এই ধরনের সিদ্ধান্তের কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যে ক্ষুব্ধ হয়েছেন রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা।

উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আপনারা অনেকেই জানেন, হাসপাতালে অনেক ধরনের রোগী চিকিৎসাধীন থাকে। এর মধ্যে মুমূর্ষু রোগীরাও থাকেন। তাদের স্বাস্থ্য নিরাপত্তা ও সংক্রমণের বিষয়টি আমাদের আগে ভাবতে হয়। তাই সবাইকে সব জায়গায় ঢুকতে দেয়া সম্ভব হয় না।

এ জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালেও সাংবাদিকদের ঢুকতে নিষেধ রয়েছে। তবে এই ব্যবস্থা শুধু রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল বা বাংলাদেশেই নয়, বিশ্বজুড়েই রয়েছে বলেও এ সময় দাবি করেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি আরও বলেন, হাসপাতালে ঢুকতে হলে সাংবাদিকরা পরিচালকের কাছে অনুমতি নেবেন তার পরে হাসপাতালে ঢুকবেন। হাসপাতালে অনেক ধরনের অসুখ-বিসুখ থাকে। তাই বেশি অ্যাটেনডেন্টস থাকার কারণে রোগীদের নানারকম সমস্যা ও জটিলতা দেখা দিতে পারে। এটি মেনে চলা সবার দায়িত্ব।

উল্লেখ্য, ২০১৪ সালের ২১ এপ্রিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন একজন রোগীর স্বজনকে একদল ইন্টার্ন ডাক্তার পিটিয়ে গুরুতর আহত করে। এ সময় সাংবাদিকরা ওই স্বজনের ছবি তুলতে গেলে ইন্টার্নিরা দলবেঁধে কর্তব্যরত সাংবাদিকদের ওপর লাঠিসোটা নিয়ে হামলা চালায়।

এতে রাজশাহীর বিভিন্ন মাধ্যমে কর্মরত ১০ সাংবাদিক আহত হন। এরপর থেকে কয়েকবার নোটিশ ঝুলিয়ে রাজশাহী মেডিকেলে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। এ সব নিয়ে এখনও রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে রামেক হাসপাতাল কর্তৃপক্ষের টানাপোড়েন রয়েছে।

শেয়ার করুন

পাঠকের মতামত