আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান এক সন্তানের জননীর, অতঃপর আত্মহত্যা

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান এক সন্তানের জননীর, অতঃপর আত্মহত্যা

বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করে সন্ত্রাসীর হাতে শারীরিক নির্যাতনের শিকার হওয়ায় এক সন্তানের জননী জেসমিন আক্তার (২৩) বিষপান করেন। দীর্ঘদিন ৪ মাস ২৫ দিন চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে জেসমিন আক্তার তার বাবার বাড়িতে মারা যান।

শনিবার দুপুরে কালীগঞ্জ থানা পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

গত ১০ আগস্ট গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও এলাকায় বিয়েতে রাজি না হওয়ায় জেসমিনকে বেধড়ক মারধর করে লম্পট সন্ত্রাসী বিল্লাল ফরাজী (৪০)। পরে এই বিষয়টি জেসমিনের পরিবারের লোকজন স্থানীয় মেম্বারকে জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে বিল্লাল।

পরে বিল্লাল জেসমিনের মায়ের মোবাইলে ফোন দিয়ে অশ্লীল কথাবার্তা বলে এবং তাদের হত্যাসহ বিভিন্ন ভয়-ভীতি দেখায়। তার মা লাউড স্পিকারে মোবাইলে কথা বলায় পাশে থাকা জেসমিন সব কথা শুনতে পান। পরে এ সব অপমানের কথা সইতে না পেরে রাগে ও ক্ষোভে জেসমিন ঘরে গিয়ে বিষাক্ত দ্রব্য সেবন করে মাটিতে লুটে পড়েন।

পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

পরে ঢাকা নেয়ার পথে তার শারীরিক অবস্থা বেগতিক হলে তাকে উত্তরা রিজেন্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ১৫ দিন চিকিৎসার পর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। সেখানে দীর্ঘদিন চিকিৎসা করিয়ে প্রায় ২ মাস আগে তাকে বাড়িতে নিয়ে আসে তার পরিবারের লোকজন।

প্রায় ২ মাস যাবৎ বাড়িতে চিকিৎসাধীন থাকার পর শনিবার সকালে তিনি মারা যান। এ দিকে ঘটনাটি ঘটিয়ে প্রশাসনের চাপের মুখে পালিয়ে মালয়েশিয়া চলে যায় ওই সন্ত্রাসী বিল্লাল।

এ বিষয়ে কালীগঞ্জ থানার এসআই মো. সোহেল মোল্লা বলেন, জেসমিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই বিষয়ে জেসমিনের মা নূরজাহান আক্তার বিল্লাল ফরাজীকে প্রধান আসামি করে ৭ জনের নামে থানায় গত ১৭/৯/১৯ একটি মামলা দায়ের করেছিলেন।

অভিযোগে ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, বিগত পাঁচ বছর পূর্বে জেসমিন আক্তারের বিয়ে হয়। স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ায় এক বছরের মাথায় তাদের ছাড়াছাড়ি হয়ে যায়। এরপর থেকে জেসমিন তার এক মেয়ে সন্তান নুহা আক্তারকে নিয়ে তার বাপের বাড়ি বড়গাঁওয়ে থাকেন।

জেসমিনের মা নূরজাহান আক্তার বলেন, গত ১০ আগস্ট বেলা ৩টার দিকে বড়গাঁও এলাকায় জনৈক কবির হোসেনের বাড়ির সামনে পাকা রাস্তায় জেসমিনকে একা পেয়ে বিয়ের প্রস্তাব দেয় সন্ত্রাসী বিল্লাল ফরাজী। এতে সে রাজি না হওয়ায় বিল্লাল তাকে চড়-থাপ্পড়, কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। বিষয়টি স্থানীয় মেম্বার হেকিম ফরাজীকে অবগত করলে বিল্লাল ক্ষিপ্ত হয়ে তার মোবাইলে ফোন করে অশ্লীল ভাষায় কথাবার্তা বলে এবং ভয়-ভীতি দেখায়।

স্থানীয় মেম্বার আব্দুল হেকিম ফরাজী ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেন, বিল্লাল ফরাজী খারাপ লোক। জেসমিন তার বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিল্লাল তাকে মারধর করে। পরে সে ওই পরিবারকে ভয়-ভীতি দেখালে জেসমিন বিষপান করে।

উল্লেখ্য, গত ৩১ জুলাই ওই নারী লিপ্সিত বিল্লাল ফরাজী মোক্তারপুর ইউনিয়নের বড়গাঁও প্রাথমিক সরকারি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করে। বিষয়টি বিল্লালের পরিবারকে জানালে নির্যাতনের শিকার ওই শিক্ষার্থীর মা-বাবাকে সে মারধর করে।

স্থানীয়ভাবে বিল্লাল ফরাজী প্রভাবশালী হওয়ায় ভয়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলে না। এ ছাড়া বড়গাঁও এলাকার আলোচিত যুবলীগকর্মী মামুন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি সন্ত্রাসী বিল্লাল ফরাজী।

শেয়ার করুন

পাঠকের মতামত