আপডেট :

        মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন রিপাবলিকান প্রার্থীরা

        হারিকেন মেরির ক্ষতির পর এল নিনোর আশঙ্কা, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা লং বিচে

        মেক্সিকোর উপকূলে ভয়ংকর হারিকেন পোলোর তাণ্ডব, ‘প্রশান্ত মহাসাগরের অন্যতম শক্তিশালী ঝড়’

        ক্যালিফোর্নিয়ার বিপজ্জনক মহাসড়কে ভুল পথে গাড়ি, ভয়াবহ সংঘর্ষে নি হ ত ৫

        হাইড পার্কে গাড়ির ধাক্কায় কিশোর নি হ ত, গুরুতর আহত কিশোরী; চালক প লা ত ক

        ১ অক্টোবর থেকে আরও ৩ শ্রেণির ভিসায় বাধ্যতামূলক সামাজিক যোগাযোগমাধ্যম যাচাই যুক্তরাষ্ট্রে

        ট্রাম্প প্রশাসনের অভিযোগ, ‘ভুয়া তথ্য’ ছড়ানোর দায়ে নিষিদ্ধ ৩ গণমাধ্যম

        লস এঞ্জেলেসের বৃদ্ধাশ্রমে কর্মীর গু লি, আহত ৩

        ৫০০-এর বেশি বিড়াল উদ্ধার, তদন্তে মিলল মৃত বিড়ালের হাড় ও জমিয়ে রাখা মরদেহ

        প্রশান্ত মহাসাগরে ঘূর্ণিঝড় পোলো ক্যাটাগরি ৫, মেক্সিকোতে ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা

        কেন কেন্টে মেনিনজাইটিসের প্রাদুর্ভাব এত ভয়াবহ হয়েছিল, কারণ খুঁজে পেলেন বিজ্ঞানীরা

        মিসিসিপিতে কৃষ্ণাঙ্গ কিশোরের মৃত্যুতে কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা নয়, গ্র্যান্ড জুরির সিদ্ধান্ত

        শক্তিশালী এল নিনোর আশঙ্কায় পুরো ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা

        ১১০ বিলিয়ন ডলারের প্যারামাউন্ট-ওয়ার্নার ব্রাদার্স একীভূতকরণ, ১২ অঙ্গরাজ্যের মামলার নিষ্পত্তি

        গ্যাসের দাম বাড়ায় ক্ষুব্ধ মার্কিন ভোটাররা, ট্রাম্প বলছেন ইরান যুদ্ধের জন্য এটি ‘সামান্য মূল্য’

        বাজেট সংকটে লস এঞ্জেলেস কাউন্টি সুপিরিয়র কোর্ট, চাকরি ছাড়লে কর্মীদের ৩৫ হাজার ডলার

        তারকায় ঝলমলে লুকাস মিউজিয়ামের উদ্বোধনী আয়োজন, মঙ্গলবার খুলছে সবার জন্য

        লং বিচগামী কার্নিভাল ক্রুজ থেকে সাগরে ঝাঁপ দিলেন ব্যক্তি, ফিরে গিয়ে তল্লাশি

        হামে আক্রান্ত যাত্রীর ভ্রমণে ক্যালিফোর্নিয়ায় সতর্কতা, ঝুঁকিতে লস এঞ্জেলেসসহ বিভিন্ন এলাকার মানুষ

        ম্যাকলমোর বিতর্কের পর প্রথম কনসার্টে এড শিরান: ‘ভুল করেছি’, ভক্তদের কাছে দুঃখপ্রকাশ

১০ বছর আগে ‘মারা যাওয়া’ ব্যক্তি জীবিত উদ্ধার

১০ বছর আগে ‘মারা যাওয়া’ ব্যক্তি জীবিত উদ্ধার


আশুলিয়ায় পোশাক শ্রমিক কাইয়ুম নামে এক মৃত ব্যক্তিকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার ইদ্রিস আলীর ভাড়াকৃত একটি কক্ষ হতে তাকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কাইয়ুম ময়মনসিংহ জেলার নান্দাইল থানার বারঘরিয়া এলাকার মো: সামছুদ্দিনের ছেলে। সে আশুলিয়ার দেওয়ানপাম্প গলির ঘোষবাগ ইদ্রিস আলীর বাড়িতে ভাড়া থেকে জামগড়া এলাকার মদিনাপেল ফ্যাশনস ক্রাফট লি: হতে আয়রনম্যান (বরখাস্ত) পদে চাকরি করতো।

এ ব্যাপারে শিল্প পুলিশ-১ এর ইন্টেলিজেন্স উইং শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিঃ) মাহমুদুর রহমান বলেন, ৬ নভেম্বর’১৯ আশুলিয়া থানাধীন জামগড়া মদিনাপেল ফ্যাশনস ক্রাফট লি: হতে শ্রমিক বরখাস্ত হন। বরখাস্তকৃত শ্রমিকদের মধ্যে আয়রন পদের কাইয়ুমও ছিল। বরখাস্তকৃত শ্রমিকের স্বভাব, চরিত্র/ নাম ঠিকানা যাচাইয়ের জন্য ইন্ডাষ্ট্রিয়াল গত ৩০ নভেম্বর ময়মনসিংহের নান্দাইল থানার ওসি বরাবর প্রেরণ করা হয়। পরে নান্দাইল থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার তদন্তকালে জানতে পারে যে, উল্লেখিত ঠিকানার ব্যক্তি আনুমানিক ১০ বছর পূর্বে মারা গিয়েছে মর্মে ওই এলাকার লোকজন এবং তার ভাই হুমায়ুনসহ স্বজনরা তাকে জানিয়েছেন।

কিভাবে মারা যায় এ সংক্রান্ত বিষয়ে জানা যায়, রানা প্লাজা অথবা তাজরীন ফ্যাশনের অগ্নিকাণ্ডের ঘটনায় সে মারা গিয়েছে। উক্ত সংবাদ প্রাপ্তির পর ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-১ এর পুলিশ সুপার সানা শামীনুর রহমানের নির্দেশনায় ইন্টেলিজেন্স উইং শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মাহমুদুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই সুজন মিয়া শনিবার (৪ জানুয়ারি) দুপুরে আশুলিয়ার ঘোষবাগ এলাকার দেওয়ান পাম্প গলির ইদ্রিস আলীর ভাড়া বাসার একটি কক্ষে সাক্ষাত করে তার পরিচয় নিশ্চিত হন। পরে তাকে ইন্ডাষ্ট্রিয়াল পুলিশ-১ পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে কাউয়ুমের ভাই হুমায়ুনের সাথে তার মোবাইলে কথাকালে আবেগ আপ্লুত হয়ে পড়েন। তবে তারা প্রথমে জানিয়েছেন যে তার ভাই কাইয়ুম রানা প্লাজা বা তাজরীন ফ্যাশনের দুর্ঘটনায় মারা গিয়েছেন। তার জীবিত থাকার বিষয়টিকে প্রথমে তারা বিশ্বাসই করতে চায়নি।

তিনি আরো বলেন, আর্থিক অভাব অনটনের কারণেই হয়তো বা কাইয়ুম আত্মগোপনে ছিল।

এদিকে কাইয়ুমের স্ত্রী ও তার দুই মেয়ে সন্তান রয়েছে। তারা জানান, তারা বরিশালের বেলতলা এলাকায় বসবাস করেন। ৫/৬ বছর আগে আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় থাকতেন। পরে সেখান থেকে তারা বরিশালে চলে আসেন।

এলাকাবাসীর ধারণা কাইয়ুম হয়তো বা নিখোঁজের মাধ্যমে বা মৃত সাজিয়ে তাজরীন ফ্যাশন দুর্ঘটনার সুবিধা গ্রহণ করে আত্মগোপনে থাকতেন। বিষয়টি সংশ্লিষ্টরা খতিয়ে দেখলে তার আত্মগোপনের রহস্য বেরিয়ে আসবে বলেও ধারণা করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত